খোকার বিয়ে।
খোকার বিয়ে।
1 min
4
খোকার বিয়ে।
লেখক:– সোহন ঘোষ।
চাঁদ উঠেছে,
ফুল ফুটেছে।
আমার খোকা যাবে বিয়ে করতে,
ঘোড়ার পিঠে চেপে।
গলায় তার —
রজনীগন্ধার মালা।
ধুতি-পাঞ্জাবি পড়েছে খোকা,
পায়ে জুতো জোড়া ।
পাড়া-প্রতিবেশী কোমর বেঁধেছে,
যাবে খোকার সাথে।
খোকার হবে বিয়ে আজ
খুকুমণির দেশে।
আমার খোকা আনবে কাল
লাজুক মুখে বউ,
দরজার সামনে বরণ করে
তুলব ঘরে খোকার বউ।
