বৃষ্টি
বৃষ্টি
1 min
336
বৃষ্টি ; তা কি শুধু আকাশ থেকে নেমে আসা জলের ধারা;
না তা কোনো অসমাপ্ত প্রেমের খেদক্তির অশ্রু ধারা,
যেই জলের ধারায় হবে হয়তো প্রেম বিহীন অস্থির পৃথিবীর স্নান ;
বা হয়তো কমাবে কোনো প্রেমিক - প্রেমিকার বিরহের কষ্ট ম্লান,
সেই ফোঁটা হয়তো মেটাবে কোনো ব্যর্থ প্রেমিকের না পাওয়া পিপাসা ;
হয়তো পেয়ে যাবে সব প্রশ্নের উত্তর ; রইবে না কোনো অন্তরের জিজ্ঞাসা,
কারণ শায়িত হবে সে কোনো এক মৃত্তিকার বিছানায় ; পরম নিশ্চিন্তে ;
বৃষ্টির জল চুইয়ে পড়বে আস্তে আস্তে ; স্নাত হবে সে ; অপরিসীম খুশির চিতে।
