Christmas Agomoni ক্রিসমাস আগমনী By the pen of poet Lakshman Bhandary
Christmas Agomoni ক্রিসমাস আগমনী By the pen of poet Lakshman Bhandary
Christmas Agomoni
ক্রিসমাস আগমনী
By the pen of poet Lakshman Bhandary
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
(Song of welcoming of Lord Jesus Christ)
(প্রভু যীশুর আগমন গীতি)
We are for the Lords
Not for others,
We are for the Lords
And so for others.
আমরা প্রভু যীশুর জন্য
অপরের জন্য নই।
আমরা প্রভু যীশুর জন্য
তাই সবার জন্যই।
(Arrival Slokas) (Song of Poem)
(আগমনী স্তুতি)
Those who believe in the Lord Jesus do not die,
but receive eternal life.
সদাপ্রভু যীশুতে যারা বিশ্বাস করে তারা মরে না
কিন্তু অনন্ত জীবন পায়।
(Song of Poem)
(গীতি কবিতা)
By the pen of poet Lakshman Bhandary
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
This lyrical poem by poet Lakshman Bhandary is a unique expression of the joy and spiritual exuberance of Christmas. The poem transports the reader into the emotional atmosphere of Christmas through the sweet sound of church bells, the illumination of Christmas trees, and the call for the arrival of Lord Jesus. Through the poem, the poet urges the reader to invite the Lord into their hearts and to erase the world's impurities. This lyrical poem is one of the most enchanting gifts of Christmas.
কবি লক্ষ্মণ ভাণ্ডারীর এই গীতি কবিতাটি ক্রিসমাসের আনন্দ এবং আত্মিক উচ্ছ্বাসের এক অনন্য প্রকাশ। কবিতাটি গীর্জার ঘণ্টার মধুর ধ্বনি, ক্রিসমাস ট্রির আলোকসজ্জা এবং প্রভু যীশুর আগমনের আহ্বানের মধ্য দিয়ে পাঠককে ক্রিসমাসের আবেগময় পরিবেশে নিয়ে যায়। কবিতার মাধ্যমে কবি পাঠকের প্রতি আহ্বান জানান প্রভুকে হৃদয়ে আমন্ত্রণ জানাতে এবং জগতের কালিমায় মুছে দিতে। এই গীতি কবিতাটি ক্রিসমাসের অন্যতম এক মনোমুগ্ধকর উপহার।
কান পেতে ঐ শুনি
গীর্জায় ঘণ্টার ধ্বনি
ক্রিসমাস এসে গেল কাছে,
দুই দিন বাকি আর,
পুলকেতে সবাকার
হৃদয় আর মন তাই নাচে।
বড়ো দিনের ছুটিতে,
কেহ যায় পুরীতে,
কেহবা করে বিদেশে ভ্রমণ,
পঁচিশে ডিসেম্বরে,
পূর্ণ নব কলবরে,
প্রভু যীশুর ধরায় আগমন।
গীর্জার সম্মুখভাগে,
ক্রিসমাস ট্রি রাখে,
রাতে সেথা জ্বলে কত আলো,
এসো প্রভু ধরামাঝে,
নব রূপে নব সাজে
মুছে দাও জগতের যত কালো।
দেখো ওই গীর্জা ঘরে
ঘণ্টা বাজে মধুর স্বরে,
দিকে দিকে শুনি তাঁর আহ্বান।
এসো পরমপ্রেমময়,
ধর্মে যেন মতি হয়,
এসো প্রভু পুনর্বার এই ধরাধাম।
