STORYMIRROR

Aditya Bhowmik

Others

4  

Aditya Bhowmik

Others

অক্টোবরের কাছে

অক্টোবরের কাছে

1 min
1

অক্টোবরের কাছে
আদিত্য ভৌমিক
তারিখ: ১/১০/২০২৬
অক্টোবর আসে নীরব পায়ে,
শরতের সাদা মেঘের ভেলায়,কাশফুলের দোল খেতে খেতে নীল আকাশের মায়ায়। ভোরের হাওয়ায় শিউলির গন্ধ, জাগিয়ে তোলে কত স্মৃতি, মনে হয় যেন হারানো দিনের দরজা খুলে দেয় প্রকৃতি। অক্টোবর মানেই উৎসবের আলো, ঢাকের শব্দে জেগে ওঠে মন, শারদীয়ার আগমনী সুরে ভরে যায় চারপাশের ক্ষণ। কোথাও আনন্দ, কোথাও প্রার্থনা, কোথাও আবার অশ্রুর ধারা, জীবনের কত পাওয়া না পাওয়ার হিসাব মেলায় সময়ের তারা। এই মাস যেন বলে ধীরে, সময় কখনো থেমে থাকে না, ফেলে আসা দিনের স্মৃতিগুলো চাইলেও হৃদয় থেকে মুছে যায় না। অক্টোবরের প্রতিটি সকাল নতুন স্বপ্নের কথা বলে, প্রতিটি সন্ধ্যা মনে করিয়ে দেয় কত গল্প রয়ে গেছে হৃদয়ের তলে। শিউলি ঝরে, কাশ দোলে, আকাশে ভাসে মেঘের ভেলা, অক্টোবর এসে আবার শেখায় জীবন মানেই আসা আর মেলা। তাই অক্টোবর, তুমি এসো স্নিগ্ধতার পরশ নিয়ে, হারিয়ে যাওয়া হাসিগুলোকে ফিরিয়ে দাও ভালোবেসে। তোমার প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দ আর আশার গান, তোমার আলোয় নতুন করে জেগে উঠুক মানুষের প্রাণ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন