STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Others

4  

Partha Pratim Guha Neogy

Others

রাতের ট্রেন

রাতের ট্রেন

1 min
13

মাঝরাতের ট্রেন ছুটে যায়
ঘুমন্ত শহর পেরিয়ে,
জানালাভরা অন্ধকার
চুপচাপ পাশে নিয়ে।

কোথাও দূরে স্টেশনের আলো
এক মুহূর্ত জ্বলে,
তারপর আবার হারিয়ে যায়
নিস্তব্ধতার দলে।

কেউ ফিরছে পুরোনো ঘরে,
কেউ যাচ্ছে দূরে,
কেউ লুকিয়ে কাঁদছে নীরব
কম্বলেরই সুরে।

চায়ের ভাঁড়ে ধোঁয়া ওঠে
অল্প কথার মতো,
ট্রেনের শব্দ বলে যায়
অসমাপ্ত যত।

মাঝরাত শেখায়— সব পথই
একদিন ভোর পায়,
অন্ধকারের দীর্ঘ রেলও
আলোয় মিশে যায়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন