STORYMIRROR

Chiranjib Halder

Others

1  

Chiranjib Halder

Others

না প্রেমের কবিতা

না প্রেমের কবিতা

1 min
587

জিলিপির আড়াই প্যাঁচ ছিলো কি

প্রসাধনে ব্যাড প্যাচ ছিলো কি

টিয়ার ঝোলা লেজ ছিলো কি

শাড়ি ব্লাউজ ম্যাচ ছিলো কি


ফুলুরিতে ঝাল ছিলো কি

মেলায় অর্ন্তজাল ছিলো কি

কেনার কোন কাল ছিলো কি

লিপস্টিকটা লাল ছিলো কি


সঙ্গে তোমার বর ছিলো কি

কষাকষির দর ছিল কি

মেলায় সড়গড় ছিলে কি

ফেরার তাড়া ঘর ছিলো কি


সঙ্গে বুজুম ফ্রেন্ড ছিলো কি

মেলটা তোমার সেন্ড ছিলো কি

এ গল্পের এন্ড ছিলো কি

মনটা তোমার বেন্ড ছিলো কি।


Rate this content
Log in