STORYMIRROR

Soumo Sil

Children Stories Inspirational Children

3  

Soumo Sil

Children Stories Inspirational Children

অলক্ষিত দীপ্তি

অলক্ষিত দীপ্তি

1 min
10

সূর্য উঠিবে, সকাল হইবে, নৌকা আসিবে তীরে

ঘুম ভাঙিয়া যাইবে, শ্রমজীবী মিলাইয়া যাইবে, নিত্য শ্রমের ভিড়ে!

কৃষক ভাই ছুটিতেছে, তাহার ভূমিতে লাঙ্গল ধরিতে! 

বর্ষণ নাহি হইলে, জুটিবে নাহি আহার, হইবে, না খাইয়া মরিতে।

জনবহুল পথে চলিতেছে কন্যা, ইস্কুলের পথে,

সাহেববেশি যুবক যাইতেছে অফিস, ঘোড়ায় টানা রথে।

মধ্য গগনে ভানুর তেজে, জনশুন্য হইয়াছে সরণি,

দীর্ঘ পথে চলমান ভিস্তিওয়ালা, যেন একলা পথের মনি!

সূর্য এইবার অস্ত যাইবে, পাখিরা ফিরিতেছে বাসায়,

মহাজনবাবু যাইতেছে গৃহে, বসিয়া ঠেলা রিক্সায়।

গোধূলির আলো ক্ষীণ হইয়া আসে, আসিতেছে ওরা খড়ের বোঝা টানিয়া,

দারিদ্রতা তাহাদের গ্রাস করিয়াছে, শোনা যাইতেছে কৃষক কন্যার বায়না।

রাত্রি নামিল, ক্লান্ত কৃষকদল, আঁধার গৃহে বসিয়া আছে, 

একদিন সময় আসিবে, আঁধার ঘুঁচিবে জীবনে, এই আশাতেই তাহারা বাঁচে!

নূতন বছর আসিলো, আদিত্যদ্বয় হইলো, উজ্জ্বল তাহার কিরণ!

শিক্ষার জ্যোতি জ্বালাইয়া কৃষক কন্যা, দারিদ্রতাকে করিলো হরণ।।


Rate this content
Log in