STORYMIRROR

Amaresh Biswas

Romance

1  

Amaresh Biswas

Romance

ভালবাসার দরিয়া

ভালবাসার দরিয়া

1 min
402

আমি প্রবঞ্চক নই

তাই তোমার ভালবাসার দরিয়াতে

তরণী ভাসাতে হয়েছি অপারগ

যদিও তোমার নদী

আজও মরেনি

কিন্তুনদীগর্ভে জমেছে নুড়ি, কাঁকড়

হারিয়েছে গভীরতা। 


          আমার চিন্তক মন

              চিন্তা বোঝাই তরী নিয়ে

তোমার বুকে বারবার হোঁচট খাবে

আর তুমি বলবে নিষ্ঠুর।


           আমি তাই পাইনে সাহস

    যদিও রূপের দ্যোতনা কাছে ডাকে

চোখ বলে যাই

মন বলে না।


এ রাতের শেষ হতে বেশী দেরী নেই

হয়তো সম্মুখেই বন্দরের দেখা পাব        

       সেখানে তরী নঙ্গর করে

                                                               চিন্তা খালাস করব-

 তারপর মনের সুখে

        তোমার বুকে জমাব পাড়ি।


Rate this content
Log in

Similar bengali poem from Romance