STORYMIRROR

Abhijit Halder

Others

3  

Abhijit Halder

Others

মেঘে ঢাকা চাঁদ

মেঘে ঢাকা চাঁদ

1 min
329

মেঘে ঢাকা চাঁদ 

করিস না তুই রাগ

সূর্যের আলো তোকে দেবো

দিবি আলো রাতভর।

থাকিস যদি সারারাত

ভরে যাবে মনের ঘর

হাসিস যদি একবার

ভুলে যাবো রাতের কাজ।

মেঘে ঢাকা চাঁদ

আমি বলি তুই কাঁদ

চোখের জল তোকে দেবো

দিনের শেষে রাতের দেশে।

মেঘে ঢাকা চাঁদ

কোথায় যাবি আজ রাত

যাবি তুই অন্য দেশে

যাবো আমি তোর সাথে।

মেঘে ঢাকা চাঁদ

করিস তুই রাগ

চলে যাবো একদিন

বুঝবি সেদিন যাওয়ার দিন-

কি ছিলাম আমি তোর

কেঁদে ভাসবি সারারাত,

থাকিস যদি মনের ঘরে

বিদায় নেবো তোর কোলে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন