STORYMIRROR

Debasmita Ray Das

Others

3  

Debasmita Ray Das

Others

নষ্টকথা

নষ্টকথা

1 min
25.8K


নষ্ট মেয়ের নষ্ট কথা 

কেই বা বলো শুনতে চায়

মনের কোনে মনের কথা

ব্যর্থ শব্দ খুঁজে পায়।

ডাকে তাকে বধির সময়

হিসেব নিকেশ হিসাব হয়

জীবন তো তার ঝরা পাতায়

টুকরো লেখা বই তো নয়।

যতোই ইতিবৃত্ত তাকে

ঠেলে মৃত্যুযন্ত্রণায়

সকল কাজের কথার ফাঁকে

চরিত্র তার স্বরূপ পায়।

মুক্ত আকাশ রুদ্ধ তার

জীবন যুদ্ধে বিলুপ্ত প্রায়

বাতাসবিহীন অন্তর্দ্বার

মুক্তি পাওয়া বড়োই দায়।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন