নবরাত্রি
নবরাত্রি
1 min
133
শরতে এলে নীল আকাশ,
দুঃখ বিবাদ ভুলে ।
মা আসছেন ধরার তলে
বলছে শিউলি ফুলে ।
ঝোলায় ভরা দুঃখগুলো ,
দিলাম খেলে গঙ্গার জলে ।
নবদুর্গার নবরূপে ,
প্রতিপদে শৈলপুত্রী ।
দ্বিতিয়ায ব্রহ্মচারিণী।
তুমি নাকি চন্দ্রঘণ্টা
তৃতীযায় ভিড়করা ।
কুষ্মাণ্ডা চতুর্থীতে ,
স্কন্দমাতা পঞ্চমীতে ।
ঢাক বাজিয়ে ষষ্ঠী এলো ,
তাইতো তুমি কাত্যায়নী ।
মাতৃপক্ষের সপ্তমী ,
নবরাত্রি দুর্গা তুমি কালরাত্রি ।
হরগৌরী অষ্টমী
অঞ্জলীতে তোমায় পাওয়া ।
নবমীতে সিদ্ধিদাত্রী ,
দুঃখে বিদায় এবার দশমী ।
