STORYMIRROR

Aditya Bhowmik

Others

4  

Aditya Bhowmik

Others

মায়ের আগমনে জাগে বাঙালির প্রাণ

মায়ের আগমনে জাগে বাঙালির প্রাণ

2 mins
0

মায়ের আগমনে জাগে বাঙালির প্রাণ
 আদিত্য ভৌমিক
তারিখ: ১২/১০/২০২৬
 শরতের আকাশে সাদা মেঘের ভেলা,
কাশফুলের বনে লাগে আনন্দের মেলা।
শিউলির সুবাসে ভরে ওঠে ধরা,
মায়ের আগমনী সুরে মন হয় দিশাহারা।
 দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এবার, মা আসবেন ঘরে ঘরে, খুলে দিয়ে আনন্দের দ্বার। ষোলোই অক্টোবর মহাষষ্ঠীর শুভক্ষণে, মায়ের আগমনে আলো জ্বলবে প্রতিটি মনে। ঢাকের বাদ্য বাজবে, কাঁসর উঠবে বেজে, শঙ্খধ্বনি ছড়িয়ে পড়বে আকাশের বুক চিরে। আলোর সাজে সেজে উঠবে নগর থেকে গ্রাম, মায়ের চরণে ধন্য হবে বাংলার প্রতিটি ধাম। সপ্তমীর সকালে ফুটবে আশার নতুন ফুল, অষ্টমীর অঞ্জলিতে ভুলে যাব মনের সব ভুল। নবমীর রাতে জ্বলবে প্রদীপ, হাসবে সবার মুখ, মায়ের স্নেহছায়ায় মিলিয়ে যাবে জীবনের দুঃখ। এ শুধু পূজা নয়, এ হৃদয়েরই টান, এ উৎসবের সুরে বাঁধা কোটি মানুষের প্রাণ। ধর্মের নিজস্ব বিশ্বাস, ভালোবাসার বন্ধন, মানবতার আলোয় ভরে উঠুক প্রতিটি জীবন। ধনী কিংবা দরিদ্র, থাকুক না কোনো ভেদ, মায়ের আশীর্বাদে মুছে যাক হিংসা, বিদ্বেষ। জাতি ধর্ম নির্বিশেষে মিলুক সবার হাত, শান্তি ও সম্প্রীতিতে সুন্দর হোক প্রভাত। তবু উৎসবের বুকে লুকিয়ে থাকে বিষাদ, বিদায়ের কথা ভাবলেই মন হয়ে যায় অবসাদ। একুশে অক্টোবর বিজয়া দশমীর ক্ষণে, মা ফিরে যাবেন কৈলাসে, অশ্রু জমবে নয়নে। সিঁদুরের রঙে রাঙা হবে বিদায়ের শেষ বেলা, বিসর্জনের সুরে কাঁদবে জনসমুদ্রের মেলা। মায়ের মুখের দিকে চেয়ে বলব নীরব ভাষায়, আবার এসো মা দুর্গা, ফিরে এসো আগামী শরৎকালে ভালোবাসায়। মা, তুমি থেকো সবার হৃদয়ের অন্তরে, আলো হয়ে জ্বেলো প্রদীপ প্রতিটি ঘরে। অশুভ শক্তির বিনাশ হোক, শুভের হোক জয়, মানুষের হৃদয়ে মানবতার কখনো যেন ক্ষয় না হয়। ষোলোই অক্টোবর মহাষষ্ঠীর শুভ সূচনা, একুশে অক্টোবর বিজয়ায় বিদায়ের বেদনা। আনন্দ, আবেগ, ভক্তি আর ভালোবাসার সুরে, শারদীয়া দুর্গোৎসব বেঁচে থাকুক যুগ যুগ ধরে। শুভ হোক সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব। মা দুর্গার আশীর্বাদে পৃথিবী ভরে উঠুক শান্তি, মৈত্রী ও মানবিকতায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন