STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

অন্তঃপুরে

অন্তঃপুরে

1 min
622

নদী ছি্লো আমার ঘর থেকে অনেক দূরে

ছুঁয়ে স্রোতের উচাটন আমার অন্তঃপুরে।


জ্বলেছিলো অন্ধকার যখন চোখের ঝিলে

তার অধিবাসের অধিকার আমার অন্তঃপুরে।


ফিরে গেছে বৃষ্টি দিয়ে নতুন আকাশ

তার গন্ধের বাজার সাজিয়ে আমার অন্তঃপুরে।


জেগে থাকা দু’চোখ ভাঙন বেলায়

তার আদরের গান ভাসিয়ে আমার অন্তঃপুরে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics