STORYMIRROR

Aditya Bhowmik

Others

4  

Aditya Bhowmik

Others

শরতের সাদা মেঘ

শরতের সাদা মেঘ

1 min
1

শরতের সাদা মেঘ
আদিত্য ভৌমিক
 তারিখ: ৪/১০/২০২৬
 শরতের সাদা মেঘের ভেলায় কাশফুল দোলে হাওয়ায়, শিউলি ঝরে ভোরের বুকে সুগন্ধ ছড়ায় ছায়ায়। শরতের সাদা মেঘের ভেলায় নীল আকাশের হাসি, দূর দিগন্তে মায়ের আগমনী বাজে ভালোবাসাবাসি। শরতের সাদা মেঘের ভেলায় ঢাকের আওয়াজ ওঠে, পূজার দিনের আনন্দ এসে মনকে নতুন করে ছোঁটে। শরতের সাদা মেঘের ভেলায় আলোর প্রদীপ জ্বলে, মায়ের চরণ পড়বে ধরায় আনন্দ উঠবে দোলে। শরতের সাদা মেঘের ভেলায় স্বপ্ন যাবে ভেসে, দুঃখ ভুলে সবাই যেন হাসে আপনজনের দেশে। শরতের সাদা মেঘের ভেলায় মায়ের মমতা নামে, শারদ শুভ্র ভালোবাসায় ভরে উঠুক সবার প্রাণে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন