তালপুকুরের মাঠে।
তালপুকুরের মাঠে।
1 min
2
তালপুকুরের মাঠে।
সোহন ঘোষ
সূর্য উঠেছে গগনে,
আলো ছড়ায় চারিধারে।
আজ আমরা যাব খেলতে —
তালপুকুরের মাঠের ধারে।
তালপুকুরের মাঠে,
সারি সারি তালগাছ।
বক বসে পুকুরপাড়ে,
ধরবে নিশ্চয়ই মাছ!
বাতাসে জল,
করছে টলমল।
সূর্যকিরণে জল,
করছে ঝলমল।
খেলবো আমরা,
সবাই একসাথে।
কাটবে দিনটা —
আনন্দের সাথে!
• ১৯ জুলাই ২০২৫ (ইংরেজি)
• ০২ শ্রাবণ ১৪৩২ (বাংলা)
