হতাম যদি।
হতাম যদি।
1 min
2
হতাম যদি।
লেখক:– সোহন ঘোষ।
হতাম যদি ফুল,
রঙে-গন্ধে ভরতাম ভুল,
স্নিগ্ধ হেসে দিতাম সারা,
সবার মুখে আনতাম হাসির ছটা।
হতাম যদি রাজা,
দোষীদের দিতাম সাজা,
সকল জ্বালা করতাম হরণ,
আনতাম শান্তি সবার জীবন।
হতাম যদি বৃক্ষ, ক্লান্ত
মানুষকে ছায়া দিয়ে করতাম শান্ত।
হতাম যদি আলো,
নিজের দীপ্তি দিয়ে
করতাম অন্ধকারকে আলো।
হতাম যদি পাখি,
ডানা মিলে দিতাম বিশ্ব পাড়ি।
জ্ঞান কুড়িয়ে ফিরতাম দেশে,
বইয়ে দিতাম আলোর ধারা,
সবার ঘরে ঘরে।
