STORYMIRROR

Santanu Tripathy

Children Stories Comedy Others

4  

Santanu Tripathy

Children Stories Comedy Others

শান্তি কোথায়?

শান্তি কোথায়?

2 mins
7

গল্পের নাম - শান্তি কোথায়?
গল্পের লেখক:- শান্তনু ত্রিপাঠী

সংস্কৃত শিক্ষক স্বদেশ বাবু এইটের ক্লাস নিচ্ছিলেন।  কথা প্রসঙ্গে ছাত্রদের জিজ্ঞাসা করলেন আচ্ছা বলত শান্তি কোথায়???কয়েকজন বাদে সবাই হাত তুলল।
ক্লাসের ফার্ট বয় অভিনব বলল, "স্যার শ্মশানে.... "
-"স্যার শ্মশানে নাকি শান্তি শ্মশানে??"
-"না মানে স্যার শান্তি শ্মশানে...... "

-"না উত্তর কিন্তু হল না। নেক্সট বল দেখি......"

সব হাত নেমে গেছে। আর কেউ কিছু বলতে পারছে না। পরপর উঠে দাঁড়িয়ে যাচ্ছে।

এমন সময় পেছন থেকে একজন পাকা ছেলে বলল স্যার শান্তি টিচার্স রুমে....

শান্তি মানে প্রধান শিক্ষক শান্তিলাল মুখার্জীর কথা বলেছে।

স্বদেশ বাবু বললেন,- "অ্যাই কে বললি এই কথাটা?"পুরো ক্লাস চুপ। আগের দিকে দুটো বেঞ্চের ছেলে দাঁড়িয়ে আছে তাই স্বদেশ বাবু দেখতে পাননি।

তারপর আবার বাকি বেঞ্চের ছেলেদের জিজ্ঞাসা করলেন। সবাই এক এক করে দাঁড়িয়ে যাচ্ছে। আবার পেছন থেকে বাক্য ছুটে এল স্যার আপনি ছুটিতে থাকলে'।

কথাটা স্বদেশ বাবুর কান পর্যন্ত পৌঁছায়নি।

লাস্ট বেঞ্চে শ্যামল ও রতন বসে ছিল। রতন আগেই উঠে দাঁড়িয়ে গেছে। শ্যামল বিমলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। স্বদেশ বাবু বললেন, -"ওর মুখে শান্তি খুঁজে পাচ্ছ হতভাগা? " শ্যামল বলল,না স্যার শান্তি হল প্রকৃতির ডাকে। কেননা শ্মশানে দেহের শান্তি হয়, আত্মার শান্তি হয় না। আর জোরে প্রকৃতির ডাকে হাল্কা হলে শরীর এবং আত্মা স্বরূপ মনের শান্তি হয়।

স্বদেশ বাবু ভীষণ রেগে বেতটা নিয়ে এগিয়ে এলেন শ্যামলের দিকে। হটাৎ কি যেন ভেবে থামলেন। তারপর মুচকি হেসে চক ডাস্টার নিয়ে ক্লাস ছেড়ে চলে গেলেন। ছুটির ঘণ্টা আর ছাত্রদের হৈহৈ চিৎকারে ক্লাসরুম ভরে উঠল।

 (সমাপ্ত)

 এটি 2024 সালে প্রকাশিত হয়েছিল। কৌশানী প্রকাশনী থেকে  প্রকাশিত একটি হাঁসির সংকলনে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন