✴️''দাক্ষিণাত্যে মহাপ্রভু"✴️
✴️''দাক্ষিণাত্যে মহাপ্রভু"✴️
🌹(১০/১)🌹
🌹‼️" দাক্ষিণাত্যে মহাপ্রভু"‼🌹
️'নীলাচলে শ্রীকৃষ্ণচৈতন্য';--
"মাঘ শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস। ফাল্গুনের আসিয়া কৈল নীলাচলে বাস।। ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল। প্রেমাবেশে তাঁহা বহু নৃত্য-গীত কৈল।। চৈত্রে রহি কৈল সার্বভৌম বিমোচন। বৈশাখ প্রথমে দক্ষিণ যাইতে হৈল মন।।" (চৈ চ,)
"নিত্যানন্দ গোসাঞি পণ্ডিত জগদানন্দ। দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত।। গঙ্গাতীরে প্রভু চারিজন সাথে। নীলাদ্রি চলিলা প্রভু ছত্রভোগ পথে।।"(চৈ,চ,আদি তৃতীয় পরিচ্ছেদ)!"
সন্ন্যাসোত্তর শ্রীকৃষ্ণচৈতন্যদেব রাঢ়ভূমি থেকে প্রত্যাবর্তন করে শান্তিপুরে অদ্বৈতাচার্য গৃহে দিনে কৃষ্ণকথা-রস ও রাত্রে মহামহোৎসব সংকীর্ত্তন-রঙ্গে এইভাবে দশদিন অতিবাহিত করার পর ভক্ত হরিদাসকে আশ্বস্ত করে মুণ্ডিত মস্তক, অরুণকান্তি বস্ত্র পরিধান করে শচীমাতাকে প্রদক্ষিণ করে, শ্রীচরণে হাত রেখে, অর্ধস্ফুট কণ্ঠে বললেন, মা, গো, এবার আমায়... শচীমাতা মহাপ্রভু রং মাথায় আঘ্রাণ দিয়ে কেঁদে উঠলেন, স্বয়ং আচার্য কাঁদছেন, দুই পাশে ভক্তবৃন্দ আকুল চোখে মহাপ্রভুর দিকে অশ্রুসিক্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এবার মহাপ্রভু সবার উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের দিয়ে গেলাম-"অমিয় কৃষ্ণনাম" আর আমিও সেই আশায় চলেছি... মহাপ্রভু ধীরে ধীরে এগিয়ে চলেছেন পিছন পিছন অদ্বৈতাচার্যও চলেছেন, মহাপ্রভু করজোড়ে আচার্যকে বললেন এবার আপনি ফিরে যান, থমকে দাঁড়িয়ে আচার্য বললেন, তুমি যাবেই তা আমি জানি, কিন্তু পথ বড় বিপজ্জনক, হাঁটা পথে নীলাচলে পৌঁছানো বেশ দুষ্কর, হাঁটা পথে না গিয়ে দক্ষিণের দিক হয়ে যাওয়াই ভালো! ১৪৩১ শকাব্দে ফাল্গুনমাসে মহাপ্রভু শান্তিপুর থেকে যাত্রা শুরু করলেন সঙ্গে নিত্যানন্দ গোসাঞি, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত ও মুকুন্দ দত্ত এছাড়াও অন্তরঙ্গ কয়েকজন মহাপ্রভুকে ছাড়তে চাইলেন না তাঁরাও সঙ্গী হলেন । সন্ন্যাসীকে কোন সঞ্চয় করতে নাই, তাই মহাপ্রভু সঙ্গীদের সাথে কোন জিনিসপত্র নিতে নিষেধ করলেন, মহাপ্রভু শান্তিপুর হতে বের হয়ে আচার্যের কথা মতো পরিচিত হাঁটা পথে সোজাসুজি না গিয়ে দক্ষিণাভিমুখ হয়ে ছত্রভোগের দিকে এগিয়ে চললেন। মহাপ্রভু সঙ্গিগণসহ আটিসারা নগর হয়ে ছত্রভোগ অম্বুলিঙ্গঘাটে পৌঁছলেন, পথে যেতে যেতে ভিক্ষান্নে উদর পূরণ এবং দেবালয়ে, মণ্ডপে বা বৃক্ষতলে আশ্রয় গ্ৰহণ। আবার স্থানে স্থানে নিত্যানন্দ ও ভক্তদের নিয়ে হরিনাম কীর্তন করেন, মহাপ্রভুর সেই কীর্তন ও অদ্ভুত ভাবাবেশ দেখে লোকে মুগ্ধ হয়ে নামকীর্তনে যোগ দেন, এইভাবে মহাপ্রভু তাঁর সঙ্গিগণসহ ভজন কীর্তন করতে করতে শতমুখী অম্বুলিঙ্গঘাটে এসে গঙ্গাস্নান করছেন তখন ঐগ্ৰামের অধিকারী রামচন্দ্র খান পাল্কি করে গঙ্গা তীর দিয়ে যাচ্ছিলেন, আর ঠিক ঐসময় তরুণ সন্ন্যাসী মহাপ্রভু অম্বুলিঙ্গঘাটে গঙ্গাস্নান করে সিক্তবসনে তীরে উঠছেন 'হা হা জগন্নাথ' বোলে প্রেমানন্দজলে ভেসে প্রভুর বাহ্যজ্ঞান প্রায় লুপ্ত, মহাপ্রভুর জ্যোতির্ময়রূপ দেখে রামচন্দ্রের মনের মধ্যে এক ভয়ের সঞ্চার হলো, তিনি দোলা থেকে নেমে এসে মহাপ্রভুর চরণে দণ্ডব্ৎ হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন !
"কিছু স্থির হই বৈকুণ্ঠের চূড়ামণি। রামচন্দ্রখানে জিজ্ঞাসিলেন 'কে তুমি' ?।। (চৈ,ভা, অন্ত্যলীলা দ্বিতীয় অধ্যায়)
রামচন্দ্র করজোড়ে বললেন প্রভু ! আমি আপনার দাস-অনুদাস। তখন লোকসব বললে ইনি এই দক্ষিণদেশের অধিকারী, প্রভু বললেন, বেশ বড় ভালো হল, আমি নীলাচলে যেতে চাই, কিন্তু কিভাবে যাবো তুমিই বলে দাও, তরুণ রূপবান সন্ন্যাসীকে দেখে রামচন্দ্রের মনে ধর্মজনিত ভয়ের সঞ্চার হয়েছিল, তাই রামচন্দ্র বললেন,নীলাচলে যাবার ব্যবস্থা আমি করে দেব, রাত্রি তিন প্রহরে অম্বুলিঘাট থেকে নৌকা ছাড়লো, রাত্রির গভীর অন্ধকারে মুকুন্দ নৌকায় কীর্তন করতে লাগলেন, অবশেষে নৌকা উৎকলদেশে প্রবেশ করলো-'উত্তরিলা গিয়া নৌকা শ্রীপ্রয়াগ ঘাটে। নৌকা হৈতে মহাপ্রভু উঠিলেন তটে'-অবশেষে নৌকা প্রয়াগ ঘাটে এসে ভিড়লো। এখান থেকেই শুরু উড়িষ্যার সীমানা , এই প্রয়াগঘাটের মাটি ছুঁয়েই মহাপ্রভুর উৎকল যাত্রার শুরু হল, উৎকলে ঢুকেই মহাপ্রভু সঙ্গীসহ দানীদের কাছে বাধার সম্মুখীন হলেন, এখানে ভেট দিয়ে তবেই উৎকলে প্রবেশের ছাড়পত্র পাওয়া যায়, দানীরা মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, আপনার লোক ক-জন ? মহাপ্রভু বললেন, আমার কেউ নেই, আমিও কারোর নই, আমি একা, জগতে আমার কেউ নাই, এই বলতে বলতে মহাপ্রভুর নয়নে অশ্রু ঝড়ে পড়লো, এই প্রেমাশ্রু দেখে দানীরা প্রভুকে বললেন, গোসাঞি শুভ বলুন, আপনার কাছে আমরা ভেট নেবনা, মহাপ্রভু গোবিন্দ বলে শুভ করলেন, এই সময়ে মহাপ্রভুকে বেশ বিহ্বল হতে দেখা গেল, তিনি তাঁর সঙ্গীদের থেকে দূরে গিয়ে 'হা কৃষ্ণ, হা কৃষ্ণ' বলে অঝোরে রোদন করতে লাগলেন, তখন দানীরা পার্ষদদের জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলো তো তোমরা কে ? তখন পার্ষদরা বললেন,উনি ঠাকুর, আর আমরা ঐ ঠাকুরের ভৃত্য, এবং উনি হলেন 'শ্রীকৃষ্ণচৈতন্য'! মহাপ্রভুর প্রেমাশ্রু দেখে দানীরা ভাবলো এ মনুষ্য নয়, মহাপ্রভুর প্রেমাবেশ দেখে দানীদেরও নয়ন ভরে জল আসতে লাগলো, তারা গিয়ে মহাপ্রভুর চরণ আশ্রয় করলো, সপার্ষদ মহাপ্রভুর উৎকল প্রবেশের আর কোন বাধা রইলো না, সব বাধা অতিক্রম করে মহাপ্রভু সঙ্গীসহ নীলাচলের পথে এগিয়ে চললেন ক্রমে তাঁরা এসে পোঁছলেন সুবর্ণরেখাতে, এখানে মহাপ্রভু দন্ত-ধাবন করলেন, এবং সুবর্ণরেখার কাঁচ স্বচ্ছ জলে পার্ষদগণসহ স্নান করে সুবর্ণরেখাকে ধন্য করে সপার্ষদ এগিয়ে চললেন শ্রীগৌরহরি !..
"দণ্ড হাথে করি হাসে' নিত্যানন্দ-রায়। অয়ে দণ্ড ! আমি যারে বহিয়ে হৃদয়ে।এত বলি বলরাম পরম প্রচণ্ড। ফেলিলেন দণ্ড ভাঙ্গি করি তিন খণ্ড।। (চৈ,ভা,)
মহাপ্রভুর দণ্ডটি নিত্যানন্দ প্রভুই বহন করে চলতেন, কারণ পথ চলতে চলতে ভাবাবিষ্ট মহাপ্রভুর বাহ্য বিষয়ে জ্ঞান থাকতো না, তাই তাঁর দণ্ডটি নিত্যানন্দ প্রভুই বহন করতেন। প্রভু সুবর্ণরেখা ছাড়িয়ে অনেকখানি পদব্রজে হাঁটার পর বালেশ্বর জেলার জলেশ্বর শিব দর্শন করলেন, সপার্ষদ তাঁরা ক্রমে রেমুনা গ্ৰামে পৌঁছে ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করে ভজন কীর্তন করলেন এরপর যাযপুরে এসে ভগবতীর দর্শন ও পূজা-পাঠ করে অতীব আনন্দলাভে যাযপুর থেকে উড়িষ্যার কটকে সাক্ষীগোপাল দর্শন করে পার্ষদসহ ভুবনেশ্বর মন্দিরে লিঙ্গরাজ দর্শন ও পথিমধ্যে সমস্ত দেবালয় দর্শনান্তে তাঁদের যাত্রাপথ কমলপুর ভার্গী নদী (কথিত আছে যে, এই সেই ভার্গী নদী, যে নদীতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ডটি তিন খণ্ড করে ভাসিয়ে দেন) তীরবর্তী এই স্থান থেকেই শ্রীশ্রীজগন্নাথদেবের মন্দিরের ধ্বজা দর্শন করা যায়, এই কমলপুর থেকেই মহাপ্রভু সপার্ষদ এলেন আঠারোনালায় !..
🌹(২)
"চলিতে চলিতে প্রভু আইলা আঠার নালা। তাঁহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা।। নিত্যানন্দে প্রভু কহে-দেহ মোর দণ্ড। নিত্যানন্দ কহে-দণ্ড হৈল তিন খণ্ড।। মোর অপরাধে তোমার দণ্ড হৈল খণ্ড। যেই যুক্ত হয় মোর কর তার দণ্ড।।" (চৈ,চ,)
পুরীর কাছে নদীর উপরে একটি পুল, এই পুলের আঠারোটি নালা আছে, এটি পার হয়েই পুরীতে যেতে হয়। প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচৈতন্যের সন্ন্যাসের বা কী প্রয়োজন ? আর দণ্ডেরই কিবা প্রয়োজন ? কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মহাপ্রভুর দিব্যোন্মাদ দশায় দণ্ডের প্রয়োজনই বা কী ? তিনি তো স্বতন্ত্র ঈশ্বর ! রাধাভাবে আবিষ্ট মহাপ্রভু প্রায়ই তো বাহ্যজ্ঞানহীন, তখন এ দণ্ড সামলাবেই বা কে ? তাই অভিন্ন কলেবর বলদেবরূপ শ্রীনিত্যানন্দ নীলাচলে শ্রীজগন্নাথ দর্শনের পূর্বেই মহাপ্রভুর বোঝাস্বরূপ দণ্ডটিকে ভেঙ্গে দিয়ে শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্য ও অকৈতব কৃষ্ণপ্রেমসমুদ্রে অবগাহনের পথকে মাধুর্যমণ্ডিত করলেন। তাছাড়া সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করাও দণ্ডভঙ্গের আরও একটি কারণ, দণ্ডভঙ্গ না হলে মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে একাকী শ্রীজগন্নাথ মন্দিরে আসতেন না এবং সার্বভৌমের গৃহেও প্রভুর যাওয়া হত না, মহাপ্রভু ক্রুদ্ধ হলেন এও শ্রীজগন্নাথ দর্শনের পূর্বে এক লীলা! যাই হোক, মহাপ্রভু দুঃখ পেলেন, কিছুটা ক্ষুদ্ধও হয়েই বললেন নীলাচলের এনে আমার এই উপকার করলে, আমার সবেমাত্র ধন একটা দণ্ড, বাঁশের লগুড় ছিল সেটাও কেড়ে নিলে, যাও, তোমাদের সঙ্গে আর আমি যাবো না, জগন্নাথ দর্শনে হয় তোমরা আগে যাও, নয়তো আমি আগে যাই, তখন অন্যতম পার্ষদ গায়ক মুকুন্দ দত্ত বললেন-প্রভু তুমি আগে চল, আমরা তোমার সঙ্গে যাব না, আমরা পেছনে যাব । মুকুন্দের মুখে এই কথা শোনা মাত্রই-
"মত্তসিংহ-গতি জিনি চলিলা সত্বর। প্রবিষ্ট হইলা আসি পুরীর ভিতর।।" (চৈ,ভা,)
আঠারনালায় দণ্ডভাঙ্গা হেতু মন-মালিন্যে পার্ষদদের ছেড়ে নিঃসঙ্গ একলা মহাপ্রভু বায়ূবেগে ধাবিত হলেন জগন্নাথ মন্দিরের দিকে, নীলাচলের পথে মহাপ্রভুকে অচেনা পথ চিনিয়ে নিয়ে চলেছে স্বয়ং শ্রীজগন্নাথ, মন্দিরের উড্ডিয়মান ধ্বজা, সমুদ্রের বালুকাময় পথ ধরে তিনি ধেয়ে চলেছেন-পূর্ণময়, পূর্ণাতি পূর্ণের সন্ধানে, অদূরে গর্জমান মহাসমুদ্র, সকাল ও মধ্যাহ্নের মাঝামাঝি (প্রহর তিনেতে আসি হইলাম প্রবেশ। চৈ ভা,) কোন এক সময় বিশাল সিংহ দরজা দিয়ে বায়ূবেগে এগিয়ে চলেছেন এক-গেরুয়া বসনধারী নবীন সন্ন্যাসী, মুণ্ডিত কেশ, আজানুলম্বিত বাহুদ্বয়, ক্রমান্বয়ে মহাবিগ্ৰহের দিকে ধাববান, বহুকালের বাঞ্ছিত ধন, মহাপ্রভু সিংহ দরজা অতিক্রম করে সিঁড়ি এক লহমায় পেড়িয়ে মূল মন্দিরে প্রবেশ করলেন-দু'পাশে উৎসুক্য ছড়িদার (পড়িছাগণ) অপলক দৃষ্টিতে-'কে এই ব্যাকুল সন্ন্যাসী, গৌরবর্ণ সৌম্যদর্শন, মুণ্ডিত মস্তক , নিত্য যাগযোগ্য-হোম তপব্রত মহাপ্রজ্ঞ মুনি তরুণের ন্যায় চেহারা, অতুলনীয় দেহ সৌন্দর্যের অধিকারী, আয়ত চক্ষু,উন্নতদর্শন মুখায়ব, বিশিষ্ট এক তরুণ সন্ন্যাসীকে দেখে কয়েক মুহুর্ত সংবিত হারিয়ে ফেলেছিল শ্রীজগন্নাথ মন্দিরের প্রহরী ছডড়িদারেরা। আবেগে প্রাবল্য ভাবুকতার ঐশ্বর্যে ঐশ্বর্যবান নবীন সন্ন্যাসী 'শ্রীকৃষ্ণচৈতন্য' মহাপ্রভু ক্রমে শ্রীবিগ্ৰহের কাছাকাছি পৌঁছে...
দেখি মাত্র প্রভু করে পরম হুঙ্কার। ইচ্ছা হৈল জগন্নাথ কোলে করিবার।। ক্ষণেকে পড়িলা হই আনন্দে মূর্চ্ছিত। কে বুঝায় ঈশ্বরের অগাধ চরিত।। (চৈ ভা,)
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু জগত-জীবন 'জগন্নাথ সুভদ্রা সঙ্কর্ষণ, ঘনবদ্ধপ্রায় দারু ব্রহ্ম-মূর্তি দর্শন করিবামাত্র ভাবের আবেশে প্রিয়তমের পাপপদ্মে মস্তক রেখে বাহ্যজ্ঞান হারালেন, মন্দির তলে দেহ লুটিয়ে পড়ল, এদিকে শ্রীবিগ্ৰহ স্পর্শ করায় হৈ-চৈ পড়ে গেল..
"ঈশ্বর-ইচ্ছায় সার্ব্বভৌম় সেইকালে। জগন্নাথ দেখিতে আছেন কুতুহলে।।
অজ্ঞ পড়িহারি সব উঠিল মারিতে। আথে-ব্যথে সার্ব্বভৌম পড়িলা পৃষ্টেতে।। (চৈ ভা,)
শ্রীজগন্নাথ দর্শনে শ্রীবিগ্ৰহকে কোলে করবার বাসনা মহাপ্রভুর মনে জাগ্ৰত হয়েছিল, পারলেন না, ভাবের আবেশে বাহ্যজ্ঞান হারিয়ে মহাপ্রভু ঘিয়ে ভেজা অন্ধকারাচ্ছন্ন পাথরের মেঝেতে লুটিয়ে পড়লেন, আর তখনই শ্রীকৃষ্ণচৈতন্য দর্শনে মোহিত হওয়া পড়িছা়গণ ছড়ি হাতে রে-রে করে ছুটে এসে বেত তুলে আঘাত করবার উপক্রম করলে, সেই সময়ে জগন্নাথ মন্দিরে শ্রীবিগ্ৰহ দর্শনার্থে উপস্থিত ছিলেন কটকের রাজার রাজপণ্ডিত বাসুদেব সার্ব্বভৌম ভট্টাচার্য, ভট্টাচার্য তখন অজ্ঞ পড়িছাগণকে নিবারণ করলেন, ভট্টাচার্য সন্ন্যাসীর দিব্যকান্তি রূপ ও অপৃর্ব ভাব দেখে সংজ্ঞাহীন নবীন সন্ন্যাসীকে নিজ শিষ্যদের সহায়তায় নিজের বাড়িতে নিয়ে গেলেন, এদিকে ঝোড়ো বাতাসের মত ছড়িয়ে পড়ল এই সংবাদ নীলাচলের সর্বত্র, এমনকি রাজার কানেও খবরটা পৌঁছে গেল । সার্বভৌম মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর, নিত্যানন্দ, মুকুন্দ প্রভৃতি পার্ষদ ভক্তরা জানতে পারলেন যে, এক নবীন সন্ন্যাসীর সংজ্ঞাহীন দেহ সার্বভৌম ভট্টাচার্য তাঁর শিষ্যদের নিয়ে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছেন লোকজনের মুখে একথা শুনে নিত্যানন্দাদি ভক্তগণ ধরে নিলেন যে সংজ্ঞাহীন সন্ন্যাসী মহাপ্রভু ব্যতীত আর কেউ নয়, তাঁরা সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি যাবার মনস্থির করলেন, কিন্তু তাঁরা কেউ ভট্টাচার্যের বাড়ি চেনে না, ঠিক সেই সময়...
"শুনি সভে জানিলা এই মহাপ্রভুর কার্য। হেনকালে আইলা তথা গোপীনাথাচার্য।। (চৈ,চ,)
সার্বভৌমের ভগ্নিপতি গোপীনাথ আচার্য সিংহ দরজার সামনে উপস্থিত হলেন, গোপীনাথ আচার্যের সাথে মহাপ্রভুর অন্যতম নীলাচল সঙ্গী গায়ক মুকুন্দ দত্তের পূর্বে নবদ্বীপে পরিচয় হয়েছিল সেই সূত্রে উভয়ে উভয়কে দেখে চিনতে পারলেন। সার্বভৌমের ভগ্নিপতী গোপীনাথ আচার্য জানতেন মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অতঃপর গোপীনাথ আচার্য মুকুন্দ ও নিত্যানন্দাদি ভক্তদের সঙ্গে করে যখন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে এসে পৌঁছলেন সংজ্ঞাহীন মহাপ্রভুর তখনও চেতনা ফিরে আসেনি। সংজ্ঞালুপ্ত মহাপ্রভু ধীরে ধীরে চোখ মেললেন, আমি কোথায় ? তখনও ঠিকমত ঘোর না কাটলেও তা দেখে আনন্দে হর্ষোৎফুল্ল হয়ে উঠল ভক্তেরা, সবাই একসঙ্গে হরিধ্বনি করে উঠলেন। বেলা তৃতীয় প্রহরে মহাপ্রভুর সম্পৃর্ণ বাহ্যজ্ঞান ফিরে পেয়ে 'হরি হরি' বলে হুঙ্কার দিয়ে চোখ মেলে নিত্যানন্দপ্রভুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছিল ? তোমরা আমাকে সবকিছু খুলে বলো ? নিত্যানন্দপ্রভু আদ্যপান্ত বর্ণনা করলেন, তা শুনে ধীরে ধীরে সমস্ত কিছু স্মরণ পড়লো মহাপ্রভুর, শ্রীজগন্নাথকে কোলে নিতে যাওয়ার জন্য লম্ফ দেওয়া, ছড়িদারদের রে -রে করে তেড়ে আসা সবকিছুই, মহাপ্রভু বললেন, জগন্নাথ বড় কৃপাময়, সার্ব্বভৌম মশাই ছিলেন বলে বড়ো সঙ্কট থেকে উদ্ধার পেলাম এ যাত্রায়, কিন্তু আর কদাপিও নয়, এরপর শ্রীজগন্নাথ দর্শন দূর থেকে, আর এত কাছ থেকে নয়, এই বলে মহাপ্রভু সার্বভৌমের দিকে তাকিয়ে মৃদু হাসলেন । সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কথায় সায় দিয়ে বললেন-'মনে রেখো' ? সার্বভৌমের সাবধান বাণীর প্রত্যুত্তরে মহাপ্রভু স্পর্শ কাতর গলায় বললেন-
"অভ্যন্তরে আর আমি প্রবেশ নাহিব। গরুড়ের পাছে রহি ঈশ্বর দেখিব।। (চৈ ভা,) সার্বভৌম কহে-শিঘ্র করহ মধ্যাহ্ন। মুঞিই ভিক্ষা দিমু আজি মহাপ্রসাদান্ন।। (চৈ চ,)
সার্বভৌম ভট্টাচার্য নিত্যানন্দাদির পরিচয় জেনে তাঁদের বিশ্রামের ব্যবস্থা করলেন, এবং পুত্র চন্দনেশ্বরকে তাঁদের সমুদ্র দর্শন, শ্রীজগন্নাথ দর্শন ও অন্যান্য তীর্থকীত্যের অতি সুন্দর ব্যবস্থা করলেন, সার্বভৌমের নিমন্ত্রণে পার্ষদগণসহ মহাপ্রভু সেদিন সার্বভৌমের গৃহেই ভিক্ষা গ্ৰহণ করলেন, মহাপ্রসাদ ভিক্ষা গ্ৰহণ করে সকলের অন্তরে আনন্দের অবধি রইল না। মহাপ্রভুর অভিপ্রায় বুঝে সার্বভৌম তাঁর বাসার নিকটেই এক নির্জন বাসস্থান ঠিক করে দিলেন। নীলাচলে পদার্পণ করে যে সুহৃদ ব্রাহ্মণ পণ্ডিতের সাথে মহাপ্রভুর আলাপ হল, তিনি সার্বভৌম ভট্টাচার্য, সার্বভৌম কোন মানসিকতায় নবীন সন্ন্যাসী মহাপ্রভুকে দেখেছিলেন, নবীন সন্ন্যাসীকে যখন তিনি মুর্চ্ছিত অবস্থায় জগন্নাথ মন্দির থেকে নিজ গৃহে নিয়ে এলেন তখনও মহাপ্রভু আত্মস্থ হন নাই, তখন মহাপ্রভুর পাশটিতে বসে সার্বভৌম-'কে এই সার্ব্বভৌম ?'...
🌹(৩)
''বড়শাখা ভক্ত সার্বভৌম ভট্টাচার্য্য। তাঁর ভগ্নীপতি শ্রীগোপীনাথাচার্য'।।
প্রভু বোলে "সার্ব্বভৌম" ! কি তোর বিচার। সন্ন্যাসে কি আমার নাহিক অধিকার ?।। 'সন্ন্যাসী' কি আমি হেন তোর চিত্তে লয়। তোর লাগি এথা মুঞি হইলুঁ উদয়।। (চৈ ভা,)
আগের যুগে সার্বভৌম ভট্টাচার্য্য বৃহস্পতি ছিলেন । বৃহস্পতি যখন জানতে পারলেন যে, ভগবান গৌরসুন্দররূপে নবদ্বীপে অবতীর্ণ হয়ে তাঁর বিদ্যালীলা বিলাস করবেন, তাই তিনি ইন্দ্র-সভা ছেড়ে দিয়ে এই কলিযুগে সার্বভৌম ভট্টাচার্য্য-রূপে নবদ্বীপের বিদ্যানগরে অবতীর্ণ হয়েছেন । নবদ্বীপের মহেশ্বর পণ্ডিতের পুত্র বাসুদেব ভট্টাচার্য্য, তিনি উপাধিতে সার্বভৌম, তিনি সর্বশাস্ত্রে সুপণ্ডিত, ন্যায়ে ও বেদান্তে বিশেষ অধিকার, কুতর্ক-কর্কশ, অদ্বৈতপন্থি, নির্বিশেষ ব্রহ্মবাদ স্থাপনই একমাত্র উপজীব্য, ভক্তিবাদের ধার ধারেনা,যদি কেও ভক্তির কথা তোলে তর্কে নিরসন করে দেয়,নবদ্বীপে তিনি বিদ্যালয় স্থাপন করলেন আর ছেলেদের শিক্ষা দিতে শুরু করলেন । কিন্তু পরে সার্বভৌম ভট্টাচার্য্য ভাবলেন আমি এখানে থাকলে বিদ্যাজালে ডুবে প্রভুকে ভুলে যাব । বরং আমি এখান থেকে চলে যাব, আমি যদি সত্যিই প্রভুর সেবা করতে পারি, তাহলে প্রভু আমাকে কৃপা করে তাঁর কাছে নিয়ে নেবেন । তাই মহাপ্রভুর অবতীর্ণ হাওয়ার আগেই তিনি নবদ্বীপ ছেড়ে দিয়ে এখানে শ্রীপুরুষোত্তমধামে এসে গিয়েছেন আর মায়াবাদ শাস্ত্র প্রচার করতে লাগলেন ।
সার্বভৌম ভট্টাচার্য্যের বাড়িতে তাঁর স্ত্রী ও ভগ্নীপতি গোপীনাথ আচার্য্য বাস করেন । এদিকে দণ্ড ভঙ্গের পর মহাপ্রভু একাই বিদ্যুৎ বেগে ছুটে সর্বাগ্ৰে একাই এসে জগন্নাথ মন্দিরে ঢুকে জগন্নাথ দর্শন করে প্রেমে আবিষ্ট হয়ে মূর্চ্ছা গেলেন।'দৈবে সার্বভৌম তাঁহা করেন দর্শন', রাজা প্রতাপরুদ্রের সভা পণ্ডিত সার্বভৌম দৈবক্রমে তখন সেখানে উপস্থিত ছিলেন, মহাপ্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার দেখে সার্বভৌম মনে এক চিন্তার উদয় হল, তিনি তখন পড়িছাদের সাহায্য নিয়ে অচৈতন্য অবস্থাতেই প্রভুকে নিজের বাড়িতে আনলেন। পবিত্র স্থানে প্রভুকে শুইয়ে দিলেন, দেহ নিস্পন্দ, শ্বাস আছে কি না বোঝার জন্য সার্বভৌম প্রভুর নাকের ডগায় শুকনো তূলো ধরলেন, দেখলেন তুলো অল্প অল্প নড়ছে, তাহলে প্রাণ আছে, সার্বভৌম ধৈর্য ধরল। কিন্ত এই তরুণ সন্ন্যাসী কে ? কোথা থেকে এল ? এ তো রূপ নয়, এ ভাব, এ মহাভাব ? তবে সন্দেহ নেই, এ সন্ন্যাসী, এ মহাভক্ত ? সার্বভৌম বাহ্যজ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো।
এদিকে নিত্যানন্দ প্রভু, মুকুন্দ ও গদাধর মহাপ্রভুর পেছনে ছুটতে ছুটতে মহাপ্রভুর খোঁজে পুরীর মন্দিরে সিংহদ্বারে চলে এসেছেন । এসে জগন্নাথ মন্দিরের পছিড়াদের জিজ্ঞেস করলেন, কোন সন্ন্যাসী এখানে এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু নামে ? নামটা জানি না, কিন্তু একটু আগে একজন সন্ন্যাসী এসে মন্দিরের মধ্যে ঢুকতে যাচ্ছিল আর এখানে এসে হঠাৎ করে একবারে চিৎ হয়ে পড়ল, মুখ দিয়ে শুধু ফেনা বেরচ্ছে আর ‘জ-জ-গ-গ’ বলছে । সে কোথায় আছে ? আমরা ওকে সার্বভৌম ভট্টাচার্য্যের বাড়িতে দিয়ে এসেছি । সেখানে মুকুন্দের পূর্ব পরিচিত গোপীনাথ আচার্য্যের সাথে দেখা হওয়ায় তিনি পথ দেখিয়ে নিয়ে এলেন সার্বভৌমের বাড়িতে, সার্বভৌম ভট্টাচার্য্যের বাড়ি এসে ভক্তরা দেখলেন যে, মহাপ্রভু ঘরের মধ্যে শুয়ে রয়েছেন । নিত্যানন্দ প্রভু জানতেন মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়লে কি করতে হয়, তাই তিনি প্রভুর কাছে গিয়ে কানের মধ্যে “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।” বললেন । আস্তে আস্তে মহাপ্রভু কমল-লোচন খুললেন, তোমরা আমায় কোথায় নিয়ে এসেছ ? আস্তে আস্তে উঠে তিনি বসলেন—আমি তো বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলা দর্শন করছিলাম আর তোমরা কোথায় আমাকে নিয়ে এসেছ ? প্রভুকে তো দেখলেন এবার দর্শন করে আসুন, সার্বভৌমের সাথে সবার পরিচয় শেষে নিজের পুত্র চন্দনেশ্বরকে দিয়ে জগন্নাথ দর্শনের ব্যবস্থা করে দিলেন, দর্শন করে ফিরে এলে সার্বভৌম ভট্টাচার্য্য সবাইকে জগন্নাথের প্রসাদ দিলেন, 'গোপীনাথ আচার্যেরে কহে সার্বভৌম, তাঁহা বাসা দেহ কর সর্ব সমাধান' আর গোপীনাথ আচার্য্যকে বললেন, মামীর বাড়িতে কেউ বাস করছে না, তাই তুমি ওখানে নিয়ে যাও । তুমি থাকার জন্য সব ব্যবস্থা করে দাও ।...
পরের দিন সার্বভৌম ভট্টাচার্য্য গোপীনাথ আচার্য্যকে বললেন,-'প্রকৃতি-বিনীত সন্ন্যাসী দেখিতে সুন্দর' এইছেলে-সন্ন্যাসীর বিনীত-প্রকৃতি দেখে আমার খুব ভাল লাগছে । আমি ভাবছি, এত অল্প বয়সে সন্ন্যাস নিয়ে কি করে সন্ন্যাস ধর্ম্ম রাখবেন ? 'নিরন্তর ইহাঁরে আমি বেদান্ত শুনাইব, বৈরাগ্য অদ্বৈতমার্গে প্রবেশ করাইব'-তাই আমি ওকে বেদান্ত ও বৈরাগ্যেরমার্গ শিখাতে চাই, তার ফলে ও উত্তম সন্ন্যাসী হয়ে যেতে পারবে ।এটা শুনে গোপীনাথ আচার্য্যের মন খারাপ হয়ে গেল, তিনি বললেন,- 'ভট্টাচার্য্য তুমি ইঁহার না জান মহিমা'-তুমি কি জান না ও কে ? 'ভগবত্তা লক্ষণের ইহাঁতেই সীমা' ও স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণচৈতন্য স্বয়ং ভগবান, আমি তোমাকে আগেই বলে দিলাম । তুমি কি করে ওকে শিক্ষা দিতে যাচ্ছ ? কী বলছ তুমি ? আমি দেখছি তুমি সব জান, কিন্তু শাস্ত্রে বলেছে যে, কলিযুগে কোন অবতার নেই, সেইজন্যই ভগবানের নামও হচ্ছে ‘ত্রিযুগ’ ।
তুমি সব শাস্ত্র পড়েছ, কিন্তু তুমি কি ভাগবতম্ বা মহাভারত পড়েছ ? সেখানেই লেখা আছে যে, কলিযুগে অবতার আছেই—লীলা অবতার নেই, তবে ভগবান সাক্ষাৎ এসেছেন যুগ-অবতাররূপে । তুমি এত বড় পণ্ডিত কিন্তু তোমার কৃপা-লেশই নেই কারণ ভগবান তোমার বাড়িতেও আছেন, কিন্তু তুমি ওঁকে চিনতে পারছ না । আমি বুঝি, এটা আসলে তোমার দোষ নয়, শাস্ত্রে লেখা আছে যে, কেউ জ্ঞান দ্বারা ভগবানকে বুঝতে পারে না ।
ভট্টাচার্য্য বলেন মানে আমার কৃপা নেই আর তোমার আছে ? তার প্রমাণ কী ? আচার্য বলেন আমি ওঁকে চিনতে পারছি আর তুমি চিনতে পারছ না, সেইটা হচ্ছে কৃপার প্রমাণ । আমি শাস্ত্র থেকে অনেক প্রমাণ দিতে পারি কিন্তু তোমার হৃদয় মায়াবাদী-ভাষ্য ভর্তি, 'তর্কনিষ্ঠ হৃদয় তোমার নাহিক বিচার'- তাই তোমাকে কিছু বলা যেমন ঊষরভূমিতে বীজের রোপন । ভগবান যখন তোমাকে কৃপা করবেন, তখন তুমি এটা বুঝতে পারবে । গোপীনাথের কাছে নবীন সন্ন্যাসি সম্বন্ধে সার্বভৌম্য যা জানতে পারলো, নবদ্বীপে বাড়ি, নাম বিশ্বম্ভর, জগন্নাথ মিশ্রের ছেলে, নীলাম্বর চক্রবর্তীর নাতি, নীলাম্বর হচ্ছে তার পিতা বিশারদের সমধ্যায়ী, কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাস নাম শ্রীকৃষ্ণচৈতন্য। নাম সর্বোত্তম, সন্ন্যাসিদের মধ্যে দশটি সম্প্রদায়,তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, পুরী, ভারতী ও সরস্বতী, কিন্তু ভারতী-সম্প্রদায় মধ্যম-শ্রেণী। গোপীনাথ বললে, প্রভুর সে বাহ্যাপেক্ষা নেই, প্রভুর মিথ্যে গৌরবের প্রতি বিন্দুমাত্র মোহ নেই। সার্বভৌম চিন্তিত মুখে বললেন, সন্ন্যাসির এখন পূর্ণ যৌবন, চঞ্চল ইন্দ্রিয়, সন্ন্যাসধর্ম রক্ষা করবে কি করে ? রক্ষণ-শাসনের একমাত্র উপায় বেদান্ত, আমি ওকে বেদান্ত পড়াব, বৈরাগ্য শেখাব, নিয়ে যাব অদ্বৈতমার্গে, প্রয়োজনে অন্য ভালো সম্প্রদায়ের থেকে নতুন করে সন্ন্যাস নেওয়াব। গোপীনাথ ক্রুদ্ধ হয়ে অনেক বাক-বিতণ্ডা করলেও সার্বভৌম তার সিদ্ধান্তে অবিচল থেকে রেগে গিয়ে বললেন, 'তবে ভট্টাচার্য্য কহে যাহ গোঁসাঞির স্থানে, আমার নামে গণ-সহিত কর নিমন্ত্রণে'- তাই না ? যাও, প্রসাদ নিয়ে ওকে নিয়ে এস । আমি নিজে দেখব ! তোমাদের সন্ন্যাসি কী বলে ?
"আর দিন মহাপ্রভু ভট্টাচার্য্য সনে, আনন্দে করিলা জগন্নাথ দরশনে।"...
'ভট্টাচার্য সঙ্গে তাঁর মন্দিরে আইলা, প্রভুরে আসন দিয়া আপনে বসিলা,:-নবীন সন্ন্যাসি জগন্নাথ দর্শন করে 'ভট্টাচার্য্যের বাড়িতে এলেন, 'স্নেহভক্তি করি কিছু প্রভুরে কহিলা, বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম,':-সার্বভৌম নবীন সন্যাসীকে আসনে বসিয়ে নিজে বসলেন, স্নেহভরে বললেন বেদান্তের পাঠ নাও, বেলান্তই সন্ন্যাসির বিধি, সন্নাসীর ধর্ম। 'নিরন্তর কর তুমি বেদান্ত শ্রবণ, প্রভু কহে-মোরে তুমি কর অনুগ্ৰহ,:-নবীন সন্ন্যাসি সার্বভৌমকে বললেন, আমি অজ্ঞ, আপনি জগদ্ গুরু, সবার হিতকারক, বেদান্ত পড়িয়ে আপনি সন্ন্যাসিদের কত না উপকার করেছেন, আপনিই আমাকে মন্দির থেকে তুলে আপনার বাড়িতে এনেছেন, আপনার সঙ্গ পাব বলেই তো আমার নীলাচলে আসা, 'সেই তো কর্তব্য আমার তুমি যেই কহ':- আপনি এখন যা বলবেন তাই হবে, বিনীত ভঙ্গীতে প্রভু পাঠ শুনতে বসলেন। 'অষ্টম দিবসে তাঁরে কহে সার্বভৌম, ভালমন্দ নাহি কহ রহ মৌন ধরি,':- সাতদিন পড়ানো হল কিন্তু প্রভু চুপ করে আছেন হ্যাঁ, না কিছু বলছেন না, অবশেষে সার্বভৌম বললেন, বুঝছ কি বুঝছ না সটুকু তো বলবে ? বিনয় বচনে গৌরহরি বললেন, আমার শোনার কথা আমি শুনে যাচ্ছি। 'বুঝ কি না বুঝ ইহা বুঝিতে নারি,:- চুপ করে থাকলে চলবে, আমার ব্যাখ্যা বুঝতে পারছ ? 'প্রভু কহে-মূর্খ আমি নাহি অধ্যয়ন':- আমি মূর্খ, পড়াশুনা নেই তাই কিছুই বুঝছি না, কিছু বুঝছ না তো জিজ্ঞেস করছ না কেন ? তখন বিনম্র স্বরে প্রভু বললেন, 'তুমি ভাষ্য কহ-সূত্রের অর্থ আচ্ছাদিয়া,:- বেদান্ত সূত্রের অর্থ তো পরিস্কার কিন্তু আপনার ব্যাখ্যাই মেঘাচ্ছন্ন। ভট্টাচার্য্য বললেন, এ অর্বাচিন সন্ন্যাসি বলে কী ?
তখন প্রভু বললেন:-'সূত্রের মুখ্য অর্থ তুমি না কর ব্যাখ্যান, কল্পনা-অর্থেতে তাহা কর আচ্ছাদন':- অবশ্য আপনার ব্যাখ্যা শঙ্করভাষ্যকেই অনুসরণ করছে, আমি বলতে চাইছি শঙ্করভাষ্যই বিপরীত, প্রভু বিনম্রভাবে বললেন:-'শঙ্করভাষ্যে বলা হয়েছে, ব্রহ্ম নিষ্ক্রিয় নীর্গুন নির্বিকার নির্বিশেষে উপাধি বর্জিত। আর এই ব্রহ্মবস্তু একমাত্র জ্ঞানের দ্বারা লভ্য, সুতরাং- ভক্তি-উপাসনা অর্থহীন। এইতো ?
এবার প্রভু বললেন আমার বক্তব্য শুনুন:-
'উপনীষদ-শব্দের যেই মুখ্য অর্থ হয়, সেই মুখ্য অর্থ ব্যাস সূত্রে সব কয়' (চৈ,চ,২/৬):-বেদের যে অংশে পরতত্ত্বের নির্ণয় করা হয়েছে, তাকে উপনিষদ বলে, উপনিষদ-বেদের জ্ঞানকাণ্ডমূলক গ্ৰন্থগুলোকে উপনিষদ বলে, উপনিষদ-সমূহে প্রধানত ব্রহ্মের তত্ত্বই নিরূপিত হয়েছে, সূত্র অতি ক্ষুদ্র একটি বাক্য;কিন্তু সেই ক্ষুদ্র বাক্যের মধ্যে গভীর অর্থ নিহিত থাকে। 'মুখ্যার্থ ছাড়িয়া কর গৌণার্থ কল্পনা, অভিধা-বৃত্তি ছাড়ি শব্দের করহ লক্ষণা':- মুখ্যার্থ, গৌণার্থ, অভিধা-বৃত্তি, লক্ষণা:-কোনো শব্দ উচ্চগরণ করামাত্র তার যে অর্থ মনে উদিত হয়, তাকছ ওই শব্দের 'মুখ্যার্থ বলে এবং যে বৃত্তি বা শক্তি দ্বারা এই 'মুখ্যার্থের প্রতীতি জন্মে, তাকে বলে মুখ্যবৃত্তি। উপনিষদে প্রমাণ দেখিয়ে মুখ্যবৃত্তি দ্বারা বেদান্তসূত্রের যে অর্থ করা যায়, তা-ই প্রকৃত তত্ত্ব। প্রভুর অভিপ্রায় এই যে 'মুখ্যার্থ গ্ৰহণ করে বেদান্ত সূত্রের পাঠে বা শ্রবণে কোনো দোষ থাকতে পারে না। শব্দের তিনটি বৃত্তি:-মুখ্যা, লক্ষণা ও গৌণী। মুখ্যার্থের বাধা জন্মালে বা মুখ্যার্থের সঙ্গতি না থাকলে বাচ্যসম্বন্ধবিশিষ্ট অন্য পদার্থের প্রতীতিকে লক্ষণা বলে। গৌণীবৃত্তি:-মুখ্যর্থের সঙ্গতি না হলে মুখ্যার্থের কোনো একটি গুণ নিয়ে মুখ্যার্থের সাদৃশ্যযুক্ত যে অর্থ গ্ৰহণ করা হয়,তাকে বলে গৌণীবৃত্তি। 'তাঁহার নাহিক দোষ ঈশ্বরাজ্ঞা পাইয়া গৌণ অর্থ কৈল মুখ্য-অর্থ আচ্ছাদিয়া,:-তাঁহার বলতে শংকরাচার্যের। ঈশ্বরের আদেশেই শংকরাচার্যরূপে মহাদেব মায়াবাদ-ভাষ্য রচনা (আগম শাস্ত্রদ্বারা) করে ঈশ্বরের প্রকৃত তত্ত্বকে গোপন করেছেন। 'প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান, শ্রুতি যে মুখ্যার্থ কহে-সে-ই প্রমাণ':- যইর দ্বারা বস্তুর যথার্থ স্বরূপ জানা যায়,তাকে প্রমাণ বলে। প্রমাণ আবার তিন রকমের-প্রত্যক্ষ, অনুমান, আর শ্রুতিবাক্য। এর মধ্যে আবার প্রত্যক্ষ ও অনুমানে ব্যভিচার দেখা যায়। যেমন- *ভোজবাজিতে বাজীকর মস্তকছেদনাদি দেখায়, বাস্তবে মস্তক ছেদন হয় না, কেবল চোখের ধাঁধা, সুতরাং- এখানে প্রত্যক্ষ প্রমাণের ব্যভিচার হল। *আবার সদ্য নিভানো আগুন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, বাস্তবে সেখানে আগুন থাকে না, আমরা অনুমান করি সেখানে আগুন থাকে না,সুতরাং- এখানে অনুমানের ব্যভিচার হল। *কিন্তু শ্রুতি বাক্যে ভ্রমণ প্রমাদাদি দোষ থাকে না, কারণ তা ভগবদবাক্য-যা ঋষিদের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে,সুতরাং:-শ্রুতি-বাক্যের প্রমাণই শ্রেষ্ঠ প্রমাণ। শ্রুতি বা বেদের মুখ্যার্থ যা বলেন,তাই অভ্রান্ত প্রমাণ,তাকেই গ্ৰহণ করতে হবে। 'জীবের অস্থি বিষ্ঠা দুই-শঙ্খ গোময়, শ্রুতিবাক্যে সেই দুই মহা পবিত্র হয়':- * শঙ্খ একজাতীয় প্রাণীর অস্থি, আর গোময় গোরুর বিষ্ঠা হলেও বেদএগুলিকে মহা প্রবিত্র জিনিস বলে স্বীকৃতি দিয়েছে, সুতরাং- বেদবাক্যের প্রমাণই শ্রেষ্ঠ প্রমাণ।
"বেদ-পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম-বৃহত্তর ঈশ্বর লক্ষণ':-...
সার্বভৌম! এখন, ব্রহ্ম কি ? ব্রহ্ম-বৃহন্ +মন্ (কর্তৃবাচ্যে)। বৃহন্-ধাতুর অর্থ বৃহত্তা। তাহলে ব্রহ্ম শব্দের প্রকৃতি-প্রত্যয়গত মুখ্যার্থ হল- বৃংহতি, বৃংহয়তিচ, ইতি ব্রহ্ম। "ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান্'(চৈ,চ,১/৭/১০৬):- বৃংহতি-যিনি বড় হন, তিনি ব্রহ্ম এবং বৃংহয়তি-যিনি অপরকেও বড় করেন, তিনি ব্রহ্ম। সুতরাং- ব্রহ্ম শব্দের অর্থ থেকেই ব্রহ্মের শক্তি আছে জানা যায়। শ্রুতি বলছেন-'অনন্তং ব্রহ্ম'। ব্রহ্মের এই অনন্তত্ব সকল বিষয়ে-স্বরূপে, শক্তিতে, শক্তির কার্যে এবং শক্তির প্রকাশ-বৈচিত্রীতে। শ্রীপাদ শংকরাচার্যরূপে স্বীকার করেছেন-ব্রহ্ম নিত্য শুদ্ধ বুদ্ধমুক্তস্বভাব, সর্বজ্ঞ এবং সর্বশক্তিসমম্বিত। তাহলে ব্রহ্মের সর্বজ্ঞতা এবং ভগবত্তা স্বীকৃত হচ্ছে। 'বৃহত্তম' এই ব্রহ্মের একটি বিশেষণ-গুণ; সুতরাং- ব্রহ্ম শব্দটিই সবিশেষত্ব জ্ঞাপক। শ্রুতিতে ব্রহ্মকে 'সত্যম্ শিবম্ সুন্দরম্' বলা হয়েছে, 'রসও বৈ সঃ' বলা হয়েছে, 'আনন্দম্ ব্রহ্ম' বলা হয়েছে, 'আনন্দময়োঽভ্যাসাৎ' বলা হয়েছে-এদের প্রত্যেকটি শব্দই বিশেষত্ব বাচক; সুতরাং- শ্রুতিই স্বীকার করেছেন-ব্রহ্মের সবিশেষত্ব। শ্রুতি আরও বলেন-'কৃষ্ণো বৈ পরমং দৈবতম্' (গো. তা.) অর্থাৎ এই কৃষ্ণকেই পরম-ব্রহ্ম বলা হয়। এই শ্রুতি বাক্যে পরম ব্রহ্মের রূপ এবং পরিচ্ছদাদি, বেশ-ভূষাদির পরিচয় পাওয়া গেল। এ সমস্তই তাঁর স্বাভাবিকী শক্তিরই বৈভব। শক্তির প্রকাশ-বৈচিত্রীই তাঁর রূপ, তাঁর ঐশ্বর্য। আর ঐশ্বর্য আছে বলেই তিনি ভগবান। শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে:- 'সর্বত্র বৃহত্বগুণযোগেই ব্রহ্মশব্দের প্রবৃত্তি। স্বরূপে এবং গুণসমূহে তাঁর সমানও কেও নেই, উর্দ্ধেও কেউ নেই। এই-ই ব্রহ্ম-শব্দের ' মুখ্যার্থ। *এই মুখ্যার্থে ভগবানই অভিহিত হন, ' যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ*। *'সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তাঁরে নিরাকার করি করহ ব্যাখ্যান।* *নির্বিশেষ তাঁরে কহে যেই শ্রুতিগণ',(চৈ,চ,১/৭);-সেই ব্রহ্ম-ষড়ৈশ্বর্যপূর্ণ সবিশেষ সাকার স্বয়ং ভগবান, নির্বিশেষ-চক্ষু-কর্ণাদি, দেহাদি, গুণাদি,-কোনো রূপ বিশেষত্বসূচক বস্তুই যাঁর নেই। বস্তুত ব্রহ্মের প্রাকৃত চক্ষু-কর্ণাদি, দেহাদি নেই; কিন্ত অপ্রাকৃত গুণ ও অপ্রাকৃত দেহাদি আছে-শ্রুতিগণ তা-ই স্থাপন করেন। 'অপাদান করণাধিকরণ-কারণ তিন, ভগবানের সবিশেষ এই তিন চিহ্ন',:- 'যতো বা ইমানি ভূতানি জায়ন্তে, যেন জাতানি জীবন্তি, যৎ প্রযন্ত্যভিসংবিশন্তি',* (উপনিষদ) শ্রুতির অর্থ থেকে বুঝা যায় যে, সৃষ্টি সম্বন্ধে ব্রহ্মই অপাদান, করণ ও অধিকরণ কারক। ব্রহ্ম থেকে বিশ্ব জন্মে-তাই ব্রহ্ম হলেন অপাদান কারক। ব্রহ্মের দ্বারা জীবগণ জীবনধারণ করে (অন্নাদির সংস্থান হয়) বলে ব্রহ্ম করণকারক। আবার ব্রহ্মেই সমস্ত অবস্থান করে এবং লয়প্রাপ্ত হয় বলে ব্রহ্ম হলেন অধিকরণ কারক। এই সকল শক্তিতে _শক্তিমান বলে ব্রহ্ম সবিশেষ। এই তিনটি কারকই ভগবানের সবিশেষতত্ত্বের চিহ্ন বা প্রমাণ।...
"ব্রহ্ম শব্দে কহে-পূর্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ-শাস্ত্রের প্রমাণ, বেদের নিগূঢ় অর্থ বুঝন না যায়,পুরাণ বাক্যে সেই অর্থ করয়ে নিশ্চয়',(চৈ,চ,১/৬)
;-ব্রহ্মের যে মন এবং নয়ন আছে এবং সেগুলি যে প্রাকৃত নয়,অপ্রাকৃত-তা-ই যুক্তি দ্বারা প্রমাণিত, শ্রুতির বাক্যে 'তদৈক্ষত বহুস্যাং প্রযায়েয়' (ছান্দোগ্য)। সৃষ্টির পূর্বে ভগবান এক ছিলেন;সৃষ্টির পরে অন্তর্যামীরূপে প্রত্যেক সৃষ্টবস্তুতে প্রবেশ করেন। দৃষ্টি দ্বারা ভগবান মায়াতে সৃষ্টি করবার শক্তি সঞ্চারিত করেন; তখনও প্রাকৃত-সৃষ্টি হয়নি; সুতরাং- তখনও প্রাকৃত-মন ও প্রাকৃত নয়নের জন্ম হয়নি। কারণ দৃষ্টির পরেই সেই মায়া বা প্রকৃতি থেকে সৃষ্টি হতে থাকে। অথচ তখনও ব্রহ্মের মন ও নয়ন ছিল। এর দ্বারাই বুঝা যায়, ব্রহ্মের মন ও নয়ন প্রাকৃত নয়, অপ্রাকৃত। সুতরাং- তিনি সাকার। আর সেই সাকার ব্রহ্মই হলেন স্বয়ং 'ভগবান শ্রীকৃষ্ণ'; বেদও এ কথা বলেন। কিন্তু বেদের অর্থ অত্যন্ত গূঢ়, সহজে বুঝা যায় না। তাই ব্যাসদেব পুরাণে তখন সহজ-সরল ভাষায় বর্ণনা করেছেন। এই পুরাণ-সমুহের মধ্যে শ্রীমদ্ভাগবত শ্রেষ্ঠ। শ্রীমদ্ভাগবত স্পষ্টরূপে বলেছেন:-'এতে চাংশকলাঃপুংসঃ কৃষ্ণস্তু ভগবানন্ স্বয়ম্':-অর্থাৎ-'শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান'। 'অতএব শ্রুতি কহে-ব্রহ্ম সবিশেষ, মুখ্য ছাড়ি লক্ষণাতে মানে নির্বিশেষ, ষড়ৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাঁহার' :- যে সকল শ্রুতি ব্রহ্মকে 'অপাণিপাদ' অর্থাৎ ব্রহ্মের হাত নেই, পা নেই বলেন, সেই সব শ্রুতি ব্রহ্মের যে প্রাকৃত হাত-পা নেই, তা-ই বলেছেন। সেইসব শ্রুতিই আবার বলেন, 'জবনো' গৃহীতা' অর্থাৎ ব্রহ্ম চলেন এবং গ্ৰহণ করেন। অর্থাৎ ব্রহ্মের প্রাকৃত হাত-পা নেই; কিন্তু অপ্রাকৃত হাত-পা আছে। সুতরাং- শ্রুতি ব্রহ্মকে সবিশেষ বা সাকারই বলছেন। ষড়ৈশ্বর্য-ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, এবং বৈরাগ্য। শ্রুতি ব্রহ্মকে নিরাকার বলেও নিরাকারে ধরে রাখতে পারেনি। ' মায়াধীশ মায়াবশ ঈশ্বরে 'জীবে ভেদ, হেন জীব ঈশ্বর সনে করহ অভেদ':-ঈশ্বর ও 'জীবের মধ্যে পার্থক্য এই যে-ঈশ্বর হলেন মায়ার অধীশ্বর বা নিয়ন্তা, আর জীব হলেন মায়ার অধীন,মায়ার দ্বারা নিয়ন্ত্রিত, মায়ার বশ। কিন্তু শংকরাচার্য বলেছেন-ঈশ্বরে ও 'জীবে কোনো ভেদ নেই। কিন্তু (মহাপ্রভু বলছেন) ঈশ্বর বিভুচৈতন্য, জীব অনুচৈতন্য; সুতরাং- ঈশ্বর ও জীব কখনো এক হতে পারে না, মায়ামুক্ত জীব ও ঈশ্বরের অধীন। শক্তি ও শক্তিমানে যে পার্থক্য, আশ্রিত ও আশ্রয়ে যে পার্থক্য, জীবে এবং ঈশ্বরেও সেই পার্থক্য।...
"শ্রীবিগ্ৰহ যে না মানে সেইত পাষণ্ডি, অদৃশ্য অস্পৃশ্য সেই হয় যমদণ্ডী',:- অদ্বৈতবাদীরা দুই রকম ব্রহ্ম স্বীকার করেছেন-সগুণ ও নির্গুণ। কিন্তু তাঁর প্রতিপাদিত ব্রহ্ম নির্বিশেষ, নির্গুণ। আর বিষ্ণু-আদি সগুণস্বরূপকে তিনি সগুণ ব্রহ্ম বলেছেন।অদ্বৈতবাদীরা সগুণ ব্রহ্মের পারমার্থিক সত্তা স্বীকার করেন না ; তাঁদের মতে ঈশ্বর মায়িক বিগ্রহ; অদ্বৈতবাদীরা শ্রীবিগ্ৰহকে প্রাকৃত সত্ত্বগুণের বিকার বলে ভাবেন। কিন্তু (মহাপ্রভু বলছেন) ঈশ্বরের বিগ্রহ অপ্রাকৃত সচ্চিদানন্দঘন-মূর্তি, তা প্রাকৃত সত্ত্বের বিকার নয়। অথচ অদ্বৈতবাদীরা মনে করেন, সেই শ্রীবিগ্ৰহ দর্শনের ও স্পর্শের অযোগ্য, তাঁকে স্পর্শ করলেও অপবিত্র হতে হয়। যমের কাছে এদের অপরাধ শাস্তিযোগ্য। বৌদ্ধগণ বেদকে মানে না বলে তারা নাস্তিক, কিন্তু তুমি বেদকে মেনেও নাস্তিক; তুমি অধম। শংকরাচার্যের মতকে মায়াবাদ বলে এবং তাঁর ভাষ্য বা মতবাদকে মায়াবাদী ভাষ্য বলে। মায়াবাদী ভাষ্য শুনিলে সর্বনাশ হয়। 'পরিণামবাদ ব্যাস-সূত্রের সস্মত, অচিন্ত্য শক্ত্যে ঈশ্বর জগদ্রূপে পরিণত', (চৈ,চ,১/৭):- ব্রহ্মাণ্ড বিষয়ে বেদান্ত সূত্রের মুখ্যার্থদ্বারা শংকরাচার্যের গৌণার্থ খণ্ডন হচ্ছে। মুখ্যার্থে (মহাপ্রভু বলেন) জগৎ ব্রহ্মেরই পরিণাম; ব্রহ্মের অচিন্ত্য শক্তির প্রভাবে জগৎ রূপে পরিণত হয়েও ব্রহ্ম অবিকৃত থাকেন।
আর গৌণার্থে শংকরাচার্য বলেন-জগৎ ব্রহ্মের পরিণতি নয়; রজ্জুতে সর্পভ্রমের ন্যায় ব্রহ্মে জগতের ভ্রমমাত্র। পরিণামবাদমূলক অর্থকে শংকরাচার্য ভ্রান্ত বলেছেন;- পরিণামবাদ স্বীকার করলে ব্রহ্ম বিকারি(বিকার প্রাপ্ত বা রূপান্তরিত) হয়ে পড়েন;কিন্তু ব্রহ্ম অবিকারী, নিত্য শাশ্বত, অপরিবর্তনীয় বস্তু। আর শংকরাচার্য বলেন-পরিণামবাদে নির্বিকার ব্রহ্মকে বিকারী বলে স্বীকার করতে হয়; সুতরাং পরিণামবাদ গ্ৰহনীয় হতে পারে না।বিবর্তবাদে(ভ্রমবাদ) ব্রহ্মকে বিকারী বলে প্রমাণ করতে হয়না; সুতরাং বিবর্তবাদই গ্ৰহনীয়। পরিণামবাদ ব্যাস-সূত্রের সস্মত, অচিন্ত্য শক্ত্যে ঈশ্বর জগদ্রূপে পরিণত',;- * 'শংকরাচার্যের 'বিবর্তবাদ' খণ্ডন করে মহাপ্রভু 'পরিণামবাদ' স্থাপন করলেন।* 'আমি আরও বলি শুনুন',...
'সার্বভৌমের প্রতি মহাপ্রভুর কৃপা':- 'তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানি তারে কহে মহাবাক্য', ঈশ্বর স্বরূপ প্রণব সর্ব বিশ্বধাম, 'তত্ত্বমসি-বাক্য হয় বেদের একদেশ', (চৈ,চ,১/৭,২/৬) ;-ওঁ-কারকে বেদ বলে। শ্রুতি বলেন-প্রণবই ব্রহ্ম। প্রণব থেকেই বেদের উৎপত্তি হয়েছে। প্রণব ঈশ্বরের বা পরব্রহ্মের স্বরূপ বা একটি রূপ।
'তত্ত্বমসি-তৎ(সেই ব্রহ্মই) ত্বম্ (তুমি, জীব) অসি (হও); অর্থাৎ- তুমিই (জীবই)সেই ব্রহ্ম। জীব ও ব্রহ্মে অভেদ অর্থে শংকরাচার্য 'তত্ত্বমসি বাক্যের এরকম অর্থ করেছেন।
কিন্তু (মহাপ্রভু) অন্যরকম অর্থ করলেন:- তস্য (তার-সেই ব্রহ্মের), ত্বম্ (তুমি, জীব) অসি (হও); অর্থাৎ- তুমি (জীব) ব্রহ্মেরই দাস হও।
বেদের একদেশ-বেদের এক অংশে স্থিত। বেদের অন্তর্গত একটি বাক্য; কিন্তু প্রণব হল বেদের বাচক। অর্থাৎ-বেদের বাচক হওয়াতে প্রণব হল বেদের এক-দেশস্থিত 'তত্ত্বমসি' বাক্যেরও বাচক এবং বেদ হল প্রণবের বাচ্য।
'শুনি ভট্টাচার্য হৈল পরম বিস্মিত,':- মহাপ্রভু বললেন-ভট্টাচার্য! না কর বিস্ময়। 'ভগবানে ভক্তি পরমপুরুষার্থ হয়, আত্মারাম পর্যন্ত করে ঈশ্বর ভজন, ঐছে অচিন্ত্য ভগবানের গুণগণ',;- শংকরাচার্যের মতে-মায়াবন্ধন থেকে মুক্ত হলেই জীব আপন স্বরূপে(নিজে যে ব্রহ্ম) অবস্থিত হতে পারে,অর্থাৎ- দেহত্যাগের পরে ব্রহ্মের সঙ্গে লয় প্রাপ্ত হতে পারে। মায়াবন্ধন থেকে মুক্ত বলে আত্মারাম মুনিগণের কোনো রকম সংসার-বন্ধন নেই; * কিন্তু তাঁরও ভগবানের চিত্তাকর্ষক অচিন্ত্য গুণসমূহে আকৃষ্ট হয়ে তাঁর ভজন করেন:-*"আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্ৰন্থাঽপ্যুরুক্রমে। কুর্বন্ত্যহৈতুকীং ভক্তিমিথ্বম্ভূতগুণো হরিঃ।।"--'নির্গ্ৰন্থা অপি'--অবিদ্যাগ্ৰন্থিশূন্য,, 'আত্মারামাঃ চ মুনয়ঃ'-- আত্মারাম মুনিগণও,,'উরুক্রমে--শ্রীহরিতে',, 'অহৈতুকীং ভক্তিং কুর্বন্তি'--অহৈতুকী ভক্তি করে থাকেন,, 'ইথ্বম্ভূতগুণঃ হরির এমনই চিত্তাকর্ষক গুণসমূহে।*ভট্টাচার্য আত্মারাম শ্লোকের অর্থ শুনতে আগ্ৰহ প্রকাশ করলে মহাপ্রভু বললেন,আপনি আগে করুন, তারপর যদি আমার কিছু অর্থ জানা থাকে তাহলে বলবো, 'শুনি ভট্টাচার্য শ্লোক করিল ব্যাখ্যান'- ভট্টাচার্য আত্মারাম শ্লোকের নববিধ অর্থ ব্যাখ্যা করলেন। শুনে মহাপ্রভু ঈষৎ হাসলেন।'ভট্টাচার্যের প্রার্থনায় প্রভু ব্যাখ্যা কৈল', তাঁর নব-অর্থমধ্যে এক না ছুঁইল, আত্মামাদি শ্লোকে একাদশ পদ হয়,;-'আত্মারামাশ্চ মুনয়',, 'নির্গ্ৰন্থাঃ',, 'অপি',, 'উরুক্রমে',, 'কুর্বন্তি',, ''অহৈতুকীং',, 'ভক্তিং',, 'ইথ্বম্ভুতগুণঃ',, 'হরিঃ' ।:-
'পৃথক পৃথক কৈল পদের অর্থ নিশ্চয়'...সমস্ত শুনে সার্বভৌম জড়বৎ নিশ্চল। নির্বিশেষবাদ খণ্ডন হল, স্থাপন হল সবিশেষবাদ। সম্বন্ধ ভগবান, অভিধেয় ভক্তি, প্রয়োজন প্রেম, সাব্যস্ত হল নতুন তত্ত্ব। সার্বভৌমের মুখে কথা সরে না। একেই আমি কিনা অর্বাচীন ভেবেছিলাম, এ নবীন সন্ন্যাসি নিশ্চয়ই মানুষ নয়। সার্বভৌম জিজ্ঞেস করলেন, প্রভু তুমি সন্ন্যাসি কেন ? প্রভু বললেন, আমি সন্ন্যাসি নই, আমি কৃষ্ণ বিরহে উন্মাদ। সার্বভৌমের গর্ব ধূলিসাৎ হয়ে গেল, আর গর্ব নষ্ট হতেই চিত্তে ভগবৎতত্ত্ব স্ফুরিত হল, নয়নে লাগল দিব্য স্পর্শ, সার্বভৌম দেখল প্রভু তার সামনে ষড়ভুজ মূর্তিতে দাঁড়িয়ে আছেন-
"অপূর্ব ষড়ভুজ-মূর্ত্তি-কোটি সূর্য্যময়। দেখি মূর্চ্ছা গেলা সার্ব্বভৌম মহাশয়।।" (চৈ,চ,)
তর্ক ও ব্যাখ্যায় সার্বভৌম পরাজয় স্বীকার করেন, এবং মহাপ্রভু সার্বভৌমকে কৃপা করে 'ষড়ভুজ মূর্ত্তি দর্শন করালেন, সার্বভৌম দুর্বাদল-শ্যামকায়ে যুগলকরে ধনুর্বাণ এবং নব-নীরদকায় যুগলকরে বেত্রবেনু ধারণ করে জীবকুলের পরিত্রাণের জন্য পূর্ব পূর্ব যুগে যে ঐশী শক্তির প্রকাশ হয়েছিল, ধর্মের গ্লানি দূর করবার জন্য তপ্তকাঞ্চন কায়ে গৈরিক বস্ত্র ধারণ করে মুণ্ডিত মস্তকে আবার শ্রীকৃষ্ণচৈতন্য রূপে আবির্ভাব হয়েছে, শ্রীকৃষ্ণচৈতন্যকে শ্রীশ্রীরাম, শ্রীশ্রীকৃষ্ণ রূপে অভেদ্য উপলব্ধি করে অশ্রুজলে ভাসতে ভাসতে ভুলণ্ঠিত হয়ে সার্বভৌম বারাংবার প্রণাম করতঃ ষড়ভুজধারী ভগবান রূপে স্তবস্তুতি করে চিরকালের জন্য সার্বভৌম আত্মসমর্পণ করে সার্বভৌম প্রভুর পদতলে লুটিয়ে পড়লেন, তার হৃদয়ের উপর মহাপ্রভু তাঁর পাদপদ্ম রাখলেন। খবর পেয়ে ছুটে এল গোপীনাথ। এ কী অসম্ভব কথা! সেই শুষ্কজ্ঞানী তার্কিক পণ্ডিত ভক্তি-রসের ভাবুক হয়ে গিয়েছে। গোপীনাথ আচার্য সার্বভৌমকে উদ্দেশ্য করে বললেন-'আমি পূর্বে যে কহিল, তোমার সেই তো হল। সার্বভৌম বললেন, যে যা বলে বলুক, আমি আর তর্ক করবো না, পরদিন সার্বভৌম ঘুম থেকে উঠেই কৃষ্ণ কৃষ্ণ বললেন, গোপীনাথ পরিহাস করে বললেন, তোমার পড়ুয়ারা কি বলবে, বাইরের লোকই বা কি বলবে ? সার্বভৌম বললেন, আমি এবার হরিরসের মদিরা পান করেছি, কে আর আমাকে বাধা দেয় ? 'সার্বভৌম বুঝেছে চৈতন্যচরণ ছাড়া আশ্রয় নেই, ভক্তি ছাড়া নেই শাস্ত্রব্যাখ্যা'।...
"সার্বভৌম হইল প্রভুর ভক্ত একজন। মহাপ্রভুর সেবা বিনা নাহি অন্য মন।। শ্রীকৃষ্ণচৈতন্য শচীসূত গুণধাম। এই ধ্যান, এই জপ লয় এই নাম।। (চৈ,চ,)
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ষড়ভূজ মূর্ত্তিদর্শনকালে শ্রীসার্বভৌম তাঁর চর্ম্ম-চক্ষে কিরূপ দেখেছিলেন এবং সার্বভৌমের মনের ভাব এমন কি হল, তা তিনি নিজেই শ্লোকছন্দে প্রভুর রূপ, ধ্যান, প্রভৃতি বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণচৈতন্যের কি রূপ, কি গুণ, কি প্রকৃতি ছিল তৎকালীন ভারতের সর্ব্বপ্রধান পণ্ডিত তাঁর রচিত শ্লোকেই বর্ণনা করেছেন। এই অবতারে মহাপ্রভুর কার্য্য করতে বড় বড় যে সব বাধা ছিল, সে সব প্রভু ক্রমে ক্রমে দূরীভূত করছেন। প্রথমে শ্রীনবদ্বীপলীলায় প্রভু তাঁর প্রথম বাধা নবদ্বীপের কোটাল জগাই-মাধাইকে উদ্ধার করলেল, দ্বিতীয় বাধা চাঁদকাজীকে মহাপ্রভু কৃপা করলেন, নীলাচলের এসে তৃতীয় বড় বাধা অধ্যাপক পণ্ডিত ও দেশের সেরা নৈয়ায়িক শ্রীবাসুদেব সার্ব্বভৌমকে উদ্ধার করলেন!....
--------
🌹(৪)🌹
"নীলাচলে প্রভুর যার প্রথম মিলন, সেই ভক্তগণ এবে করিয়ে গণন, বড়শাখা ভক্ত সার্বভৌম ভট্টাচার্য, তাঁর ভগ্নিপতি শ্রীগোপীনাথাচার্য, কাশীমিশ্র প্রদ্যুম্নমিশ্র রায় রামানন্দ":-
নীলাচলে মহাপ্রভুর অন্ত্যলীলার অন্যতম পার্ষদ ছিলেন রায় রামানন্দ। 'প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, গোদাবরী-তীরে আইলা কথেক দিবসে। গোদাবরী দেখি হৈল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হৈল বৃন্দাবন। গোদাবরী পার হৈয়া কৈল তাঁহা স্নান, ঘাট ছাড়ি কথো দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণনাম সংকীর্তনে।। হেনকালে দোলায় চঢ়ি রামানন্দ রায়':-
নীলাচল থেকে দাক্ষিণাত্য পরিব্রাজনের পথে বিদ্যানগরের গোদাবরী তীরে চৈতন্যদেবের সঙ্গে রায় রামানন্দের সাক্ষাৎকার এবং কথোপকথন ইতিহাসের এক স্বর্ণিম অধ্যায়। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সাধ্য-সাধন তত্ত্বের পরিক্রমা সেই সাক্ষাৎকার ও কথোপকথনের সার্থক ফলশ্রুতি। রাজা প্রতাপরুদ্রের সভাপণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে মহাপ্রভু মিলিত হয়েছিলেন রায় রামানন্দের সঙ্গে। বিদ্যানগরের শাসনকর্তা রায় রামানন্দ পদবীতে ছিলেন পট্টনায়ক। রায় রাজ উপাধি, ভবানন্দ রায়ের পাঁচ পুত্রের মধ্যে রায় রামানন্দ অন্যতম। সৃজনশীল কবি, নাট্যকার, সংগীতজ্ঞ রূপে তাঁর প্রসিদ্ধি। নৃত্যশিল্পে ছিল তাঁর সুচারু দক্ষতা। 'প্রভু-পরিকর-শোভা কে পারে কহিতে ?, দেবের সমাজ লজ্জা পায় নিরখিতে':- মহাপ্রভু গণের মধ্যে রায় রামানন্দ এক বিদগ্ধ ভাগবত ও সারস্বত ব্যক্তিত্ব। তত্ত্বজ্ঞ দার্শনিক রামানন্দের চিত্ত ছিল বৈরাগ্যে প্রতিষ্ঠিত। ভক্তিপথের যোগ্য অধিকারী রায় রামানন্দকে মহাপ্রভু সাধ্যবস্তু নির্ণয় প্রসঙ্গে বলতে অনুরোধ করলে তাঁর ইচ্ছানুসারে রামানন্দ সাধ্যবস্তুর আলোচনা এবং রাধাকৃষ্ণ প্রেমের স্বরূপ ব্যাখ্যা করলেন। রায় রামানন্দ স্বধর্মাচরণে বিষ্ণুভক্তি, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্মত্যাগ, জ্ঞানমিশ্রা ভক্তি, জ্ঞানশূন্যা ভক্তি, প্রেম ভক্তি, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম ও কান্তাপ্রেমের কথা বর্ণনা করে কান্তাপ্রেমকে সর্বোচ্চ আসনে স্থাপন করলেন।
এহো বাহ্য, আগে কহ আর, এহো হয়, এহোত্তম, শুনি পাইয়ে সুখে, প্রশ্নোত্তর, প্রভৃতি স্তরবিন্যাসের মধ্য দিয়ে সাধ্য-সাধনতত্ত্বের স্বরূপ হয়েছে উন্মোচিত। মহাপ্রভু কর্তৃক আরো কিছু বলবার জন্য অনুরুদ্ধ হলে রায় রামানন্দ যথাক্রমে প্রেমবিলাসবিবর্ত এবং কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, শক্তিতত্ত্ব এবং রসতত্ত্বকে সূচারুভাবে করলেন বিশ্লেষণ। শক্তিতত্ত্ব প্রসঙ্গে সিদ্ধান্ত—গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ ব্রহ্মের শক্তি স্বীকার করেন। এই স্বীকৃতি শ্রুতির উপর প্রতিষ্ঠিত। সচ্চিদানন্দ শ্রীভগবানের তিনটি শক্তি প্রধান—স্বরূপশক্তি, মায়াশক্তি ও জীবশক্তি। স্বরূপশক্তি, অন্তরঙ্গা রূপে অভিহিত, মায়াশক্তি বহিরঙ্গা রূপে চিহ্নিত, জীবশক্তি তটস্থা রূপে বিদিত। সন্ধিনী, সংবিদ্ এবং হ্লাদিনীভেদে স্বরূপশক্তির তিনটি প্রকারভেদ। সন্ধিনীশক্তি অস্তিত্ববাচক। সংবিদ্শক্তি চৈতন্যবাচক এবং হ্লাদিনীশক্তি আনন্দবাচক। যে শক্তির দ্বারা অনাদি অনন্ত কাল ধরে ভগবান বিরাজিত। তাই সন্ধিনীশক্তি। যে শক্তির দ্বারা ভগবান স্বয়ং চৈতন্য বা জ্ঞানবাচক তা সংবিদ্শক্তি এবং যে শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দিত হন এবং যে শক্তি ভক্তচিত্তে আনন্দ দান করেন তা হ্লাদিনী শক্তিরূপে প্রসিদ্ধা। প্রেমবিলাসবিবর্তের প্রসঙ্গে রায় রামানন্দ:- ‘পহিলহি রাগ নয়নভঙ্গ ভেল’ অনুদিন বাঢ়়ল-অবধি না গেল, না সো রমণ না হাম রমণী, দুহুঁ মন মনোভাব পেষল জানি, ও সখি! সে সব প্রেমকাহিনী, কানুধামে কহবি বিছুরহ জানি, না খোজঁলু দূতি, না খোজঁলু আন, দুহুঁকেরি মিলনে মধ্যত পাঁচ বাণ, অব সোই বিরাগ তুহঁ ভেলি দূতি, সুপুরুখ প্রেমকি ঐছন রীতি':- স্বরচিত একটি গানের পদ উচ্চারণ করলেন। মহাপ্রভু স্বহস্তে তার মুখ আবৃত করলেন, তাকে কি না দেখলাম, চোখের পলকে অনুরাগ জন্মাল, সে অনুরাগ নিরবধি বেড়েই চলল, কোথাও সম্পাপ্তি খুঁজে পেল না, আমি রমণী সে পুরুষ এই সম্বন্ধ থেকে অনুরাগ হয়, তুমি-আমি কোনো ভেদবুদ্ধি নেই, প্রেমের পেষণে মীনকেতু দুজনকে একজন করে ফেলেছে, এক দেহ দুই প্রখণ, এক দেহে দুই মনের খেলা, কখনো কৃষ্ণ কখনো রাধা, কখনো ভগবান কখনো ভক্ত, এই মিলন ঘটাতে দূতি খুঁজতে হয় নি, জন্মের আগে থেকেই পরস্পরের যে নিদারুণ উৎকণ্ঠা তাই আমাদের মিলিয়ে দিয়েছে । প্রভু বুঝি এবার ধরা পড়ে যান-সেই ভয়ে নয়, সেই আনন্দে প্রভু রামানন্দন্দের মুখ চেপে ধরলেন, আর নয়, আর হবে না বলতে । প্রভু এও বললেন, এই সাধ্যবস্তুর শেষসীমা, তোমার অনুগ্ৰহে আমার পুরোপুরি জানা হল । সাধ্য-সাধনতত্ত্বে অবধি হলো প্রেমবিলাসবিবর্ত। রামানন্দ দৃঢ়স্বরে বললেন, প্রভু আমি এবার নিঃসংশয় হয়েছি, তুমিই রাধিকার ভাবকান্তি অঙ্গীকৃত করে অবতীর্ণ হয়েছ, গৌরকান্তিতে শ্যামকান্তিকে আবৃত করেছ নিজের মাধুর্য নিজে আস্বাদন করবে বলে । প্রেমভক্তি বিতরণ করে নির্বিশেষে সকলকে কৃতষ্ণপ্রেমময় করবে বলে। তোমাকে বুঝতে আর আমার বাকি নেই,আর তুমি আত্মগোপন না করে, এবার তোমার স্বরূপ উন্মোচন করো । অবশেষে:- 'তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ। রসরাজ মহাভাব দুই একরূপ।। :-'রসরাজ':-অপ্রাকৃত-শৃঙ্গার-রসরাজ-মূর্তি শ্রীকৃষ্ণ এবং 'মহাভাব':- মাদনাখ্য-মহাভাব-স্বরূপিণী শ্রীরাধা-এই দুয়ের মিলিত এক 'অপূর্বরূপ' !! প্রভু দেখালেন তাঁর স্বরূপ,'রসরাজ মহাভাব দুই একরূপ' শৃঙ্গাররসরাজ কৃষ্ণ আর মহাভাবস্বরূপিনী রাধিকা। দুয়ে মেলামেশা এক অপূর্ব মূর্তি। মহানন্দে রামানন্দ মূর্ছিত হয়ে পড়ল, গায়ে হাত বুলিয়ে প্রভু তাকে সচেতন করলেন, বললেন তুমি তাড়া এরূপ কেউ দেখতে পারে নি । আমার তত্ত্বলীলারস তোমার কাছে পরিস্ফুট,তাই তোমার কাছেই এ রূপ আজ প্রকাশিত হল । মহাপ্রভুর আবির্ভাবের কারণ মহাপ্রভু এই রামানন্দের কাছেই ব্যক্ত করেছিলেন। সাধ্যসাধনতত্ত্ব বৈষ্ণব ধর্মসাহিত্যের অমূল্য সম্পদ। মহাপ্রভু রামানন্দের পরিচয় দিতে গিয়ে বলেছেন:- 'রামানন্দ সহ মোর দেহ-ভেদ মাত্র।' বৈষ্ণবদর্শনের এইসব নিগূঢ় তত্ত্ব পরিবেশিত হয়েছে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’ শীর্ষক মহাগ্রন্থে। দশদিন থাকলেন মহাপ্রভু বিদ্যানগরে, প্রতি রাত্রে মিলিত হয়ে দুজনে বিচিত্র কৃষ্ণকথায় মত্ত হতেন । প্রভু বিদায় চেয়ে বললেন, আমি তীর্থ সাঙ্গ করে নীলাচলে ফিরব, তুমি নীলাচলে গিয়ে থাকো, সেখানে কৃষ্ণকথারঙ্গে দিন কাটাব।...
তীর্থ সেরে মহাপ্রভু বিদ্যানগরে ফিরতেই রামানন্দ বললে, রাজা আমাকে অনুমতি দিয়েছে আমি পুরীতে থাকব, এবার থেকে তোমার চরণ সেবায় দিন কাটাব। প্রভু বললে তাহলে চলো দুজনে একসাথে যাই ? আপনি আগে চলুন, আমার সাথে সৈন্যসামন্ত আছে, তাঁদের কোলাহল আপনার ভাল লাগবে না। বেশ তাহলে আমি এগোই, এই নাও তোমার জন্য দুটি গ্ৰন্থ এনেছি 'ব্রহ্মসংহিতা ও কৃষ্ণকর্ণামৃত'। রামানন্দ পুরীতে এসে প্রভুর সঙ্গে মিলিত হলেন। প্রভু জিজ্ঞেস করলেন জগন্নাথ দর্শন করে এলে ? না, এবার যাব । সে কী ? কী করব, চরণ তো রথ মাত্র, হৃদয় তার সারথি, সারথি যে রথকে প্রথমে এখানে টেনে এনেছে । প্রভু বললেন, যাও, যাও, দর্শন করো। দর্শন সেরে এসে রায় রামানন্দ প্রভুর কাছটিতে বসে বললো, আমি রাজাকে বললাম, আমায় ছুটি দিন, আমি পুরীতে চৈতন্যচরণে স্থিত হই, তোমার নামেই রাজার প্রেমাবেশ হল, রাজা বললো যাও রায়, তুমি গিয়ে সেই পরমকৃপালুর সেবা কর। রাজা আরো বললেন আমি অধম, এ জন্মে আমার অধিকার নাই তাঁকে দর্শন করি। মহাপ্রভু বললেন, রায়, ভক্তের প্রীতি, তার প্রতি ই ভগবান প্রসন্ন। তুমি ভক্তশ্রেষ্ঠ, রাজা যখন তোমাতে প্রীতিমান তখন রাজাকে ভাগ্যবান বলতেই হয়, ভক্তের আরাধনা করে সে একদিন কৃষ্ণের প্রসাদ অর্জন করবে। রায় বললে,একবার রাজাকে সাক্ষাৎ করতে দিন । মহাপ্রভু উদাসীন রইলে !..
গোদাবরী নদীতে স্নানের পর রামানন্দ রায়ের নবীন সন্ন্যাসীর সাথে অালাপের সময় মহাপ্রভু তাঁর পরিচয় গোপন করেছিলেন, কিন্তু নবীন সন্ন্যাসীর অাকৃতিতে-প্রকৃতিতে ঈশ্বরের লক্ষণ দেখায় রামানন্দ নবীন সন্ন্যাসীকে ( মহাপ্রভুকে) কিছুদিন বিদ্যানগরে অবস্থান করার জন্য অনুরোধ করিলে মহাপ্রভু সস্মত হলে রামানন্দ রায় মহাপ্রভুর অাসনের জন্য মনোরম একান্ত স্থান ও অন্যান্য সুব্যবস্থা করিলেন ৷ অালাপকালে মহাপ্রভু ঈষৎ হেসে রামানন্দকে বলেছিলেন তোমার মুখে কৃষ্ণকথা শুনিতে মন হয় ৷ এরপর মহাপ্রভুর বিশ্রামান্তে রামানন্দ অাসিলে মহাপ্রভু বারাংবার রামানন্দ হইতে ভক্তির "তত্ত্ব ও ভজন-প্রণালী" জানিবার জন্য বিশেষ অাগ্রহ প্রকাশ করিলে রামানন্দ বলিতে সম্মত হলে— "প্রভু কহে পড় শ্লোক সাধ্যের নির্ণয় ৷ রায় কহে—স্বধর্মাচরণে বিষ্ণুভক্তি হয়॥" (চৈ;চ;-২/৮/৫৪) রামানন্দ বলতে শুরু করলেন
সাধ্য— " জীবের অভীষ্ট বা কাম্যবস্তুই হল সাধ্য ৷ অার সাধ্যবস্তু পাওয়ার উপায় হল সাধন ৷" স্বধর্মাচরণ— "ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র—এই চারটি বর্ণাশ্রমের এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বাণপ্রস্থ ও সন্ন্যাস—এই চারটি চতুরাশ্রমের জন্য শাস্ত্রে যে সমস্ত কর্তব্য-কর্মের উপদেশ অাছে, তার অনুষ্ঠান বা অাচরণই হল তাঁর স্বধর্মাচরণ ৷" বিষ্ণুভক্তি—রায় রামানন্দের অালোচনা থেকে বুঝা যাচ্ছে—বিষ্ণুভক্তিই পুরুষার্থ বা সাধ্যবস্তু ; ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণকে সেবা করাই হল বিষ্ণুভক্তি ৷ মহাপ্রভু বললেন—এ অত্যন্ত বাইরের (বাহ্য)কথা ৷ এরপরে যদি কিছু থাকে, তা বল৷ তখন— রায় কহে:—কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার ॥" (চৈ;চ;)
কৃষ্ণে কর্মাপণ—শ্রীকৃষ্ণেতে সমস্ত কর্মের ফল অর্পণ ৷ কর্ম বলতে বেদবিহিত কর্ম এবং শরীরের স্বাভাবিক ধর্মবশত যে সব কর্ম করা হয়, সেই সব কর্মের বলা কথা হয়েছে ৷ কিন্তু কৃষ্ণে কর্মাপণ সাধ্য নয়, সাধন মাত্র ; এর সাধ্য হল কর্মবন্ধন থেকে মুক্তি ৷ নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করার ভাবনা যেখান অাছে সেখানে প্রেম থাকতে পারে না; কাজেই তা বাহ্য ৷ মহাপ্রভু বললেন—এটাও বাহ্য অাগে বল ৷ তখন—
রায় কহে—স্বধর্মত্যাগ এই সাধ্য সার ৷ (চৈ;চ;) —নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করার ভাবনা যেখানে অাছে—সেখানে প্রেম থাকতে পারে না ; কাজেই তা বাহ্য ; তখন রামানন্দ বললেন "স্বধর্মত্যাগ" অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম ত্যাগই সাধ্য সার ৷ কিন্তু স্বধর্মত্যাগও সাধন মাত্র, এটা সাধন নয় ৷ তাই মহাপ্রভু বললেন—এটাও নিতান্ত বাইরের কথা ৷ তখন— রায় কহে—জ্ঞানমিশ্রা ভক্তি সাধ্য সার ৷ (চৈ;চ;) জ্ঞানমিশ্রা ভক্তি—জ্ঞানের সঙ্গে মিশ্রিতা ভক্তি ৷ জ্ঞানমার্গের সাধনের সঙ্গে মিশ্রিতা যে ভক্তি, তা-ই জ্ঞানমিশ্রা ভক্তি ৷ অাবার যাঁরা ভক্তিমার্গের সাধন করেন,তাঁদের মধ্যে কেউ কেউ বিভিন্ন তত্ত্বাদি বিষয়ক জ্ঞানলাভের চেষ্টাকে প্রাধান্য দিয়ে থাকন ৷ তাই এঁদের ভক্তিকেউ জ্ঞানমিশ্রা ভক্তি বলা যায় ৷ তবে রামানন্দ জ্ঞান-শব্দে জীব-ব্রহ্মের ঐক্য জ্ঞানকেই বুঝিয়েছেন বলে মনে হয় ৷
তাই এবারও মহাপ্রভু বললেন—এটাও নিতান্ত বাইরের কথা অাগে বল ৷ তখন—রায় কহে—জ্ঞানশূন্যা ভক্তি সাধ্য সার ৷ (চৈ;চ;) জ্ঞানশূন্যাভক্তি—জ্ঞানের সঙ্গে সম্পর্কশূন্য ভক্তি ৷ জ্ঞানের তিনটি অঙ্গ—ভগবত্তত্ত্ব-জ্ঞান , জীবতত্ত্ব_জ্ঞান ,এবং জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞান ৷ জ্ঞানমিশ্রা ভক্তির ক্ষেত্রে এই তিনটি অঙ্গের সঙ্গে মিশ্রিতা ভক্তির কথাই বলা হয়েছে ৷ কিন্তু ভক্তির সঙ্গে জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞান সঠিক নয় বলে মহাপ্রভু জ্ঞানমিশ্রা ভক্তিকে বাহ্য বলেছেন ৷ তা শুনে—রামানন্দ জ্ঞানের তিনটি অঙ্গের সংশ্রবশূন্যা বা জ্ঞানশূন্যা ভক্তির কথা বললেন ৷ জ্ঞানমিশ্রা ভক্তি থেকে জ্ঞানশূন্যা ভক্তি উৎকর্ষ ; কারণ এই ভক্তিতে জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞানের মিশ্রণ নেই ৷ রায়ের কথা শুনে মহাপ্রভু জ্ঞানশূন্যা ভক্তিতে—সেব্য-সেবকত্ব ভাব বা সেবাবাসনা থাকায় বললেন— "এহো হয় " ; তবু এর পরে কিছু থাকলে তা শুনতে চাইলেন ৷...
রায় রামানন্দ ও মহাপ্রভু সংবাদ:-
জ্ঞানশূন্যা ভক্তিতে—সেব্য-সেবকত্ব ভাব বা সেবাবাসনা থাকায় মহাপ্রভু রামানন্দকে বললেন—"এহো হয়" তবু এর পরে কিছু থাকলে তা শুনতে চাইলেন ৷ তখন—" রায় কহে—প্রেমভক্তি সর্ব সাধ্য সার ॥" (চৈ;চ;-২/৮)
প্রেমভক্তি—প্রেমলক্ষণা ভক্তি ৷ প্রেম বলতে 'কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাসনা' বুঝায় ৷ সাধন-ভক্তির অনুষ্ঠান করতে করতে ভগবৎ-কৃপায় চিত্তের মলিনতা দূর হলে সেব্য-সেবকত্ব জ্ঞানের উদয়ে ভক্তের সেবা-বাসনা প্রেমরূপে পরিণত হয় ৷ এই প্রেমরূপ সেবা-বাসনার সঙ্গে যে কৃষ্ণসেবা, তা-ই প্রেমভক্তি ৷
মহাপ্রভু বললেন—
প্রেমভক্তি সাধ্যবস্তু ঠিকই, কিন্তু এর পরেও বলবার বা শুনবার বস্তু আছে ৷ তখন—
" রায় কহে—দাস্যপ্রেম সর্ব সাধ্য সার ॥" (চৈ;চ;)
দাস্যপ্রেম—'ভগবান সেব্য, আমি তাঁর সেবক; ভগবান প্রভু, আমি তাঁর দাস'- এরূপ ভাবই দাস্যভাব ৷ আর দাস্যভাবজাত যে সেবাবাসনা— তাই দাস্যপ্রেম ৷ কিন্তু সকলেই শ্রীকৃষ্ণের দাস হলেও সেবাবাসনা অনুযায়ী দাস্যপ্রেম বিকাশেরও তারতম্য আছে ৷ শান্তভাবের ভক্ত যাঁরা তাঁদের কৃষ্ণের প্রতি নিষ্ঠা আছে, কিন্তু মমতা-বুদ্ধি নেই ৷ তাই শান্তভাব থেকে দাস্যভাব উন্নত ৷
তাই মহাপ্রভু বললেন-
দাস্যপ্রেম সাধ্য ঠিকই ৷ কিন্তু কৃষ্ণের প্রতি মমতাবুদ্ধির আধিক্যহেতু আরও উৎকর্ষ সেবাবাসনার কথা শুনতে চাইলেন মহাপ্রভু ৷
তখন—রায় কহে—সখ্যপ্রেম সর্বসাধ্য সার ॥(চৈ;চ;)
সখ্যপ্রেম—প্রেমাধিক্যবশত যাঁরা শ্রীকৃষ্ণকে নিজেদের সমান বলে মনে করেন, কোনো মতেই নিজের থেকে শ্রেষ্ঠ মনে করেন না, তাঁদের প্রেমকে সখ্য প্রেম বলে ৷ এই প্রেমে শান্তের একনিষ্ঠতা, দাস্যের সেবা আছে ৷
কিন্তু দাস্যের_ন্যায় গৌরববুদ্ধি, সম্ভ্রম ও সেবায় সঙ্কোচ নেই ৷ এইজন্য এই প্রেম দাস্য অপেক্ষা শ্রেষ্ঠ ৷ মহাপ্রভু সখ্যপ্রেমকে সাধ্য বলে উত্তম বললেন, কিন্তু মমতাবুদ্ধির আধিক্য হেতু আরও প্রেমবৈচিত্রী ও উৎকর্ষময় সেবাবাসনার কথা শুনতে চাইলেন ৷ তখন— রায় কহে—বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার ॥(চৈ;চ;) বাৎসল্য প্রেম—যাঁরা
নিজেদেরকে শ্রীকৃষ্ণের গুরুস্থানীয় বলে মনে করেন এবং শ্রীকৃষ্ণকে তাঁদের অনুগ্রহের পাত্র বলে মনে করেন, তাঁদের রতিকে বাৎসল্য প্রেম বলে ৷ এই রতিতে সখ্য অপেক্ষাও মমতাধিক্য আছে ; কারণ নন্দ-যশোদাদি শ্রীকৃষ্ণকে তাড়ন, ভর্ৎসন, বন্ধনাদি করেছেন ৷ এতে শান্ত, দাস্য ও সখ্যের নিষ্ঠা, সেবা, সংকোচহীনতা ছাড়াও শ্রীকৃষ্ণকে পাল্য এবং নিজেকে পালক জ্ঞান আছে ৷ এজন্য সখ্য অপেক্ষা বাৎসল্য শ্রেষ্ঠ ৷ মহাপ্রভু বললেন—বাৎসল্য প্রেম উত্তম বস্তু, কিন্তু এর চেয়েও কিছু উত্তম থাকলে তা বল ৷ তখন—
রায় কহে—কান্তাপ্রেম সর্বসাধ্য সার ॥(চৈ;চ;) কান্তাপ্রেম—শ্রীকৃষ্ণকে প্রাণবল্লভ, আর নিজেদেরকে তাঁর কান্তা মনে করে স্বসুখবাসনাশূন্য হয়ে কেবল কৃষ্ণসুখৈক তাৎপর্যময়ী সম্ভোগ-লালসাকে কান্তাপ্রেম বলে ৷ এখানে কান্তা বলতে পরকীয়া ভাবাপন্ন ব্রজগোপীদের বুঝাচ্ছে ৷
কান্তাপ্রেমে শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের অসংকোচভাব, বাৎসল্যের লালন ও মমতাধিক্যের সঙ্গে কৃষ্ণের সুখের জন্য নিজাঙ্গ দিয়েও সেবা আছে ; এইজন্য কান্তাপ্রেম শ্রেষ্ঠ ৷ তাছাড়া বাৎসল্য প্রেম বৃদ্ধি পেয়ে ' অনুরাগ 'পর্যন্ত যেতে পারে, কিন্তু কান্তাপ্রেম ভাব ও মহাভাব পর্যন্ত বর্ধিত হয় ; এইজন্য এইপ্রেম বাৎসল্য অপেক্ষাও শ্রেষ্ঠ ৷ তাই কান্তাপ্রেমই সেবা-বাসনার সর্বাতিশায়ী উৎকর্ষতা প্রাপ্ত হয়েছে ৷ তটস্থ হঞা বিচারিলে আছে তরতম ॥ (চৈ;চ;)
তটস্থ হঞা বিচারিলে—
নিরপেক্ষভাবে বিচার করলে বিভিন্ন ভাবের মধ্যে যে তারতম্য আছে, তা বুঝা যায় ৷ পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেমা হৈতে ৷
এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে॥ (চৈ;চ;-২/৮)
শান্তের গুণ দাস্যে , দাস্যের গুণ সখ্যে , সখ্যের গুণ বাৎসল্যে এবং বাৎসল্যের গুণ মধুরে বর্তমান ৷* এইভাবে শান্তের একটি গুণ, দাস্যের দুটি, সখ্যের তিনটি, বাৎসল্যের চারটি এবং মধুরের পাঁচটি গুণ ৷
অর্থাৎ গুণাধিক্যেও কান্তাপ্রেম সর্বশ্রেষ্ঠ ৷ যে রসে গুণ যত বেশি, সেই রসে স্বাদও তত বেশি ; তাই স্বাদাধিক্যেও কান্তাপ্রেমই সর্বশ্রেষ্ঠ ৷ আকাশ,বায়ূ , তেজ, জল ও পৃথিবী—এই পাঁচকে পঞ্চভূত বলে ৷ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ—এই পাঁচটি পঞ্চভূতের পঞ্চগুণ ৷ এই পৃথিবীতে যেমন শব্দ,স্পর্শ,রূপ,রস আকাশাদির সমস্ত গুণই আছে, উপরন্তু পৃথিবীর বিশেষ গুণ আছে তেমনই কান্তাপ্রেমে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের গুণ তো আছেই, উপরন্তু নিজাঙ্গ দিয়ে সেবাও আছে, তাই কান্তাপ্রেমের সেবাতেই শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা এবং এই প্রেমেই শ্রীকৃষ্ণ সম্যকরূপে বশীভূত ৷।
রায় রামানন্দ ও মহাপ্রভু সংবাদ:-মহাপ্রভু বললেন—এই সাধ্যাবধি সুনিশ্চয় ৷
আগে-এই কান্তাপ্রেমের মধ্যে যদি কিছু বিশেষত্ব থাকে, তবে তা বল ৷ রায় কহে— ইহার মধ্যে রাধার প্রেম-সাধ্য শিরোমণি ৷ যাঁহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি ॥ (চৈ;চ;) কান্তাপ্রেম শ্রীরাধার মধ্যে যতখানি বিকশিত হয়েছে, আর অন্য কোথাও এমন বিকশিত হয়নি ৷প্রভু কহে-আগে কহ,শুনি পাইয়ে সুখে ৷ অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে ॥
রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ ৷ তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগ ॥
রায় কহে তাহা শুন প্রেমের মহিমা ৷ ত্রিজগতে নাহি রাধা প্রেমের উপমা ॥" (চৈ;চ;)
সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা ৷ রাধার কুটিল প্রেম হইল বামতা॥ (চৈ;চ;) সব গোপীর প্রতিই কৃষ্ণের যে ব্যবহার, রাধার প্রতিও সেই একই ব্যবহার দেখে রাধার মনে প্রেমের কুটিলতাবশত বাম্যভাব জন্মাল ৷ রসপুষ্টির জন্যেই প্রেমের এই কুটিলতা ৷
"সম্যক্ সার বাসনা কৃষ্ণের রাসলীলা ৷রাসলীলা বাসনাতে রাধিকা শৃক্ষলা ॥"
তাঁহা বিনু রাসলীলা নাহি ভায় চিতে ৷মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে ॥ ইতস্ততঃ ভ্রমি কাঁহা রাধা না পাইয়া ৷ বিষাদ করেন কামবাণে খিন্ন হইয়া ॥
শ্রীকৃষ্ণের যত বাসনা আছে, তাদের মধ্যে রাসলীলার বাসনাই সর্বাপেক্ষা প্রধান বাসনা ৷ এই রাসলীলার শৃঙ্খল বা শিকলই হলেন শ্রীরাধা ; তাঁকে ছাড়া রাস লীলা অসম্ভব ৷ তাঁকে (শ্রীরাধা) বিনা প্রকাশ পায় না ; স্ফুরিত হয় না ; ভালো লাগে না ৷ এই কাম (কামবাণ) প্রাকৃত কাম নয় ; এ প্রেমেরই বৈচিত্রী বিশেষ ৷ শ্রীরাধার প্রতি প্রেমজনিত উৎকণ্ঠাকেই এখানে *কামবাণ* বলা হয়েছে ৷ "শতকোটী গোপীতে নহে কাম নির্বাপণ ৷ ইহাতেই অনুমানি শ্রীরাধিকার গুণ ॥" (চৈ;চ;) শতকোটি ব্রজসুন্দরীর প্রেম একত্র করলে যা হয়, একা শ্রীরাধার প্রেম তার চেয়ে অনেক অধিক ৷ তাই শ্রীরাধার প্রেম সাধ্য শিরোমণি॥"
প্রভু কহে যে লাগি আইলাঙ তোমা স্থানে।সেই সব রসবস্তুতত্ত্ব হৈল জ্ঞানে ৷৷ এবে সে জানিল সেব্য-সাধ্যের নির্ণয় ৷ ( সেব্য সাধ্য;সেব্য হল শ্রীকৃষ্ণ এবং সাধ্য হল রাধাপ্রেম)
আগে আর কিছু শুনিবার মন হয় ৷৷ কৃষ্ণের স্বরূপ কহ-রাধিকা স্বরূপ ৷ রস কোন্ তত্ত্ব, প্রেম কোন্ তত্ত্বরূপ ৷৷ রায় কহে ইহা আমি কিছুই না জানি ৷ যে তুমি কহাও সেই কহি আমি বাণী ॥" (চৈ;চ; মধ্য.অষ্টম প.) শুক(টিয়া)পাখিকে
যা পড়ানো যায়,তা-ই পড়ে ; অর্থাৎ রামানন্দকে মহাপ্রভু যা সিদ্ধান্তের জ্ঞান সঞ্চারিত করেছেন,প্রভুর কৃপাতে তা-ই তিনি প্রকাশ করছেন ৷
অন্যোন্যে মিলিয়া দোঁহে নিভৃতে বসিয়া ৷ প্রশ্নোত্তর গোষ্ঠী করে আনন্দিত হঞা ॥ মহাপ্রভু ও রামানন্দ দুজনের মধ্যে—তামা থেকে কাঁসা , কাঁসা থেকে রূপা...যেমন উৎকর্ষ , তেমনি— সাধ্য সাধনতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেমতত্ত্ব, গোপীভাব-প্রাপ্তীর সাধন, রসরাজ মহাভাব দুই একরূপ,, একেবারে— বর্ণাশ্রম ধর্ম থেকে মহাভাব পর্যন্ত সাধ্যবস্তুর উত্তরোত্তর উৎকর্ষ , শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা , তত্ত্বকথাদি সম্বন্ধে একজন প্রশ্ন করেন, আর একজন উত্তর দেন ,এইভাবে দশদিন অতিবাহিত হল ৷ প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়।প্রেমার স্বভাব এই জানিহ নিশ্চয় ॥ রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয় ৷যাঁহা তাঁহা রাধাকৃষ্ণ তোমারে স্ফুরয়॥" রায়_কহে-তুমি প্রভু ছাড় ভারিভূরি ৷ মোর আগে নিজরূপ না করিহ চুরি ॥" (চৈ;চ;) তখন মহাপ্রভু— তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ ৷ রসরাজ মহাভাব দুই একরূপ ॥" (চৈ;চ;) ! "রসরাজ" অর্থাৎ অপ্রাকৃত-শৃঙ্গার-রসরাজ-মূর্তি শ্রীকৃষ্ণ এবং " মহাভাব" অর্থাৎ মাদনাখ্য-মহাভাব-স্বরূপিণী শ্রীরাধা-এই দুয়ের মিলিত এক অপূর্বরূপ , রায় রামানন্দকে দর্শন করালে রামানন্দ আনন্দে মূর্ছা গেলে মহাপ্রভুর স্পর্শে চেতনা ফিরলে মহাপ্রভু আলিঙ্গন করে বললেন তোমা বিনা এইরূপ আর দেখে কোন জন ৷গৌর অঙ্গ নহে , মোর রাধাঙ্গ স্পর্শন ৷ গোপেন্দ্র সূত বিনা তেঁহো না স্পর্শে অন্যজন ॥"* (চৈ;চ;) শ্রীরাধা নিজ অঙ্গ দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি অঙ্গকে ঢেকে আছেন বলে বর্তমানে তাঁর ( শ্রীচৈতন্যের) গৌরবর্ণ অঙ্গকান্তি ; বাস্তবিক তাঁর বর্ণ গৌর নয় , কৃষ্ণ বর্ণ ৷* আর শ্রীরাধাও ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কাউকেও স্পর্শ করেন না ৷ দক্ষিণ ভারতে গোদাবরী তীরে রামানন্দের মুখ দিয়ে যেদিন অমৃতের নদী প্রবাহিত হয়েছিল,* সেইদিনই মহাপ্রভু রামানন্দকে বলেছিলেন-- রামানন্দ ! তুমি আমাকে একটা ভিক্ষা দিবে?
পরমারাধ্য_প্রভুর_মুখে ভিক্ষার কথা শ্রবণ করা মাত্রই রামানন্দ বলেছিলেন — প্রভুগো!আমি তোমার ভৃত্যের ভৃত্য ! তুমি আমার প্রাণ চাহিলেও তাহা দিব_
দিবই দিব_ তুমি শুধু কৃপা করে মাত্র একটিবার বল , কি তোমার অভিলাষ? মহাপ্রভু বলেছিলেন—
রামানন্দ ! তুমি যেভাবে পরম মধুর কৃষ্ণকথা শুনিয়ে আমার প্রাণ জুড়ালে,ঠিক এমনিভাবেই
আমি যখন নীলাচলে কাশীমিশ্রালয়ে নিরালায় নিভৃতে অবস্থান করব তখন আমার পার্শ্বে থেকে কৃষ্ণকথা শুনিয়ে আমার প্রাণ জুড়াইও৷
জগতের_লোক জগদীশ্বরের কাছে কতকিছু বিষয় ভিক্ষা করে , আর স্বয়ং জগদীশ্বর কি না, রামানন্দের কাছে, " কৃষ্ণকথা " ভিক্ষা চাইলেন ! কারণ একটাই যে , বিশুদ্ধ হৃদয় মহাপ্রেমিক ভক্তের মুখে কৃষ্ণকথারূপ অমৃতধারা প্রতি মুহূর্তে বর্দ্ধনশীল হয়ে এক অনাবিল আনন্দ রসাস্বাদিত হয় যে , তখনই অনুভবে আসে তাদৃশ লোভনীয় বস্তু বিশ্বব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কোন কিছুতে নাই ৷
"এই কারণেই মহাপ্রভু গম্ভীরাকক্ষে অবস্থানকালীন রামানন্দ রায়ের মুখে কৃষ্ণকথার রসপ্রাচুর্য ও রসবৈভব প্রাণ ভরে আস্বাদন করতেন।।"...
*******
🌹(৫)
"ভট্টাচার্যের বৈষ্ণবতা দেখি সর্বজন। প্রভুকে জানিল সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন।।কাশীমিশ্র আদি যত নীলাচলবাসী। শরণ লইল সভে প্রভুপদে আসি।। (চৈ চ,)
বেদান্তবাদী নৈনায়িক সার্বভৌম ভট্টাচার্যকে কৃষ্ণময় ভক্তিপথে এনে মহাপ্রভু উদ্ধার করলেন। সার্বভৌম নিজ অভিষ্ট দেবতারূপে দর্শন করে অত্যন্ত ভক্তির সঙ্গে মহাপ্রভুকে সেবাযত্ন করতে লাগলেন, কথিত আছে সার্বভৌম স্বহস্তে পুরীর মন্দিরগাত্রে শ্রীকৃষ্ণচৈতন্যদেবের ষড়ভূজ অঙ্কিত করে রেখেছিলেন। মহাপ্রভুর প্রভাবে আকৃষ্ট হয়ে ক্রমে ক্রমে নীলাচলবাসীরাও প্রভুর ভক্ত হতে থাকলেন, মহাপ্রভু প্রত্যেহ শ্রীজগন্নাথ দর্শনে গিয়ে নাট মন্দিরের ভিতর গরুড়ের স্তম্ভের নিকট দাঁড়িয়ে দূর থেকে শ্রীশ্রীজগন্নাথদেবকে দর্শন করতেন, শ্রীজগন্নাথ দর্শনে মহাপ্রভুর হৃদয় সমুদ্র প্রেমভাবে উদ্বেলিত হয়ে উঠত, সেই ভয়ে তিনি নিকটে অগ্ৰসর হতেন না, পাছে বিহ্বল হয়ে পড়েন । মহাপ্রভু শ্রীজগন্নাথকে প্রাণের প্রাণ পরমাত্মা শ্রীকৃষ্ণরূপে দর্শন করতেন, শ্রীজগন্নাথ দর্শন করামাত্র মহাপ্রভুর মন একেবারে তন্ময় হয়ে যেত, কোন বাহ্যজ্ঞান থাকত না, তিনি প্রেমে পুলকিত হয়ে এমন প্রেমাশ্রূ বর্ষণ করতেন যে, মহাপ্রভুর গণ্ড বেয়ে অশ্রূজল ভূমিতে পতিত হত, মহাপ্রভুর বিভিন্ন সময়ে বিভিন্ন-ভাবের উদয় হওয়ায় প্রভুর দেহেও নানাপ্রকার আশ্চর্য পরিবর্তন দেখা যেত, শ্রীনিত্যানন্দ প্রভু ও ভক্তগণ নিকটে থেকে সেইসময় মহাপ্রভুর দেহ রক্ষা করতেন, আর দর্শকবৃন্দ বিস্মৃত হয়ে সেই প্রেমের ছবি নিরীক্ষণ করতেন !
"মাঘ শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস। ফাল্গুনের আসিয়া কৈল নীলাচলে বাস।। ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল। প্রেমাবেশে তাঁহা বহু নৃত্য-গীত কৈল।। চৈত্রে রহি কৈল সার্বভৌম বিমোচন। বৈশাখ প্রথমে দক্ষিণ যাইতে হৈল মন।। (চৈ চ,)
মাঘ মাসে শুক্লপক্ষে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে ফাল্গুন মাসে প্রভু নীলাচলে এলেন, মহাপ্রভু নীলাচলে দোলযাত্রা দেখলেন, নৃত্য-কীর্তন করলেন, সার্বভৌমকে উদ্ধার করলেন, প্রভু এখন ভক্তগণ নিয়ে সার্বভৌমের মাসীর বাড়িতে বাসা করে আছেন, জগদানন্দ ও দামোদর ভিক্ষা করেন কোন কোনদিন সার্বভৌমও ভিক্ষাগ্ৰহণের নিমন্ত্রণ করেন, এদিকে সার্বভৌম ক্রমে ক্রমে প্রেম ভক্তিতে বৃদ্ধি পাচ্ছেন, তাঁর পূর্বে একরকম ভাব, এখন আর এক ভাব, পূর্বে অতি দাম্ভিক, এখন অতি বিনয়ী, পূর্বে নীরস, গভীর, ও কঠিন আর এখন সর্বদা তরল, চঞ্চল, প্রফুল্ল, মধুর ও পরোপকারী, কথায় কথায় চোখে জল আসে, তাঁর গুপ্তপ্রেম প্রকাশ করে, তাঁর পড়ুয়াগণ এসব জানল, এবং এও জানল যে এসব সব নবীন সন্ন্যাসীর কার্য্য, সুতরাং এই কথা নীলাচলময় ব্যক্ত হল যে, সার্বভৌম ভট্টাচার্য এখন বড় ভক্ত হয়েছেন, আর তাঁর এই পরিবর্তনের কারণ, একজন অতি সুন্দর নবীনবয়স্ক সন্ন্যাসী !
সভে মিলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। বিশ্বরূপ উদ্দেশে আমি অবশ্য যাইব।একাকী যাইব কাহো সঙ্গে না শিব।। (চৈ চ,)
এরই মধ্যে একদিন মহাপ্রভু ভক্তগণকে নিয়ে যুক্তি করতে বসলেন, পার্ষদরাও মহাপ্রভুকে ঘিরে গোল করে বসলেন, প্রভু বললেন, তোমরা কৃপা করে আমাকে নীলাচলচন্দ্র দর্শন করালে, এখন আমাকে সেইরূপ কৃপা করে অনুমতি দাও, যাতে আমি দক্ষিণদেশে তীর্থ দর্শনে যেতে পারি।সনাতন ধর্মাবলম্বী ত্যাগী মহাত্মারা সন্ন্যাসী ও বৈরাগী সম্প্রদায়ে বিভক্ত ছিল, অদ্বৈতবাদী সন্ন্যাসী সম্প্রদায়ের প্রবীন আচার্য শ্রীমৎশঙ্কর এবং বৈরাগ্য সম্প্রদায়ের প্রবীন আচার্য রামানুজ এবং মধ্বাচার্য ঐ সকল আচার্যের জন্মভূমি ও শিক্ষা সাধনার স্থান দর্শন, এবং তাঁদের প্রবর্তীত সম্প্রদায়-মঠ ও মতামত সমূহের বিশেষ পরিচয় লাভ এবং দাক্ষিণাত্যে প্রসিদ্ধ মন্দির বিগ্ৰহ দর্শন ও গৃহত্যাগী সন্ন্যাসী (অগ্ৰজ) বিশ্বরূপের অন্বেষণ অভিলাষে-
'বিশ্বরূপের সিদ্ধিপ্রাপ্তি জানেন সকল। দক্ষিণদেশ উদ্ধারিতে করেন এই ছল।। (চৈ, চ,)
সন্ন্যাসীগণের দেহত্যাগকে সিদ্ধিপ্রাপ্তি বলে) মহাপ্রভুর অন্তরে বিশেষ আগ্ৰহ ছিল। নিত্যানন্দ,জগদানন্দ, মুকুন্দ প্রভৃতি গৌড়ীয় ভক্তগণসহ মহাপ্রভুর সঙ্গে যাবার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু মহাপ্রভু শ্রীশ্রীভগবানের পাদপদ্মে একান্তভাবে শরণ নেবার জন্য নিঃসম্বল একাকী পরিভ্রমণের সংকল্প প্রকাশ করলেন, তখন সার্বভৌম ওঅন্যান্য সকলের বিশেষ অনুরোধে কৃষ্ণদাস নামক জনৈক ভক্ত ব্রাহ্মণকে সঙ্গে নিতে স্বীকৃত হলেন। চিরাচরিত রীতি অবলম্বনে মহাপ্রভু শুভদিনে শ্রীশ্রীভগবানের নাম করতে করতে নীলাচল থেকে দক্ষিণাভিমুখে যাত্রা করলেন, শ্রীনিত্যানন্দ ভক্তগণসহ আলালনাথ পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে এসে তারপরদিন দুঃখিত মনে নীলাচলে প্রত্যাবর্তন করলেন, মহাপ্রভুও পূর্বের ন্যায়-
"মত্তসিংহ-প্রায় প্রভু করিলা গমন। প্রেমাবেশে যায় করি নাম-সংকীর্তন।।(চৈ,চ,)
কৃষ্ণ রক্ষ মাম্ ! কৃষ্ণ পাহিমাম্ ! কৃষ্ণ আমাকে রক্ষা করো, কৃষ্ণ আমাকে পালন করো, মহাপ্রভু ভগবানের নাম কীর্তন ও স্মরণ-মনন করতে করতে পূর্বের ন্যায় ভিক্ষান্ন এবং আশ্রমে-দেবালয়ে ভক্ত সজ্জনের গৃহে রাত্রি কাটিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করতে লাগলেন। নিত্য নতুন স্থান, তীর্থ, মন্দির ও দেব-বিগ্ৰহ দর্শন, সাধু-সন্ন্যাসী সঙ্গ, পণ্ডিত-গুণী-মানী ব্যাক্তিদের সঙ্গে আলাপন, ধর্মচর্চ্চা করে এবং বিভিন্ন স্থানের মনোহর প্রাকৃতিক দৃশ্য সমূহ দেখে মনে মনে আনন্দোল্লাস জন্মিল, তিনি যেখানেই উপস্থিত হন, মহাপ্রভুর উজ্জ্বল মুখমণ্ডল, দিব্যদেহ কান্তি এবং ভক্ত সঙ্গে অলৌকিক ভাবাবেশ দেখে লোকে মুগ্ধ হয়ে যায়, সর্বত্রই লোক সাক্ষাৎ নারায়ণ মূর্তি সন্ন্যাসীকে ভক্তিভরে প্রণাম করে উপদেশ প্রার্থী হয়, এবং আশীর্বাদ ভিক্ষা করে। মহাপ্রভু স্থানে স্থানে লোকের সঙ্গে মিলিত হয়ে উচ্চস্বরে হরিনাম-সংকীর্তন করেন, এইভাবে হরিনাম করতে করতে অগ্ৰসর হয়ে মহাপ্রভু কূর্মক্ষেত্রে উপস্থিত হলেন-
এইমত যাইতে যাইতে গেলা কূর্মস্থানে। কূর্ম দেখি তাঁরে কৈলা স্তবন প্রণামে।।" (চৈ,চ,)
এই স্থানের বর্তমান নাম শ্রীকূর্মম্, অতি প্রসিদ্ধ স্থান গঞ্জাম জেলায় অবস্থিত। এখানে শ্রীভগবানের কূর্মাবতারের মন্দিরে বিগ্ৰহ দর্শন করে প্রভু হরিনাম করতে লাগলেন, ঐ কূর্মক্ষেত্রে বাসুদেব নামে এক ভক্ত পূর্ব কর্মফল হেতু কীড়াময় অর্থাৎ কীটে পোকায় পরিপূর্ণ রোগে আক্রান্ত ছিলেন, যখন মহাপ্রভুকে দর্শনের জন্য চারিদিকে লোকে ভিড় করে দাঁড়িয়েছে তখন বাসুদেবও মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন, কিন্তু বাসুদেব নিজের অসুস্থতার জন্য লোকভিড়ে অগ্ৰসর হতে পারছিলেন না, বাসুদেবের অবস্থা দেখে মহাপ্রভু স্বয়ং ভিড়ের মধ্যে বাসুদেবের দিকে অগ্ৰসর হতে লাগলেন, তখন বাসুদেবও তার কাছে না আসতে মহাপ্রভুকে পুঃন পুঃন নিষেধ করতে লাগলেন এবং নিজের কথা বিলাপ করতে লাগলেন-
সেইক্ষণে আসি প্রভু তাঁরে আলিঙ্গিলা। প্রভুর স্পর্শে দুঃখ-সঙ্গে কুষ্ঠ দূরে গেল।। (চৈ;চ;)
মহাপ্রভু বাসুদেবকে আলিঙ্গন বদ্ধ করলেন, ভক্তিপ্রেমে বাসুদেবের অন্তর বিগলিত হল, উপস্থিত লোকেরা এই মহান জীবপ্রেম দেখে স্তম্ভিত হল, মহাপ্রভু বাসুদেবকে ভগবানের শরণাগত হয়ে তাঁকে সর্বদা হরিনাম কীর্তন করতে উপদেশ দিলেন, মহাপ্রভুর পুণ্যস্পর্শে বাসুদেবের কুষ্ঠাক্রান্ত দেহ নিরাময় সুন্দর সুস্থ ও সবল হল, এই বাসুদেব শ্রেষ্ঠ ভক্তরূপে পরিচিত হয়েছিলেন ! কূর্মক্ষেত্র থেকে মহাপ্রভু সীমাচলম্ তীর্থে শ্রীশ্রীনৃসিংহ ভগবান দর্শন করলেন, মহাপ্রভু ভক্তিপ্রেমে পুলকিত হয়ে নৃসিংহদেবের আরাধনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করলেন , নৃসিংহসেবক মহাপ্রভুকে মালা-প্রসাদ এনে দিল, এক ব্রাহ্মণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন এবং সেখানে ভিক্ষা গ্ৰহণ করে রাত্রি যাপন করে অতি প্রত্যুষে নৃসিংহদেবের প্রার্থনান্তর বিদায় নিয়ে দক্ষিণদিকে অগ্ৰসর হতে হতে.....
🌹(৬)
''প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে। গোদাবরী-তীরে চলি আইলা কথোদিনে।। গোদাবরী দেখি হৈল যমুনা স্মরণ। তীরে বন দেখি স্মৃতি হৈল বৃন্দাবন।। গোদাবরী পার হৈয়া কৈল তাঁহা স্নান। ঘাট ছাড়ি কথোদূরে জল সন্নিধানে। বসি প্রভু করে কৃষ্ণনাম সংকীর্তনে।। হেনকালে দোলায় চঢ়ি রামানন্দ রায়। স্নান করিবারে আইলা বাজনাবাজায়।। (চৈ চ,)
পথি মধ্যে নানান তীর্থ দর্শন ও নামসংকীর্তন করতে করতে মহাপ্রভু গোদাবরী তীরে বিদ্যানগরে পৌঁছলেন, বিদ্যানগরে উপস্থিত হয়ে গোদাবরী নদীতে স্নান করে ঘাটের সন্নিকটে অপেক্ষাকৃত নিরিবিলি স্থানে বসে ভগবানের নাম-কীর্তন করতে লাগলেন এমন সময়
রায় রামানন্দ পালকিতে চড়ে স্নানের জন্য ঘাটে এসে উপস্থিত হলেন, মহাপ্রভু বুঝতে পারলেন ইনিই এখানের শাসনকর্তা রামানন্দ রায়। কর্ম-সমাপণে রামানন্দের দৃষ্টি পড়ল তেজপুঞ্জকায় নবীন সন্ন্যাসীর উপর, রামানন্দ রায় নবীন সন্ন্যাসীর কাছে গিয়ে অতিশয় ভক্তিভাবে সসম্ভ্রমে অভিবাদন করলেন, মহাপ্রভুও ভগবানের নাম উচ্চারণ পূর্বক সমাদরে অভ্যর্থনা করলেন এবং প্রভু বললেন পুরীতে সার্বভৌম মহাশয় আপনার মহত্ত্বের কথা বিশেষভাবে বলেছেন, আপনাকে দর্শন করবার জন্যই এখানে এসেছি, রামানন্দও নবীন সন্ন্যাসীকে কিছুদিন বিদ্যানগরে অবস্থান করার জন্য প্রার্থনা কথা করলে মহাপ্রভু তাতে সস্মত হলেন, রামানন্দ রায় প্রভুর আসনের জন্য মনোরম একান্ত স্থান ও অন্যান্য সুব্যবস্থা করলেন। নবীন সন্ন্যাসীর আকৃতি-প্রকৃতিতে ঈশ্বরের লক্ষণ দেখায় রামানন্দ রায়ের সঙ্গী জনৈক ব্রাহ্মণ সঙ্গী অতি বিনীতভাবে তাঁর গৃহে ভিক্ষাগ্ৰহণ করবার জন্য মহাপ্রভুকে আমন্ত্রণ জানালেন, তদনুসারে মহাপ্রভু বৈষ্ণব ব্রাহ্মণ গৃহে গেলেন এবং রামানন্দ রায়ও প্রণামান্তরে বিদায় নিয়ে নিজ গৃহে চললেন...
শ্রীহরিবাসর-দিনে
হরিনাম-রসপানে
তৃপ্তহন বৈষ্ণব সুজন ।
অন্যকথা নাহি কন
অন্য রস নাহি লন
কৃষ্ণনামে দিবস যাপন ।।
শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু রায়-রামানন্দের সাথে বিদ্যানগরে গোদাবরী নদীর তীরে প্রথম মিলন দিনে মহাপ্রভু এক দরিদ্র বিপ্রগৃহে ভিক্ষা করেছিলেন । পূর্ব নির্ধারিত সংকল্প অনুযায়ী পুনরায় মিলনের জন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় উৎকণ্ঠিত হয়ে আছেন । মহাপ্রভু তার প্রিয় ভক্ত রামানন্দ রায়ের গৃহে গমন করেন নাই, কারণ বিষয়ের সংস্রবে তিনি থাকতেন না, কিন্তু বিষয়ী ভক্তসঙ্গ করতে তিনি কুণ্ঠিত হতেন না । রায় রামানন্দ বহুজন সমাকীর্ণ রাজ প্রাসাদে বাস করতেন । এই জন্য মহাপ্রভু এক নির্জন দরিদ্র বিপ্র গৃহে অতিথি হয়েছেন, তিনি সেখানে পরমানন্দে আছেন । ক্রমে দিবা অবসান সন্ধ্যাদেবী এসে উপস্থিত হলেন । মহাপ্রভু গোদাবরী তটে একটি নির্জন স্থানে বসে আছেন, সুস্নিগ্ধ সান্ধ্যসমীরণ মৃদুমন্দ বইছে,স্বচ্ছসলিলা গোদাবরী কুল কুল নিনাদে যেন মহাপ্রভুর গুণ কীর্তন করছে । তিনি আজ শ্রীযমুনার ভাগ্য পেয়ে প্রেমানন্দে তরঙ্গ ভঙ্গী করে নৃত্য করছেন । শ্রীমন্মহাপ্রভু সন্ধ্যাকালীন নিত্যকৃত্য করে নদী তীরস্থ সুরম্য উপবনের শোভা সন্দর্শন করে প্রেমানন্দে বিভোর হয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে সেই বিপ্রগৃহে রামানন্দ রায়ের অপেক্ষায় উৎকণ্ঠিত হয়ে বসে আছেন । এমন সময় একটি মাত্র ভৃত্য সঙ্গে রায় রামানন্দ অত্যন্ত প্রচ্ছন্ন বেশে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিকট এসে তার শ্রীচরণ বন্দনা করলেন । শ্রীমন্মহাপ্রভু গাত্রোত্থান করে রায় রামানন্দকে প্রেমালিঙ্গন দানে কৃতার্থ করলেন । গোদাবরী নদীর তীরে নির্জন বিপ্রগৃহে উভয়ের মিলন হলো । নির্জনে বসে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দ এই সময়ে সাধ্য সাধনতত্ত্ব আলোচনা করেছিলেন- "প্রভু স্নান কৃত্য করি আছেন বসিয়া । একভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া।। নমস্কার কৈল রায়, প্রভু কৈল আলিঙ্গনে। দুইজনে কথা কহে বসি রসস্থানে ।। (চৈ, চ,)-গোদাবরী তটে তরুলতা পুষ্প শোভিত এই নিভৃত কুটিরে বসে রায় রামানন্দকে শ্রীমন্মহাপ্রভু শক্তি সঞ্চার করে তাঁর মুখ দিয়ে জীবের পরম কল্যানের জন্য নিগৃঢ় বৈষ্ণবতত্ত্ব ও রসতত্ত্ব প্রকাশ করলেন । রায় রামানন্দ হলেন বক্তা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু হলেন শ্রোতা ও প্রশ্নকর্তা । এই এক অপূর্ব কৌশল জাল বিস্তার করে কলির প্রচ্ছন্ন অবতার তার প্রচ্ছন্নত্ব রক্ষা করলেন, ব্যাসবাক্যের মর্যাদা রক্ষা করলেন, "ছন্ন কলৌ " শ্লোকের সার্থকতা সিদ্ধ করলেন । শ্রীমন্মহাপ্রভু প্রশ্নোত্তর রায় রামানন্দ যে সকল অতি নিগৃঢ় রসতত্ত্ব ও বৈষ্ণবীয় ভজন তত্ত্বোপদেশ কথার অরতারণা করেছেন তা এ পর্যন্ত এমনভাবে ও পুঙ্খানুপুঙ্খরূপে আলোচিত হয় নাই । সনাতন বৈষ্ণব জগতে ইহা এক অতুলনীয় সামগ্ৰী !..
"সাধ্য-সাধন তত্ত্বের যা কিছু নির্যাস ।
রামানন্দের মুখে প্রভু করিলা প্রকাশ ।।"--এক্ষণে মহাপ্রভুর কৃপায় রায় রামানন্দ মুখে এই সামগ্ৰী বৈষ্ণব জগতে নূতন প্রকাশিত ও প্রচারিত হয়ে চলল । শ্রীমন্মহাপ্রভু মধুর বচনে রামানন্দ রায়কে প্রশ্ন করলেন - জীবের প্রয়োজন পরম পুরুষার্থ বা সাধ্য যাতে নির্ণীত হয়েছে সেই প্রমাণ সূচক শাস্ত্র বাক্য পাঠ কর। প্রভু কহে - পঢ় শ্লোক সাধ্যের নির্ণয় । রায় কহে - স্বধর্ম্মাচরণে বিষ্ণুভক্তি হয় ।।(চৈ চ) ! শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন- যার দ্বারা সাধ্যবস্তু নির্ধারিত হতে পারে এরূপ শাস্ত্রীয় প্রমাণ মুলক শ্লোক বল।
"যঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ত্ততে কামচারতঃ । ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম্ ।।" অর্থাৎ- যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ পূর্বক নিজের কার্য করে, তার সিদ্ধিলাভ হয় না, সুখ লাভও হয় না এবং পরা গতিও লাভ হয় না । সুতরাং-
"তস্মাচ্ছাস্ত্রং প্রমাণং তে কার্য্যাকার্য্যব্যবস্থিতৌ ।" অর্থাৎ-কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ । এ সমস্ত কারণেই শ্রীমন্মহাপ্রভু রায় রামানন্দকে শাস্ত্রের শ্লোক উল্লেখ করে তার বক্তব্য রাখতে বললেন । আমাদের অভীষ্ট বা কাম্য বস্তুই হলো আমাদের সাধ্য । সাধন করে যা লাভ করা যায় তাকে বলে সাধ্য । জীব স্বরূপের সঙ্গে নিত্য সম্বন্ধ বিশিষ্ট বস্তু হলো সাধ্য বস্তু । পঞ্চম পুরুষার্থ শ্রীকৃষ্ণ প্রেমই হলো মুখ্য সাধ্য বস্তু বা সাধ্য শিরোমণি বা পরম সাধ্য বস্তু । সাধ্য নির্ণয় বিষয়ক প্রশ্নের উত্তর রামানন্দ রায় বিভিন্ন প্রকার সাধ্যের কথাই বলেছেন । শ্রীমন্মহাপ্রভু লক্ষ্য করেছেন যে পর্যন্ত রায় রামানন্দের উত্তরের মধ্যে দেহাবশেষের অপেক্ষা আছে সে পর্যন্তই মহাপ্রভু "এহো বাহ্য" বলেছেন । ক্রমে ক্রমে "এহো হয়" এবং সেবা বাসনার বিকাশের বিশেষ স্তরে "এহোত্তম" বলে মহাপ্রভু সর্বশেষে সাধ্য বস্তুর অবধির কথা প্রকাশ করেছেন । মহাপ্রভুর কথা শুনে প্রথমে রামানন্দ রায় বললেন - স্বধর্মাচরণে বিষ্ণুভক্তি হয় । স্বধর্মাচরণ বলতে বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানকে বুঝায় । ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, এবং শূদ্র এই চারটি বর্ণ এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রম । যিনি যে আশ্রমে বা বর্ণে অবস্থান করছেন সেই আশ্রম ও সেই বর্ণের নিমিত্ত শাস্ত্রে যে সমস্ত কর্তব্য কর্মের উপদেশ প্রদান করা হয়েছে, সেই সমস্ত কর্তব্য কর্মই হলো তার স্বধর্ম এবং তার অনুষ্ঠান বা আচরণই হলো তার স্বধর্মচরণ । রামানন্দ রায় বললেন - এই স্বধর্ম আচরণ করলেই বিষ্ণুভক্তি হয় । এই বিষ্ণুভক্তিই হলো পুরুষার্থ বা সাধ্য বস্তু, আর বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান হলো তার সাধন অর্থাৎ বিষ্ণুভক্তি লাভের উপায় । এই উক্তির প্রমাণরূপে বিষ্ণুপুরাণের একটি শ্লোক আবৃত্তি করলেন:- "বর্ণাশ্রমাচারবতা পুরুষের পরঃ পুমান্ । বিষ্ণুরারাধ্যতে পন্থা নান্যস্তত্তোষকারণম্ ।।" অর্থাৎ- পরম পুরুষ বিষ্ণু বর্ণাশ্রমাচার সম্পন্ন কর্তৃক আরাধিত হয়ে থাকেন । বস্তুতঃ বর্ণাশ্রমাচার ব্যতীত বিষ্ণুপ্রীতি সাধনের অন্য উপায় নেই । শ্রীমন্মহাপ্রভু বললেন - বর্ণাশ্রম ধর্মের আচরণে যে বিষ্ণুভক্তি হয় তা জীবের বাস্তব সাধ্যবস্তু নয় । তাই মহাপ্রভু বর্ণাশ্রম ধর্মের আচরণকে বাহ্য বলেছেন এবং এর পরে যা আছে তা বলার জন্য রায় রামানন্দকে বলতে বললেন ।
প্রভু কহে - "এহো বাহ্য, আগে কহ আর । " রায় কহে - " কৃষ্ণে কর্ম্মার্পণ সাধ্যসার ।।"( চৈ চ ) !..
সাধ্য-সাধন তত্ত্বের মহাপ্রভু বর্ণাশ্রম ধর্মের আচরণকে বাহ্য বলে, বলছেন - আগে কহ আর । রায় কহে "কৃষ্ণে কর্ম্মার্পণ সাধ্যসার ।।
শ্রীচৈতন্যমহাপ্রভু রায় রামানন্দকে বললেন, তুমি যে বললে বর্ণাশ্রম ধর্মের আচরণ করলে বিষ্ণুভক্তি লাভ হয়, তা অত্যন্ত বাইরের কথা । বিষ্ণুভক্তি সাধ্যবস্তু বটে, কিন্তু বর্ণাশ্রম ধর্মের আচরণের ফলে বিষ্ণুর প্রতি যে প্রীতি জন্মে, তা জীবের সাধ্যবস্তু নয় । কারণ তার ফলে এই জগতে সুখ-সম্পদ লাভ আর পরকালে স্বর্গাদি সুখলাভ হতে পারে কিন্তু এ সকলই জীবের জীবের স্বরূপনির্দিষ্ট কর্ত্তব্যের বাইরের বস্তু । এতে জীবের স্বরূপ নির্দিষ্ট কর্তব্য যে কৃষ্ণসেবা তা নাই । ইহা জীব স্বরূপের বাইরের বস্তু ।
বিষ্ণুপুরানের ৩/৯ অধ্যায়ে জানা যায়, বর্ণাশ্রম ধর্মের আচরণে স্বর্গলোক, সত্যলোকাদি মায়িক ব্রহ্মাণ্ডস্থিত লোকের সুখ ভোগাদি প্রাপ্তি হয়ে থাকে । মৈত্রেয় মুনি পরাশরকে জিজ্ঞাসা করছেন - বিষ্ণুর আরাধনা করে মানুষ কোন ফল লাভ করেন ? তদুত্তরে পরাশর বললেন - সগর রাজার প্রশ্নের উত্তরে ভৃগুবংশীয় ঔর্ব্বৈর উক্তি উল্লেখ করে বললেন - বিষ্ণুর আরাধনা করলে ভূমি সম্বন্ধী মনোরথ সফল হয়, স্বর্গলোকাদি প্রাপ্তি হয় এবং নির্বাণ মুক্তি পাওয়া যায় । (বিষ্ণুপুরাণ ৩/৮/৬১)
শ্রীমদ্ভাগবতে আছে - বর্ণাশ্রম ধর্ম সুন্দরভাবে অনুষ্ঠিত হলেও শ্রীবাসুদেবের লীলা কথায় যদি রুচি উৎপন্ন না হয়, তবে ঐরূপ বর্ণাশ্রম ধর্মের আচরণ পণ্ডশ্রম মাত্র । শ্রীব্রহ্মবৈবর্ত পুরাণে আছে -
কলৌ কলুষচিত্তানাং বৃথায়ুঃ প্রভৃতীনি চ । ভবন্তি বর্ণাশ্রমিণাং ন তু মচ্ছণার্থিনাম্ ।।-ভগবান বললেন-কলিকালে কলুষচিত্ত বর্ণাশ্রমীগণের জীবন ধারণাদি বৃথা, কিন্তু আমার শরণার্থীগণের জীবন ধারণ বৃথা নয় । রামানন্দ রায় "কৃষ্ণে কর্মার্পণ যখন সাধ্য সার" বললেন- তখন প্রভু কহে - এহো বাহ্য আগে কহ আর, তখন রায় কহে - জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার ।। এই জ্ঞানমিশ্রাভক্তি অর্থাৎ জ্ঞানের সহিত মিশ্রিতা ভক্তি । জ্ঞানের তিনটি অঙ্গ যথা - (১) তৎ পদার্থের জ্ঞান অর্থাৎ পরতত্ত্ব বা ভগবত্তত্ত্বের জ্ঞান, (২) ত্বং পদার্থের জ্ঞান অর্থাৎ জীব স্বরূপের জ্ঞান, (৩) আর জীবব্রহ্মের ঐক্য জ্ঞান । শেষ অঙ্গটি ভক্তিবিরোধী । আলোচ্য প্রসঙ্গে জ্ঞান শব্দের ব্যাপকতম অর্থ ধরলে জ্ঞানের এই তিনটি অঙ্গের সহিত মিশ্রিতা ভক্তিকেই জ্ঞানমিশ্রা ভক্তি বলে মনে করা হয় । মুক্তিকামীর জ্ঞান মার্গের সাধনের সঙ্গে ভক্তির সাহচর্যের প্রয়োজন, (কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে ।) এইরূপ জ্ঞানমার্গের সাধনের সঙ্গে মিশ্রিতা যে ভক্তি, তা-ই জ্ঞান মিশ্রা ভক্তি । আবার যারা ভক্তি মার্গের সাধন করেন, তাঁরা ভগবত্তত্ত্ব জ্ঞান, জীবতত্ত্ব জ্ঞান, উভয়ের মধ্যে সম্বন্ধের জ্ঞান, মায়া তত্ত্বের জ্ঞান ইত্যাদির ভক্তির অবিরোধী বিবিধ জ্ঞান লাভের প্রয়াসের দিকে প্রাধান্য দেন । ভক্তিমার্গের সাধকের অনুষ্ঠিত ভক্তি অঙ্গের সাধনের সঙ্গেও জ্ঞান মিশ্রিত থাকে, এই প্রকার ভক্তিকেও জ্ঞানমিশ্রা ভক্তি বলে । জ্ঞানমিশ্রা ভক্তির উত্তমা ভক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে বলেই স্বধর্ম ত্যাগের পরে রায় রামানন্দ জ্ঞান মিশ্রা ভক্তি উল্লেখ করলেন এবং রামানন্দ রায় শ্রীগীতা থেকে একটি শ্লোক (১৮/৫৪) আবৃত্তি করে বললেন -
ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি । সমঃ সর্ব্বেষু ভূতেষু মদ্ভক্তিঃ লভতে পরাম্ ।। অর্থাৎ,- ব্রহ্মস্বরূপ সংপ্রাপ্ত প্রসন্নাত্মা ব্যক্তি নষ্ট বস্তুর জন্য শোক করেন না, কোন বস্তু লাভের জন্য আকাঙ্ক্ষাও করেন না । সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হয়ে তিনি আমাতে (শ্রীকৃষ্ণে) পরাভক্তি লাভ করেন । মহাপ্রভুকে রামানন্দ রায় বললেন - জীব প্রসন্নাত্মা হয়ে যখন কোন শোক বা আকাঙ্ক্ষা করেন না এবং সমস্ত প্রাণীতে সমদর্শী হন, তখন শ্রীভগবানে ভক্তি লাভ করে থাকেন অর্থাৎ জ্ঞানমিশ্রাভক্তিরূপ সাধনের দ্বারা সাধ্য ভক্তি লাভ করেন । রামানন্দের কথা শুনে মহাপ্রভু বললেন, - জ্ঞানমিশ্রা ভক্তির কথা যা বললে, তাও বাহিরের কথা । আগে যদি কিছু থাকে তা বল ?....
প্রভু কহে -এহো বাহ্য আগে কহ আর । রায় কহে - জ্ঞান শূন্যাভক্তি সাধ্যসার ।।- জ্ঞানমিশ্রা ভক্তি মহাপ্রভুর মুখে বাহ্য শুনে রামানন্দ রায় বললেন, - জ্ঞান শূন্যাভক্তি সাধ্য বস্তুর সার । এক্ষেত্রে শ্রীপাদ্ বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, মায়িক উপাধি দূরীভূত হলে সাধক ব্রহ্মভূত হয়ে প্রসন্নাত্মা হন এবং তখন তার বাহ্যানুসন্ধান থাকেনা বলে বালকের ন্যায় সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হন । শ্রীমন্মহাপ্রভুর কথা শুনে রায় রামানন্দ বললেন, "জ্ঞানশূন্য ভক্তিই সাধ্যসার ।" জ্ঞানশূন্যা ভক্তি হল জ্ঞানের সহিত সংশ্রবশূন্যা ভক্তি । ভগবৎ তত্ত্বাদির জ্ঞান লাভের নিমিত্ত পৃথকভাবে কিছুমাত্র চেষ্টা না করে যাঁরা সাধুদিগের নিকটে অবস্থান পূর্বক সাধুদিগের মুখ নিঃসৃত ভগবৎ কথা বা ভগবদ্ ভক্ত চরিত শ্রবণকেই জীবনের প্রধান ব্রতরূপে গ্ৰহণ করেন, অপর কেহ ভগবানকে বশীভূত করতে সমর্থ না হলেও ভগবান কৃপা করে তাদের বশীভূত হন । শ্রুতি শাস্ত্রে আছে - "ভক্তিবশঃ পুরুষঃ।" শ্রীভগবান ভক্তির বশ । জ্ঞানশূন্যা ভক্তির বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করতে শ্রীমদ্ভাগবতে (১০/১৪/৩) বলা হয়েছে -
"জ্ঞানে প্রয়াসমুদপাস্য নমন্ত এব
জীবন্তি সন্মুখরিতাং ভবদীয়বার্ত্তাম্ ।
স্থানেস্থিতাঃ শ্রুতিগতাং তনুবাঙ্মনোভির্যে -প্রায়শোহজিত জিতোহপ্যসি তৈস্ত্রিলোক্যাম্ ।। অর্থাৎ, - ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, - হে অজিত, যাঁরা ব্রহ্ম চিন্তারূপ জ্ঞান চেষ্টাকে বা তোমার ঐশ্বর্যাদি জ্ঞান লাভের চেষ্টাকে সম্পুর্ন দূরে রেখে সাধুদিগের আবাসস্থানে অবস্থান পূর্বক সাধুদিগের শ্রীমুখ বিগলিত আপনার নাম-রূপ-গুণ-লীলাকথা শ্রবণ করে কায়মনোবাক্যে সৎকার পূর্বক জীবনযাত্রা নির্বাহ করেন, এই ত্রিলোক মধ্যে আপনি দুর্লভ হলেও তাঁদের কাছে সুলভ হয়ে থাকেন!..
সাধ্য-সাধন তত্ত্বের শ্রীমন্মহাপ্রভু রায় রামানন্দ কথিত জ্ঞানশূন্যাভক্তির কথা শুনে বললেন - "এহো হয়" । এইবার মহাপ্রভু সাধ্য নির্ণয়ে "এহো হয়" বলে রামানন্দ রায়ের সিদ্ধান্তে স্বীকৃতি দিয়ে অনুমোদন করলেন - "প্রভু কহে- এহো হয়, আগে কহ আর ।" শ্রীমন্মহাপ্রভু এতক্ষণ পর্যন্ত কেবল "এহো বাহ্য" বলেছেন । "জ্ঞানশূন্যাভক্তির" কথা শুনে তিনি বললেন - "এহো হয়" । এর কারণ কি ? রায় রামানন্দের নিকট মহাপ্রভুর জিজ্ঞাসা ছিল-"সাধ্যের নির্ণয়" রামানন্দকে মহাপ্রভু বললেন - "প্রভু কহে - পঢ় শ্লোক সাধ্যের নির্ণয়" , রামানন্দ রায় ক্রমে ক্রমে স্বধর্মাচরণ, কৃষ্ণে কর্ম্মার্পণ, স্বধর্মত্যাগ এবং জ্ঞানমিশ্রা ভক্তির কথা বললেন । প্রত্যেকটি সম্বন্ধেই মহাপ্রভু বললেন - "এহো বাহ্য ।" পূর্ব আলোচনায় দেখা গিয়েছে যে, ফলাভিসন্ধানযুক্ত স্বধর্মাচরণের ফল হলো ইহকাল, এবং পরকালের সুখভোগ অর্থাৎ ভুক্তি । কৃষ্ণে কর্মার্পণের ফল হলো কর্মবন্ধন হতে অব্যাহতি অর্থাৎ মুক্তি । বিচার পূর্বক কর্তব্য বুদ্ধিতে কর্মত্যাগ জনিত পাপ সম্বন্ধে শ্রীকৃষ্ণের অভয়বাণী শ্রবণের পরে স্বধর্মত্যাগের ফল হলো সালোক্যাদি চতুর্বিধ মুক্তি । আর জ্ঞানমিশ্রা ভক্তির ফল হলো সাযুজ্য মুক্তি । এভাবে দেখা গেল স্বধর্মাচরণ থেকে আরম্ভ করে জ্ঞানমিশ্রাভক্তি পর্যন্ত রামানন্দ রায় যা যা বলেছেন তার ফল হলো ভুক্তি বা মুক্তি । ভুক্তি বা মুক্তি জীবের বাস্তব সাধ্য বস্তু নয় । এজন্যই মহাপ্রভু এ সকলকে "বাহ্য" বলেছেন । "জ্ঞানশূন্যাভক্তির" পূর্বে রায় রামানন্দ যা যা বলেছেন তার কোনটি সেব্য সেবকত্ব ভাব বিকাশের এবং সেবা বাসনা বিকাশের অনুকূল ছিল না, তাই মহাপ্রভু "এহো বাহ্য" বলেছেন । "জ্ঞানশূন্যাভক্তি" সেব্য সেবক ভাব বিকাশের এবং সেবা বাসনার অনুকূল বলে মহাপ্রভু বললেন, "এহো হয়" । জ্ঞানশূন্যাভক্তি দ্বারা শ্রীকৃষ্ণ ভক্তের বশীভূত হন, শ্রীকৃষ্ণ সম্বন্ধে ভক্তের মমত্ব বৃদ্ধি এবং প্রিয়ত্ব বুদ্ধি জন্মে , তার ফলে শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের বাসনা জন্মে । এটিই জীব স্বরূপের সাধ্যের অনুকূল । তাই মহাপ্রভু বললেন - "এহো হয়" । রামানন্দের মুখে মহাপ্রভু যে সাধ্যবস্তু প্রকাশ করতে চেয়েছেন, সেই তত্ত্বকথাটি এতক্ষণে প্রাপ্তির পথে এসেছে (ঠিক পথে এসেছে) বলেই মহাপ্রভু বললেন-"এহো হয়" রায় !..
শ্রীমন্মহাপ্রভু জ্ঞানশূন্যা ভক্তির কথা শুনে সাধ্য সম্বন্ধে তার স্বীকৃতি জানিয়ে রামানন্দ রায়কে বললেন - এরপরে আর কি আছে তা প্রকাশ করে বল । মহাপ্রভুর কথা শুনে রায় রামানন্দ বললেন - রায় কহে - প্রেমভক্তি সর্বসাধ্য সার ।
প্রেমভক্তি হলো প্রেমলক্ষণা ভক্তি । প্রেম বলতে শ্রীকৃষ্ণেন্দ্রিয় - প্রীতিবাসনা বুঝায় । সাধনভক্তির অনুশীলন করতে করতে শ্রীকৃষ্ণের কৃপায় যখন চিত্তের কলুষতা দূর হয় এবং সেব্য সেবকত্বের জ্ঞান অর্থাৎ সম্বন্ধ জ্ঞান ও সেবা করার বাসনা বিকশিত হয় তখন হ্ণাদিনী প্রধানা স্বরূপ শক্তির কৃপা লাভ করে ভক্তি সাধকের সেবা বাসনা প্রেমরূপে পরিণত হয় । এই প্রেমরূপা সেবা বাসনার সঙ্গে যে শ্রীকৃষ্ণ সেবা তাহলো প্রেমভক্তি । যিনি এই প্রেমভক্তির কৃপা প্রাপ্ত হয়েছেন তার আচরণ সম্পর্কে শ্রীলনরোত্তম দাস ঠাকুর বলেছেন-
জল বিনু যেন মীন
দুঃখ পায় আয়ুঃ হীন
প্রেম বিনু এইমত ভক্ত ।
চাতক জলদ গতি
এমতি একান্ত রীতি
যেই জানে সেই অনুরক্ত ।।
লুব্ধ ভ্রমণ যেন
চকোর চন্দ্রিকা তেন
পতিব্রতা জন যেন পতি ।
অন্যত্র না চলে মন
যেন দরিদ্রের ধন
এই মত প্রেমভক্তি রীতি ।।
(প্রেমভক্তি চন্দ্রিকা)!!...
কে এই রায়-রামানন্দ ?...
নীলাচল থেকে দাক্ষিণাত্য পরিব্রাজনের পথে বিদ্যানগরের গোদাবরী তীরে চৈতন্যদেবের সঙ্গে রায় রামানন্দের সাক্ষাৎকার এবং কথোপকথন ইতিহাসের এক স্বর্ণিম অধ্যায়। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সাধ্য-সাধন তত্ত্বের পরিক্রমা সেই সাক্ষাৎকার ও কথোপকথনের সার্থক ফলশ্রুতি। রাজা প্রতাপরুদ্রের সভাপণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে মহাপ্রভু মিলিত হয়েছিলেন রায় রামানন্দের সঙ্গে। বিদ্যানগরের শাসনকর্তা রায় রামানন্দ পদবীতে ছিলেন পট্টনায়ক। রায় রাজ উপাধি, ভবানন্দ রায়ের পাঁচ পুত্রের মধ্যে রায় রামানন্দ অন্যতম। সৃজনশীল কবি, নাট্যকার, সংগীতজ্ঞ রূপে তাঁর প্রসিদ্ধি। নৃত্যশিল্পে ছিল তাঁর সুচারু দক্ষতা। 'প্রভু-পরিকর-শোভা কে পারে কহিতে ?, দেবের সমাজ লজ্জা পায় নিরখিতে':- মহাপ্রভু গণের মধ্যে রায় রামানন্দ এক বিদগ্ধ ভাগবত ও সারস্বত ব্যক্তিত্ব। তত্ত্বজ্ঞ দার্শনিক রামানন্দের চিত্ত ছিল বৈরাগ্যে প্রতিষ্ঠিত। ভক্তিপথের যোগ্য অধিকারী রায় রামানন্দকে মহাপ্রভু সাধ্যবস্তু নির্ণয় প্রসঙ্গে বলতে অনুরোধ করলে তাঁর ইচ্ছানুসারে রামানন্দ সাধ্যবস্তুর আলোচনা এবং রাধাকৃষ্ণ প্রেমের স্বরূপ ব্যাখ্যা করলেন। রায় রামানন্দ স্বধর্মাচরণে বিষ্ণুভক্তি, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্মত্যাগ, জ্ঞানমিশ্রা ভক্তি, জ্ঞানশূন্যা ভক্তি, প্রেম ভক্তি, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম ও কান্তাপ্রেমের কথা বর্ণনা করে কান্তাপ্রেমকে সর্বোচ্চ আসনে স্থাপন করলেন।
এহো বাহ্য, আগে কহ আর, এহো হয়, এহোত্তম, শুনি পাইয়ে সুখে, প্রশ্নোত্তর, প্রভৃতি স্তরবিন্যাসের মধ্য দিয়ে সাধ্য-সাধনতত্ত্বের স্বরূপ হয়েছে উন্মোচিত। মহাপ্রভু কর্তৃক আরো কিছু বলবার জন্য অনুরুদ্ধ হলে রায় রামানন্দ যথাক্রমে প্রেমবিলাসবিবর্ত এবং কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, শক্তিতত্ত্ব এবং রসতত্ত্বকে সূচারুভাবে করলেন বিশ্লেষণ। শক্তিতত্ত্ব প্রসঙ্গে সিদ্ধান্ত—গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ ব্রহ্মের শক্তি স্বীকার করেন। এই স্বীকৃতি শ্রুতির উপর প্রতিষ্ঠিত। সচ্চিদানন্দ শ্রীভগবানের তিনটি শক্তি প্রধান—স্বরূপশক্তি, মায়াশক্তি ও জীবশক্তি। স্বরূপশক্তি, অন্তরঙ্গা রূপে অভিহিত, মায়াশক্তি বহিরঙ্গা রূপে চিহ্নিত, জীবশক্তি তটস্থা রূপে বিদিত। সন্ধিনী, সংবিদ্ এবং হ্লাদিনীভেদে স্বরূপশক্তির তিনটি প্রকারভেদ। সন্ধিনীশক্তি অস্তিত্ববাচক। সংবিদ্শক্তি চৈতন্যবাচক এবং হ্লাদিনীশক্তি আনন্দবাচক। যে শক্তির দ্বারা অনাদি অনন্ত কাল ধরে ভগবান বিরাজিত। তাই সন্ধিনীশক্তি। যে শক্তির দ্বারা ভগবান স্বয়ং চৈতন্য বা জ্ঞানবাচক তা সংবিদ্শক্তি এবং যে শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দিত হন এবং যে শক্তি ভক্তচিত্তে আনন্দ দান করেন তা হ্লাদিনী শক্তিরূপে প্রসিদ্ধা। প্রেমবিলাসবিবর্তের প্রসঙ্গে রায় রামানন্দ:- ‘পহিলহি রাগ নয়নভঙ্গ ভেল’ অনুদিন বাঢ়়ল-অবধি না গেল, না সো রমণ না হাম রমণী, দুহুঁ মন মনোভাব পেষল জানি, ও সখি! সে সব প্রেমকাহিনী, কানুধামে কহবি বিছুরহ জানি, না খোজঁলু দূতি, না খোজঁলু আন, দুহুঁকেরি মিলনে মধ্যত পাঁচ বাণ, অব সোই বিরাগ তুহঁ ভেলি দূতি, সুপুরুখ প্রেমকি ঐছন রীতি':- স্বরচিত একটি গানের পদ উচ্চারণ করলেন। মহাপ্রভু স্বহস্তে তার মুখ আবৃত করলেন, তাকে কি না দেখলাম, চোখের পলকে অনুরাগ জন্মাল, সে অনুরাগ নিরবধি বেড়েই চলল, কোথাও সম্পাপ্তি খুঁজে পেল না, আমি রমণী সে পুরুষ এই সম্বন্ধ থেকে অনুরাগ হয়, তুমি-আমি কোনো ভেদবুদ্ধি নেই, প্রেমের পেষণে মীনকেতু দুজনকে একজন করে ফেলেছে, এক দেহ দুই প্রখণ, এক দেহে দুই মনের খেলা, কখনো কৃষ্ণ কখনো রাধা, কখনো ভগবান কখনো ভক্ত, এই মিলন ঘটাতে দূতি খুঁজতে হয় নি, জন্মের আগে থেকেই পরস্পরের যে নিদারুণ উৎকণ্ঠা তাই আমাদের মিলিয়ে দিয়েছে । প্রভু বুঝি এবার ধরা পড়ে যান-সেই ভয়ে নয়, সেই আনন্দে প্রভু রামানন্দন্দের মুখ চেপে ধরলেন, আর নয়, আর হবে না বলতে । প্রভু এও বললেন, এই সাধ্যবস্তুর শেষসীমা, তোমার অনুগ্ৰহে আমার পুরোপুরি জানা হল । সাধ্য-সাধনতত্ত্বে অবধি হলো প্রেমবিলাসবিবর্ত। রামানন্দ দৃঢ়স্বরে বললেন, প্রভু আমি এবার নিঃসংশয় হয়েছি, তুমিই রাধিকার ভাবকান্তি অঙ্গীকৃত করে অবতীর্ণ হয়েছ, গৌরকান্তিতে শ্যামকান্তিকে আবৃত করেছ নিজের মাধুর্য নিজে আস্বাদন করবে বলে । প্রেমভক্তি বিতরণ করে নির্বিশেষে সকলকে কৃতষ্ণপ্রেমময় করবে বলে। তোমাকে বুঝতে আর আমার বাকি নেই,আর তুমি আত্মগোপন না করে, এবার তোমার স্বরূপ উন্মোচন করো । অবশেষে:- 'তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ। রসরাজ মহাভাব দুই একরূপ।। :-'রসরাজ':-অপ্রাকৃত-শৃঙ্গার-রসরাজ-মূর্তি শ্রীকৃষ্ণ এবং 'মহাভাব':- মাদনাখ্য-মহাভাব-স্বরূপিণী শ্রীরাধা-এই দুয়ের মিলিত এক 'অপূর্বরূপ' !! প্রভু দেখালেন তাঁর স্বরূপ,'রসরাজ মহাভাব দুই একরূপ' শৃঙ্গাররসরাজ কৃষ্ণ আর মহাভাবস্বরূপিনী রাধিকা। দুয়ে মেলামেশা এক অপূর্ব মূর্তি। মহানন্দে রামানন্দ মূর্ছিত হয়ে পড়ল, গায়ে হাত বুলিয়ে প্রভু তাকে সচেতন করলেন, বললেন তুমি তাড়া এরূপ কেউ দেখতে পারে নি । আমার তত্ত্বলীলারস তোমার কাছে পরিস্ফুট,তাই তোমার কাছেই এ রূপ আজ প্রকাশিত হল । মহাপ্রভুর আবির্ভাবের কারণ মহাপ্রভু এই রামানন্দের কাছেই ব্যক্ত করেছিলেন। সাধ্যসাধনতত্ত্ব বৈষ্ণব ধর্মসাহিত্যের অমূল্য সম্পদ।
মহাপ্রভু রামানন্দের পরিচয় দিতে গিয়ে বলেছেন:- 'রামানন্দ সহ মোর দেহ-ভেদ মাত্র।' বৈষ্ণবদর্শনের এইসব নিগূঢ় তত্ত্ব পরিবেশিত হয়েছে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’ শীর্ষক মহাগ্রন্থে। দশদিন থাকলেন মহাপ্রভু বিদ্যানগরে, প্রতি রাত্রে মিলিত হয়ে দুজনে বিচিত্র কৃষ্ণকথায় মত্ত হতেন । প্রভু বিদায় চেয়ে বললেন, আমি তীর্থ সাঙ্গ করে নীলাচলে ফিরব, তুমি নীলাচলে গিয়ে থাকো, সেখানে কৃষ্ণকথারঙ্গে দিন কাটাব। তীর্থ সেরে মহাপ্রভু বিদ্যানগরে ফিরতেই রামানন্দ বললে, রাজা আমাকে অনুমতি দিয়েছে আমি পুরীতে থাকব, এবার থেকে তোমার চরণ সেবায় দিন কাটাব। প্রভু বললে তাহলে চলো দুজনে একসাথে যাই ? আপনি আগে চলুন, আমার সাথে সৈন্যসামন্ত আছে, তাঁদের কোলাহল আপনার ভাল লাগবে না। বেশ তাহলে আমি এগোই, এই নাও তোমার জন্য দুটি গ্ৰন্থ এনেছি 'ব্রহ্মসংহিতা ও কৃষ্ণকর্ণামৃত'। রামানন্দ পুরীতে এসে প্রভুর সঙ্গে মিলিত হলেন। প্রভু জিজ্ঞেস করলেন জগন্নাথ দর্শন করে এলে ? না, এবার যাব । সে কী ? কী করব, চরণ তো রথ মাত্র, হৃদয় তার সারথি, সারথি যে রথকে প্রথমে এখানে টেনে এনেছে । প্রভু বললেন, যাও, যাও, দর্শন করো। দর্শন সেরে এসে রায় রামানন্দ প্রভুর কাছটিতে বসে বললো, আমি রাজাকে বললাম, আমায় ছুটি দিন, আমি পুরীতে চৈতন্যচরণে স্থিত হই, তোমার নামেই রাজার প্রেমাবেশ হল, রাজা বললো যাও রায়, তুমি গিয়ে সেই পরমকৃপালুর সেবা কর। রাজা আরো বললেন আমি অধম, এ জন্মে আমার অধিকার নাই তাঁকে দর্শন করি। মহাপ্রভু বললেন, রায়, ভক্তের প্রীতি, তার প্রতি ই ভগবান প্রসন্ন। তুমি ভক্তশ্রেষ্ঠ, রাজা যখন তোমাতে প্রীতিমান তখন রাজাকে ভাগ্যবান বলতেই হয়, ভক্তের আরাধনা করে সে একদিন কৃষ্ণের প্রসাদ অর্জন করবে। রায় বললেন,একবার রাজাকে সাক্ষাৎ করতে দিন । মহাপ্রভু উদাসীন রইলেন !..
গোদাবরী তটে ️রায়-রামানন্দ ও মহাপ্রভু-সংবাদে সাধ্য-সাধন তত্ত্বের অমৃত বর্ষন কী ?...
গোদাবরী নদীতে স্নানের পর রামানন্দ রায়ের নবীন সন্ন্যাসীর সাথে অালাপের সময় মহাপ্রভু তাঁর পরিচয় গোপন করেছিলেন, কিন্তু নবীন সন্ন্যাসীর অাকৃতিতে-প্রকৃতিতে ঈশ্বরের লক্ষণ দেখায় রামানন্দ নবীন সন্ন্যাসীকে ( মহাপ্রভুকে) কিছুদিন বিদ্যানগরে অবস্থান করার জন্য অনুরোধ করলে মহাপ্রভু সস্মত হলে রামানন্দ রায় মহাপ্রভুর অাসনের জন্য মনোরম একান্ত স্থান ও অন্যান্য সুব্যবস্থা করলেন ৷ অালাপকালে মহাপ্রভু ঈষৎ হেসে রামানন্দকে বলেছিলেন তোমার মুখে কৃষ্ণকথা শুনতে মন হয় ৷ এরপর মহাপ্রভুর বিশ্রামান্তে রামানন্দ যখন এলেন তখন মহাপ্রভু বারাংবার রামানন্দ কাছে ভক্তির "তত্ত্ব ও ভজন-প্রণালী" জানবার জন্য বিশেষ অাগ্রহ প্রকাশ করলেন, তাতে রামানন্দ বলতে সম্মত হলে— "প্রভু কহে পড় শ্লোক সাধ্যের নির্ণয় ৷ রায় কহে—স্বধর্মাচরণে বিষ্ণুভক্তি হয়॥" (চৈ;চ;-২/৮/৫৪) রামানন্দ বলতে শুরু করলেন
সাধ্য— " জীবের অভীষ্ট বা কাম্যবস্তুই হল সাধ্য ৷ অার সাধ্যবস্তু পাওয়ার উপায় হল সাধন ৷" স্বধর্মাচরণ— "ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র—এই চারটি বর্ণাশ্রমের এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বাণপ্রস্থ ও সন্ন্যাস—এই চারটি চতুরাশ্রমের জন্য শাস্ত্রে যে সমস্ত কর্তব্য-কর্মের উপদেশ অাছে, তার অনুষ্ঠান বা অাচরণই হল তাঁর স্বধর্মাচরণ ৷" বিষ্ণুভক্তি—রায় রামানন্দের অালোচনা থেকে বুঝা যাচ্ছে—বিষ্ণুভক্তিই পুরুষার্থ বা সাধ্যবস্তু ; ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণকে সেবা করাই হল বিষ্ণুভক্তি ৷ মহাপ্রভু বললেন—এ অত্যন্ত বাইরের (বাহ্য)কথা ৷ এরপরে যদি কিছু থাকে, তা বল৷ তখন— রায় কহে:—কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার ॥" (চৈ;চ;)
কৃষ্ণে কর্মাপণ—শ্রীকৃষ্ণেতে সমস্ত কর্মের ফল অর্পণ ৷ কর্ম বলতে বেদবিহিত কর্ম এবং শরীরের স্বাভাবিক ধর্মবশত যে সব কর্ম করা হয়, সেই সব কর্মের বলা কথা হয়েছে ৷ কিন্তু কৃষ্ণে কর্মাপণ সাধ্য নয়, সাধন মাত্র ; এর সাধ্য হল কর্মবন্ধন থেকে মুক্তি ৷ নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করার ভাবনা যেখান অাছে সেখানে প্রেম থাকতে পারে না; কাজেই তা বাহ্য ৷ মহাপ্রভু বললেন—এটাও বাহ্য অাগে বল ৷ তখন—
রায় কহে—স্বধর্মত্যাগ এই সাধ্য সার ৷ (চৈ;চ;) —নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করার ভাবনা যেখানে অাছে—সেখানে প্রেম থাকতে পারে না ; কাজেই তা বাহ্য ; তখন রামানন্দ বললেন "স্বধর্মত্যাগ" অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম ত্যাগই সাধ্য সার ৷ কিন্তু স্বধর্মত্যাগও সাধন মাত্র, এটা সাধন নয় ৷ তাই মহাপ্রভু বললেন—এটাও নিতান্ত বাইরের কথা ৷ তখন— রায় কহে—জ্ঞানমিশ্রা ভক্তি সাধ্য সার ৷ (চৈ;চ;) জ্ঞানমিশ্রা ভক্তি—জ্ঞানের সঙ্গে মিশ্রিতা ভক্তি ৷ জ্ঞানমার্গের সাধনের সঙ্গে মিশ্রিতা যে ভক্তি, তা-ই জ্ঞানমিশ্রা ভক্তি ৷ অাবার যাঁরা ভক্তিমার্গের সাধন করেন,তাঁদের মধ্যে কেউ কেউ বিভিন্ন তত্ত্বাদি বিষয়ক জ্ঞানলাভের চেষ্টাকে প্রাধান্য দিয়ে থাকন ৷ তাই এঁদের ভক্তিকেউ জ্ঞানমিশ্রা ভক্তি বলা যায় ৷ তবে রামানন্দ জ্ঞান-শব্দে জীব-ব্রহ্মের ঐক্য জ্ঞানকেই বুঝিয়েছেন বলে মনে হয় ৷
তাই এবারও মহাপ্রভু বললেন—এটাও নিতান্ত বাইরের কথা অাগে বল ৷ তখন—রায় কহে—জ্ঞানশূন্যা ভক্তি সাধ্য সার ৷ (চৈ;চ;) জ্ঞানশূন্যাভক্তি—জ্ঞানের সঙ্গে সম্পর্কশূন্য ভক্তি ৷ জ্ঞানের তিনটি অঙ্গ—ভগবত্তত্ত্ব-জ্ঞান , জীবতত্ত্ব_জ্ঞান ,এবং জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞান ৷ জ্ঞানমিশ্রা ভক্তির ক্ষেত্রে এই তিনটি অঙ্গের সঙ্গে মিশ্রিতা ভক্তির কথাই বলা হয়েছে ৷ কিন্তু ভক্তির সঙ্গে জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞান সঠিক নয় বলে মহাপ্রভু জ্ঞানমিশ্রা ভক্তিকে বাহ্য বলেছেন ৷ তা শুনে—রামানন্দ জ্ঞানের তিনটি অঙ্গের সংশ্রবশূন্যা বা জ্ঞানশূন্যা ভক্তির কথা বললেন ৷ জ্ঞানমিশ্রা ভক্তি থেকে জ্ঞানশূন্যা ভক্তি উৎকর্ষ ; কারণ এই ভক্তিতে জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞানের মিশ্রণ নেই ৷ রায়ের কথা শুনে মহাপ্রভু জ্ঞানশূন্যা ভক্তিতে—সেব্য-সেবকত্ব ভাব বা সেবাবাসনা থাকায় বললেন— "এহো হয় " ; তবু এর পরে কিছু থাকলে তা শুনতে চাইলেন ৷...
🌹(৭)
গোদাবরী তটে ️রায়-রামানন্দ ও মহাপ্রভু-সংবাদে সাধ্য-সাধন তত্ত্বের অমৃত বর্ষন;---
''প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে। গোদাবরী-তীরে চলি আইলা কথোদিনে।। গোদাবরী দেখি হৈল যমুনা স্মরণ। তীরে বন দেখি স্মৃতি হৈল বৃন্দাবন।। গোদাবরী পার হৈয়া কৈল তাঁহা স্নান। ঘাট ছাড়ি কথোদূরে জল সন্নিধানে। বসি প্রভু করে কৃষ্ণনাম সংকীর্তনে।। হেনকালে দোলায় চঢ়ি রামানন্দ রায়। স্নান করিবারে আইলা বাজনাবাজায়।। (চৈ চ,)
রায় রামানন্দ পালকিতে চড়ে স্নানের জন্য ঘাটে এসে উপস্থিত হলেন, মহাপ্রভু বুঝতে পারলেন ইনিই এখানের শাসনকর্তা রামানন্দ রায়। কর্মসমাপণে রামানন্দের দৃষ্টি পড়ল তেজপুঞ্জকায় নবীন সন্ন্যাসীর উপর,
শ্রীহরিবাসর-দিনে
হরিনাম-রসপানে
তৃপ্তহন বৈষ্ণব সুজন ।
অন্যকথা নাহি কন
অন্য রস নাহি লন
কৃষ্ণনামে দিবস যাপন ।।
শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু রায়-রামানন্দের সাথে বিদ্যানগরে গোদাবরী নদীর তীরে প্রথম মিলন দিনে মহাপ্রভু এক দরিদ্র বিপ্রগৃহে ভিক্ষা করেছিলেন । পূর্ব নির্ধারিত সংকল্প অনুযায়ী পুনরায় মিলনের জন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় উৎকণ্ঠিত হয়ে আছেন । মহাপ্রভু তার প্রিয় ভক্ত রামানন্দ রায়ের গৃহে গমন করেন নাই, কারণ বিষয়ের সংস্রবে তিনি থাকতেন না, কিন্তু বিষয়ী ভক্তসঙ্গ করতে তিনি কুণ্ঠিত হতেন না । রায় রামানন্দ বহুজন সমাকীর্ণ রাজ প্রাসাদে বাস করতেন । এই জন্য মহাপ্রভু এক নির্জন দরিদ্র বিপ্র গৃহে অতিথি হয়েছেন, তিনি সেখানে পরমানন্দে আছেন । ক্রমে দিবা অবসান সন্ধ্যাদেবী এসে উপস্থিত হলেন । মহাপ্রভু গোদাবরী তটে একটি নির্জন স্থানে বসে আছেন, সুস্নিগ্ধ সান্ধ্যসমীরণ মৃদুমন্দ বইছে,স্বচ্ছসলিলা গোদাবরী কুল কুল নিনাদে যেন মহাপ্রভুর গুণ কীর্তন করছে । তিনি আজ শ্রীযমুনার ভাগ্য পেয়ে প্রেমানন্দে তরঙ্গ ভঙ্গী করে নৃত্য করছেন । শ্রীমন্মহাপ্রভু সন্ধ্যাকালীন নিত্যকৃত্য করে নদী তীরস্থ সুরম্য উপবনের শোভা সন্দর্শন করে প্রেমানন্দে বিভোর হয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে সেই বিপ্রগৃহে রামানন্দ রায়ের অপেক্ষায় উৎকণ্ঠিত হয়ে বসে আছেন । এমন সময় একটি মাত্র ভৃত্য সঙ্গে রায় রামানন্দ অত্যন্ত প্রচ্ছন্ন বেশে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিকট এসে তার শ্রীচরণ বন্দনা করলেন । শ্রীমন্মহাপ্রভু গাত্রোত্থান করে রায় রামানন্দকে প্রেমালিঙ্গন দানে কৃতার্থ করলেন । গোদাবরী নদীর তীরে নির্জন বিপ্রগৃহে উভয়ের মিলন হলো । নির্জনে বসে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দ এই সময়ে সাধ্য সাধনতত্ত্ব আলোচনা করেছিলেন- "প্রভু স্নান কৃত্য করি আছেন বসিয়া । একভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া।। নমস্কার কৈল রায়, প্রভু কৈল আলিঙ্গনে। দুইজনে কথা কহে বসি রসস্থানে ।। (চৈ, চ,)-গোদাবরী তটে তরুলতা পুষ্প শোভিত এই নিভৃত কুটিরে বসে রায় রামানন্দকে শ্রীমন্মহাপ্রভু শক্তি সঞ্চার করে তাঁর মুখ দিয়ে জীবের পরম কল্যানের জন্য নিগৃঢ় বৈষ্ণবতত্ত্ব ও রসতত্ত্ব প্রকাশ করলেন । রায় রামানন্দ হলেন বক্তা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু হলেন শ্রোতা ও প্রশ্নকর্তা । এই এক অপূর্ব কৌশল জাল বিস্তার করে কলির প্রচ্ছন্ন অবতার তার প্রচ্ছন্নত্ব রক্ষা করলেন, ব্যাসবাক্যের মর্যাদা রক্ষা করলেন, "ছন্ন কলৌ " শ্লোকের সার্থকতা সিদ্ধ করলেন । শ্রীমন্মহাপ্রভু প্রশ্নোত্তর রায় রামানন্দ যে সকল অতি নিগৃঢ় রসতত্ত্ব ও বৈষ্ণবীয় ভজন তত্ত্বোপদেশ কথার অরতারণা করেছেন তা এ পর্যন্ত এমনভাবে ও পুঙ্খানুপুঙ্খরূপে আলোচিত হয় নাই । সনাতন বৈষ্ণব জগতে ইহা এক অতুলনীয় সামগ্ৰী !..
"সাধ্য-সাধন তত্ত্বের যা কিছু নির্যাস ।
রামানন্দের মুখে প্রভু করিলা প্রকাশ ।।"--এক্ষণে মহাপ্রভুর কৃপায় রায় রামানন্দ মুখে এই সামগ্ৰী বৈষ্ণব জগতে নূতন প্রকাশিত ও প্রচারিত হয়ে চলল । শ্রীমন্মহাপ্রভু মধুর বচনে রামানন্দ রায়কে প্রশ্ন করলেন - জীবের প্রয়োজন পরম পুরুষার্থ বা সাধ্য যাতে নির্ণীত হয়েছে সেই প্রমাণ সূচক শাস্ত্র বাক্য পাঠ কর। প্রভু কহে - পঢ় শ্লোক সাধ্যের নির্ণয় । রায় কহে - স্বধর্ম্মাচরণে বিষ্ণুভক্তি হয় ।।(চৈ চ) ! শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন- যার দ্বারা সাধ্যবস্তু নির্ধারিত হতে পারে এরূপ শাস্ত্রীয় প্রমাণ মুলক শ্লোক বল।
"যঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ত্ততে কামচারতঃ । ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম্ ।।" অর্থাৎ- যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ পূর্বক নিজের কার্য করে, তার সিদ্ধিলাভ হয় না, সুখ লাভও হয় না এবং পরা গতিও লাভ হয় না । সুতরাং-
"তস্মাচ্ছাস্ত্রং প্রমাণং তে কার্য্যাকার্য্যব্যবস্থিতৌ ।" অর্থাৎ-কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ । এ সমস্ত কারণেই শ্রীমন্মহাপ্রভু রায় রামানন্দকে শাস্ত্রের শ্লোক উল্লেখ করে তার বক্তব্য রাখতে বললেন । আমাদের অভীষ্ট বা কাম্য বস্তুই হলো আমাদের সাধ্য । সাধন করে যা লাভ করা যায় তাকে বলে সাধ্য । জীব স্বরূপের সঙ্গে নিত্য সম্বন্ধ বিশিষ্ট বস্তু হলো সাধ্য বস্তু । পঞ্চম পুরুষার্থ শ্রীকৃষ্ণ প্রেমই হলো মুখ্য সাধ্য বস্তু বা সাধ্য শিরোমণি বা পরম সাধ্য বস্তু । সাধ্য নির্ণয় বিষয়ক প্রশ্নের উত্তর রামানন্দ রায় বিভিন্ন প্রকার সাধ্যের কথাই বলেছেন । শ্রীমন্মহাপ্রভু লক্ষ্য করেছেন যে পর্যন্ত রায় রামানন্দের উত্তরের মধ্যে দেহাবশেষের অপেক্ষা আছে সে পর্যন্তই মহাপ্রভু "এহো বাহ্য" বলেছেন । ক্রমে ক্রমে "এহো হয়" এবং সেবা বাসনার বিকাশের বিশেষ স্তরে "এহোত্তম" বলে মহাপ্রভু সর্বশেষে সাধ্য বস্তুর অবধির কথা প্রকাশ করেছেন । মহাপ্রভুর কথা শুনে প্রথমে রামানন্দ রায় বললেন - স্বধর্মাচরণে বিষ্ণুভক্তি হয় । স্বধর্মাচরণ বলতে বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানকে বুঝায় । ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, এবং শূদ্র এই চারটি বর্ণ এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রম । যিনি যে আশ্রমে বা বর্ণে অবস্থান করছেন সেই আশ্রম ও সেই বর্ণের নিমিত্ত শাস্ত্রে যে সমস্ত কর্তব্য কর্মের উপদেশ প্রদান করা হয়েছে, সেই সমস্ত কর্তব্য কর্মই হলো তার স্বধর্ম এবং তার অনুষ্ঠান বা আচরণই হলো তার স্বধর্মচরণ । রামানন্দ রায় বললেন - এই স্বধর্ম আচরণ করলেই বিষ্ণুভক্তি হয় । এই বিষ্ণুভক্তিই হলো পুরুষার্থ বা সাধ্য বস্তু, আর বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান হলো তার সাধন অর্থাৎ বিষ্ণুভক্তি লাভের উপায় । এই উক্তির প্রমাণরূপে বিষ্ণুপুরাণের একটি শ্লোক আবৃত্তি করলেন:- "বর্ণাশ্রমাচারবতা পুরুষের পরঃ পুমান্ । বিষ্ণুরারাধ্যতে পন্থা নান্যস্তত্তোষকারণম্ ।।" অর্থাৎ- পরম পুরুষ বিষ্ণু বর্ণাশ্রমাচার সম্পন্ন কর্তৃক আরাধিত হয়ে থাকেন । বস্তুতঃ বর্ণাশ্রমাচার ব্যতীত বিষ্ণুপ্রীতি সাধনের অন্য উপায় নেই । শ্রীমন্মহাপ্রভু বললেন - বর্ণাশ্রম ধর্মের আচরণে যে বিষ্ণুভক্তি হয় তা জীবের বাস্তব সাধ্যবস্তু নয় । তাই মহাপ্রভু বর্ণাশ্রম ধর্মের আচরণকে বাহ্য বলেছেন এবং এর পরে যা আছে তা বলার জন্য রায় রামানন্দকে বলতে বললেন ।
প্রভু কহে - "এহো বাহ্য, আগে কহ আর । " রায় কহে - " কৃষ্ণে কর্ম্মার্পণ সাধ্যসার ।।"( চৈ চ ) !..
সাধ্য-সাধন তত্ত্বের মহাপ্রভু বর্ণাশ্রম ধর্মের আচরণকে বাহ্য বলে, বলছেন - আগে কহ আর । রায় কহে "কৃষ্ণে কর্ম্মার্পণ সাধ্যসার ।।
শ্রীচৈতন্যমহাপ্রভু রায় রামানন্দকে বললেন, তুমি যে বললে বর্ণাশ্রম ধর্মের আচরণ করলে বিষ্ণুভক্তি লাভ হয়, তা অত্যন্ত বাইরের কথা । বিষ্ণুভক্তি সাধ্যবস্তু বটে, কিন্তু বর্ণাশ্রম ধর্মের আচরণের ফলে বিষ্ণুর প্রতি যে প্রীতি জন্মে, তা জীবের সাধ্যবস্তু নয় । কারণ তার ফলে এই জগতে সুখ-সম্পদ লাভ আর পরকালে স্বর্গাদি সুখলাভ হতে পারে কিন্তু এ সকলই জীবের জীবের স্বরূপনির্দিষ্ট কর্ত্তব্যের বাইরের বস্তু । এতে জীবের স্বরূপ নির্দিষ্ট কর্তব্য যে কৃষ্ণসেবা তা নাই । ইহা জীব স্বরূপের বাইরের বস্তু ।
বিষ্ণুপুরানের ৩/৯ অধ্যায়ে জানা যায়, বর্ণাশ্রম ধর্মের আচরণে স্বর্গলোক, সত্যলোকাদি মায়িক ব্রহ্মাণ্ডস্থিত লোকের সুখ ভোগাদি প্রাপ্তি হয়ে থাকে । মৈত্রেয় মুনি পরাশরকে জিজ্ঞাসা করছেন - বিষ্ণুর আরাধনা করে মানুষ কোন ফল লাভ করেন ? তদুত্তরে পরাশর বললেন - সগর রাজার প্রশ্নের উত্তরে ভৃগুবংশীয় ঔর্ব্বৈর উক্তি উল্লেখ করে বললেন - বিষ্ণুর আরাধনা করলে ভূমি সম্বন্ধী মনোরথ সফল হয়, স্বর্গলোকাদি প্রাপ্তি হয় এবং নির্বাণ মুক্তি পাওয়া যায় । (বিষ্ণুপুরাণ ৩/৮/৬১)
শ্রীমদ্ভাগবতে আছে - বর্ণাশ্রম ধর্ম সুন্দরভাবে অনুষ্ঠিত হলেও শ্রীবাসুদেবের লীলা কথায় যদি রুচি উৎপন্ন না হয়, তবে ঐরূপ বর্ণাশ্রম ধর্মের আচরণ পণ্ডশ্রম মাত্র । শ্রীব্রহ্মবৈবর্ত পুরাণে আছে -
কলৌ কলুষচিত্তানাং বৃথায়ুঃ প্রভৃতীনি চ । ভবন্তি বর্ণাশ্রমিণাং ন তু মচ্ছণার্থিনাম্ ।।-ভগবান বললেন-কলিকালে কলুষচিত্ত বর্ণাশ্রমীগণের জীবন ধারণাদি বৃথা, কিন্তু আমার শরণার্থীগণের জীবন ধারণ বৃথা নয় । রামানন্দ রায় "কৃষ্ণে কর্মার্পণ যখন সাধ্য সার" বললেন- তখন প্রভু কহে - এহো বাহ্য আগে কহ আর, তখন রায় কহে - জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার ।। এই জ্ঞানমিশ্রাভক্তি অর্থাৎ জ্ঞানের সহিত মিশ্রিতা ভক্তি । জ্ঞানের তিনটি অঙ্গ যথা - (১) তৎ পদার্থের জ্ঞান অর্থাৎ পরতত্ত্ব বা ভগবত্তত্ত্বের জ্ঞান, (২) ত্বং পদার্থের জ্ঞান অর্থাৎ জীব স্বরূপের জ্ঞান, (৩) আর জীবব্রহ্মের ঐক্য জ্ঞান । শেষ অঙ্গটি ভক্তিবিরোধী । আলোচ্য প্রসঙ্গে জ্ঞান শব্দের ব্যাপকতম অর্থ ধরলে জ্ঞানের এই তিনটি অঙ্গের সহিত মিশ্রিতা ভক্তিকেই জ্ঞানমিশ্রা ভক্তি বলে মনে করা হয় । মুক্তিকামীর জ্ঞান মার্গের সাধনের সঙ্গে ভক্তির সাহচর্যের প্রয়োজন, (কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে ।) এইরূপ জ্ঞানমার্গের সাধনের সঙ্গে মিশ্রিতা যে ভক্তি, তা-ই জ্ঞান মিশ্রা ভক্তি । আবার যারা ভক্তি মার্গের সাধন করেন, তাঁরা ভগবত্তত্ত্ব জ্ঞান, জীবতত্ত্ব জ্ঞান, উভয়ের মধ্যে সম্বন্ধের জ্ঞান, মায়া তত্ত্বের জ্ঞান ইত্যাদির ভক্তির অবিরোধী বিবিধ জ্ঞান লাভের প্রয়াসের দিকে প্রাধান্য দেন । ভক্তিমার্গের সাধকের অনুষ্ঠিত ভক্তি অঙ্গের সাধনের সঙ্গেও জ্ঞান মিশ্রিত থাকে, এই প্রকার ভক্তিকেও জ্ঞানমিশ্রা ভক্তি বলে । জ্ঞানমিশ্রা ভক্তির উত্তমা ভক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে বলেই স্বধর্ম ত্যাগের পরে রায় রামানন্দ জ্ঞান মিশ্রা ভক্তি উল্লেখ করলেন এবং রামানন্দ রায় শ্রীগীতা থেকে একটি শ্লোক (১৮/৫৪) আবৃত্তি করে বললেন -
ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি । সমঃ সর্ব্বেষু ভূতেষু মদ্ভক্তিঃ লভতে পরাম্ ।। অর্থাৎ,- ব্রহ্মস্বরূপ সংপ্রাপ্ত প্রসন্নাত্মা ব্যক্তি নষ্ট বস্তুর জন্য শোক করেন না, কোন বস্তু লাভের জন্য আকাঙ্ক্ষাও করেন না । সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হয়ে তিনি আমাতে (শ্রীকৃষ্ণে) পরাভক্তি লাভ করেন । মহাপ্রভুকে রামানন্দ রায় বললেন - জীব প্রসন্নাত্মা হয়ে যখন কোন শোক বা আকাঙ্ক্ষা করেন না এবং সমস্ত প্রাণীতে সমদর্শী হন, তখন শ্রীভগবানে ভক্তি লাভ করে থাকেন অর্থাৎ জ্ঞানমিশ্রাভক্তিরূপ সাধনের দ্বারা সাধ্য ভক্তি লাভ করেন । রামানন্দের কথা শুনে মহাপ্রভু বললেন, - জ্ঞানমিশ্রা ভক্তির কথা যা বললে, তাও বাহিরের কথা । আগে যদি কিছু থাকে তা বল ?....
প্রভু কহে -এহো বাহ্য আগে কহ আর । রায় কহে - জ্ঞান শূন্যাভক্তি সাধ্যসার ।।- জ্ঞানমিশ্রা ভক্তি মহাপ্রভুর মুখে বাহ্য শুনে রামানন্দ রায় বললেন, - জ্ঞান শূন্যাভক্তি সাধ্য বস্তুর সার । এক্ষেত্রে শ্রীপাদ্ বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, মায়িক উপাধি দূরীভূত হলে সাধক ব্রহ্মভূত হয়ে প্রসন্নাত্মা হন এবং তখন তার বাহ্যানুসন্ধান থাকেনা বলে বালকের ন্যায় সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হন । শ্রীমন্মহাপ্রভুর কথা শুনে রায় রামানন্দ বললেন, "জ্ঞানশূন্য ভক্তিই সাধ্যসার ।" জ্ঞানশূন্যা ভক্তি হল জ্ঞানের সহিত সংশ্রবশূন্যা ভক্তি । ভগবৎ তত্ত্বাদির জ্ঞান লাভের নিমিত্ত পৃথকভাবে কিছুমাত্র চেষ্টা না করে যাঁরা সাধুদিগের নিকটে অবস্থান পূর্বক সাধুদিগের মুখ নিঃসৃত ভগবৎ কথা বা ভগবদ্ ভক্ত চরিত শ্রবণকেই জীবনের প্রধান ব্রতরূপে গ্ৰহণ করেন, অপর কেহ ভগবানকে বশীভূত করতে সমর্থ না হলেও ভগবান কৃপা করে তাদের বশীভূত হন । শ্রুতি শাস্ত্রে আছে - "ভক্তিবশঃ পুরুষঃ।" শ্রীভগবান ভক্তির বশ । জ্ঞানশূন্যা ভক্তির বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করতে শ্রীমদ্ভাগবতে (১০/১৪/৩) বলা হয়েছে -
"জ্ঞানে প্রয়াসমুদপাস্য নমন্ত এব
জীবন্তি সন্মুখরিতাং ভবদীয়বার্ত্তাম্ ।
স্থানেস্থিতাঃ শ্রুতিগতাং তনুবাঙ্মনোভির্যে -প্রায়শোহজিত জিতোহপ্যসি তৈস্ত্রিলোক্যাম্ ।। অর্থাৎ, - ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, - হে অজিত, যাঁরা ব্রহ্ম চিন্তারূপ জ্ঞান চেষ্টাকে বা তোমার ঐশ্বর্যাদি জ্ঞান লাভের চেষ্টাকে সম্পুর্ন দূরে রেখে সাধুদিগের আবাসস্থানে অবস্থান পূর্বক সাধুদিগের শ্রীমুখ বিগলিত আপনার নাম-রূপ-গুণ-লীলাকথা শ্রবণ করে কায়মনোবাক্যে সৎকার পূর্বক জীবনযাত্রা নির্বাহ করেন, এই ত্রিলোক মধ্যে আপনি দুর্লভ হলেও তাঁদের কাছে সুলভ হয়ে থাকেন!..
সাধ্য-সাধন তত্ত্বের শ্রীমন্মহাপ্রভু রায় রামানন্দ কথিত জ্ঞানশূন্যাভক্তির কথা শুনে বললেন - "এহো হয়" । এইবার মহাপ্রভু সাধ্য নির্ণয়ে "এহো হয়" বলে রামানন্দ রায়ের সিদ্ধান্তে স্বীকৃতি দিয়ে অনুমোদন করলেন - "প্রভু কহে- এহো হয়, আগে কহ আর ।" শ্রীমন্মহাপ্রভু এতক্ষণ পর্যন্ত কেবল "এহো বাহ্য" বলেছেন । "জ্ঞানশূন্যাভক্তির" কথা শুনে তিনি বললেন - "এহো হয়" । এর কারণ কি ? রায় রামানন্দের নিকট মহাপ্রভুর জিজ্ঞাসা ছিল-"সাধ্যের নির্ণয়" রামানন্দকে মহাপ্রভু বললেন - "প্রভু কহে - পঢ় শ্লোক সাধ্যের নির্ণয়" , রামানন্দ রায় ক্রমে ক্রমে স্বধর্মাচরণ, কৃষ্ণে কর্ম্মার্পণ, স্বধর্মত্যাগ এবং জ্ঞানমিশ্রা ভক্তির কথা বললেন । প্রত্যেকটি সম্বন্ধেই মহাপ্রভু বললেন - "এহো বাহ্য ।" পূর্ব আলোচনায় দেখা গিয়েছে যে, ফলাভিসন্ধানযুক্ত স্বধর্মাচরণের ফল হলো ইহকাল, এবং পরকালের সুখভোগ অর্থাৎ ভুক্তি । কৃষ্ণে কর্মার্পণের ফল হলো কর্মবন্ধন হতে অব্যাহতি অর্থাৎ মুক্তি । বিচার পূর্বক কর্তব্য বুদ্ধিতে কর্মত্যাগ জনিত পাপ সম্বন্ধে শ্রীকৃষ্ণের অভয়বাণী শ্রবণের পরে স্বধর্মত্যাগের ফল হলো সালোক্যাদি চতুর্বিধ মুক্তি । আর জ্ঞানমিশ্রা ভক্তির ফল হলো সাযুজ্য মুক্তি । এভাবে দেখা গেল স্বধর্মাচরণ থেকে আরম্ভ করে জ্ঞানমিশ্রাভক্তি পর্যন্ত রামানন্দ রায় যা যা বলেছেন তার ফল হলো ভুক্তি বা মুক্তি । ভুক্তি বা মুক্তি জীবের বাস্তব সাধ্য বস্তু নয় । এজন্যই মহাপ্রভু এ সকলকে "বাহ্য" বলেছেন । "জ্ঞানশূন্যাভক্তির" পূর্বে রায় রামানন্দ যা যা বলেছেন তার কোনটি সেব্য সেবকত্ব ভাব বিকাশের এবং সেবা বাসনা বিকাশের অনুকূল ছিল না, তাই মহাপ্রভু "এহো বাহ্য" বলেছেন । "জ্ঞানশূন্যাভক্তি" সেব্য সেবক ভাব বিকাশের এবং সেবা বাসনার অনুকূল বলে মহাপ্রভু বললেন, "এহো হয়" । জ্ঞানশূন্যাভক্তি দ্বারা শ্রীকৃষ্ণ ভক্তের বশীভূত হন, শ্রীকৃষ্ণ সম্বন্ধে ভক্তের মমত্ব বৃদ্ধি এবং প্রিয়ত্ব বুদ্ধি জন্মে , তার ফলে শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের বাসনা জন্মে । এটিই জীব স্বরূপের সাধ্যের অনুকূল । তাই মহাপ্রভু বললেন - "এহো হয়" । রামানন্দের মুখে মহাপ্রভু যে সাধ্যবস্তু প্রকাশ করতে চেয়েছেন, সেই তত্ত্বকথাটি এতক্ষণে প্রাপ্তির পথে এসেছে (ঠিক পথে এসেছে) বলেই মহাপ্রভু বললেন-"এহো হয়" রায় !..
শ্রীমন্মহাপ্রভু জ্ঞানশূন্যা ভক্তির কথা শুনে সাধ্য সম্বন্ধে তার স্বীকৃতি জানিয়ে রামানন্দ রায়কে বললেন - এরপরে আর কি আছে তা প্রকাশ করে বল । মহাপ্রভুর কথা শুনে রায় রামানন্দ বললেন - রায় কহে - প্রেমভক্তি সর্বসাধ্য সার ।
প্রেমভক্তি হলো প্রেমলক্ষণা ভক্তি । প্রেম বলতে শ্রীকৃষ্ণেন্দ্রিয় - প্রীতিবাসনা বুঝায় । সাধনভক্তির অনুশীলন করতে করতে শ্রীকৃষ্ণের কৃপায় যখন চিত্তের কলুষতা দূর হয় এবং সেব্য সেবকত্বের জ্ঞান অর্থাৎ সম্বন্ধ জ্ঞান ও সেবা করার বাসনা বিকশিত হয় তখন হলাদিনী প্রধানা স্বরূপ শক্তির কৃপা লাভ করে ভক্তি সাধকের সেবা বাসনা প্রেমরূপে পরিণত হয় । এই প্রেমরূপা সেবা বাসনার সহিত যে শ্রীকৃষ্ণ সেবা তাহলো প্রেমভক্তি । যিনি এই প্রেমভক্তির কৃপা প্রাপ্ত হয়েছেন তার আচরণ সম্পর্কে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন-
জল বিনু যেন মীন
দুঃখ পায় আয়ুঃ হীন
প্রেম বিনু এইমত ভক্ত ।
চাতক জলদ গতি
এমতি একান্ত রীতি
যেই জানে সেই অনুরক্ত ।।
লুব্ধ ভ্রমণ যেন
চকোর চন্দ্রিকা তেন
পতিব্রতা জন যেন পতি ।
অন্যত্র না চলে মন
যেন দরিদ্রের ধন
এই মত প্রেমভক্তি রীতি ।।
(প্রেমভক্তি চন্দ্রিকা)!!...
*"নীলাচল থেকে দাক্ষিণাত্য পরিব্রাজনের পথে বিদ্যানগরের গোদাবরী তীরে চৈতন্যদেবের সঙ্গে রায় রামানন্দের সাক্ষাৎকার এবং কথোপকথন ইতিহাসের এক স্বর্ণিম অধ্যায়। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সাধ্য-সাধন তত্ত্বের পরিক্রমা সেই সাক্ষাৎকার ও কথোপকথনের সার্থক ফলশ্রুতি। রাজা প্রতাপরুদ্রের সভাপণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে মহাপ্রভু মিলিত হয়েছিলেন রায় রামানন্দের সঙ্গে। বিদ্যানগরের শাসনকর্তা রায় রামানন্দ পদবীতে ছিলেন পট্টনায়ক। রায় রাজ উপাধি, ভবানন্দ রায়ের পাঁচ পুত্রের মধ্যে রায় রামানন্দ অন্যতম। সৃজনশীল কবি, নাট্যকার, সংগীতজ্ঞ রূপে তাঁর প্রসিদ্ধি। নৃত্যশিল্পে ছিল তাঁর সুচারু দক্ষতা। 'প্রভু-পরিকর-শোভা কে পারে কহিতে ?, দেবের সমাজ লজ্জা পায় নিরখিতে':- মহাপ্রভু গণের মধ্যে রায় রামানন্দ এক বিদগ্ধ ভাগবত ও সারস্বত ব্যক্তিত্ব। তত্ত্বজ্ঞ দার্শনিক রামানন্দের চিত্ত ছিল বৈরাগ্যে প্রতিষ্ঠিত। ভক্তিপথের যোগ্য অধিকারী রায় রামানন্দকে মহাপ্রভু সাধ্যবস্তু নির্ণয় প্রসঙ্গে বলতে অনুরোধ করলে তাঁর ইচ্ছানুসারে রামানন্দ সাধ্যবস্তুর আলোচনা এবং রাধাকৃষ্ণ প্রেমের স্বরূপ ব্যাখ্যা করলেন। রায় রামানন্দ স্বধর্মাচরণে বিষ্ণুভক্তি, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্মত্যাগ, জ্ঞানমিশ্রা ভক্তি, জ্ঞানশূন্যা ভক্তি, প্রেম ভক্তি, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম ও কান্তাপ্রেমের কথা বর্ণনা করে কান্তাপ্রেমকে সর্বোচ্চ আসনে স্থাপন করলেন। এহো বাহ্য, আগে কহ আর, এহো হয়, এহোত্তম, শুনি পাইয়ে সুখে, প্রশ্নোত্তর, প্রভৃতি স্তরবিন্যাসের মধ্য দিয়ে সাধ্য-সাধনতত্ত্বের স্বরূপ হয়েছে উন্মোচিত। মহাপ্রভু কর্তৃক আরো কিছু বলবার জন্য অনুরুদ্ধ হলে রায় রামানন্দ যথাক্রমে প্রেমবিলাসবিবর্ত এবং কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, শক্তিতত্ত্ব এবং রসতত্ত্বকে সূচারুভাবে করলেন বিশ্লেষণ। শক্তিতত্ত্ব প্রসঙ্গে সিদ্ধান্ত—গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ ব্রহ্মের শক্তি স্বীকার করেন। এই স্বীকৃতি শ্রুতির উপর প্রতিষ্ঠিত। সচ্চিদানন্দ শ্রীভগবানের তিনটি শক্তি প্রধান—স্বরূপশক্তি, মায়াশক্তি ও জীবশক্তি। স্বরূপশক্তি, অন্তরঙ্গা রূপে অভিহিত, মায়াশক্তি বহিরঙ্গা রূপে চিহ্নিত, জীবশক্তি তটস্থা রূপে বিদিত। সন্ধিনী, সংবিদ্ এবং হ্লাদিনীভেদে স্বরূপশক্তির তিনটি প্রকারভেদ। সন্ধিনীশক্তি অস্তিত্ববাচক। সংবিদ্শক্তি চৈতন্যবাচক এবং হ্লাদিনীশক্তি আনন্দবাচক। যে শক্তির দ্বারা অনাদি অনন্ত কাল ধরে ভগবান বিরাজিত। তাই সন্ধিনীশক্তি। যে শক্তির দ্বারা ভগবান স্বয়ং চৈতন্য বা জ্ঞানবাচক তা সংবিদ্শক্তি এবং যে শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দিত হন এবং যে শক্তি ভক্তচিত্তে আনন্দ দান করেন তা হ্লাদিনী শক্তিরূপে প্রসিদ্ধা। প্রেমবিলাসবিবর্তের প্রসঙ্গে রায় রামানন্দ:- ‘পহিলহি রাগ নয়নভঙ্গ ভেল’ অনুদিন বাঢ়়ল-অবধি না গেল, না সো রমণ না হাম রমণী, দুহুঁ মন মনোভাব পেষল জানি, ও সখি! সে সব প্রেমকাহিনী, কানুধামে কহবি বিছুরহ জানি, না খোজঁলু দূতি, না খোজঁলু আন, দুহুঁকেরি মিলনে মধ্যত পাঁচ বাণ, অব সোই বিরাগ তুহঁ ভেলি দূতি, সুপুরুখ প্রেমকি ঐছন রীতি':- স্বরচিত একটি গানের পদ উচ্চারণ করলেন। মহাপ্রভু স্বহস্তে তার মুখ আবৃত করলেন, তাকে কি না দেখলাম, চোখের পলকে অনুরাগ জন্মাল, সে অনুরাগ নিরবধি বেড়েই চলল, কোথাও সম্পাপ্তি খুঁজে পেল না, আমি রমণী সে পুরুষ এই সম্বন্ধ থেকে অনুরাগ হয়, তুমি-আমি কোনো ভেদবুদ্ধি নেই, প্রেমের পেষণে মীনকেতু দুজনকে একজন করে ফেলেছে, এক দেহ দুই প্রখণ, এক দেহে দুই মনের খেলা, কখনো কৃষ্ণ কখনো রাধা, কখনো ভগবান কখনো ভক্ত, এই মিলন ঘটাতে দূতি খুঁজতে হয় নি, জন্মের আগে থেকেই পরস্পরের যে নিদারুণ উৎকণ্ঠা তাই আমাদের মিলিয়ে দিয়েছে । প্রভু বুঝি এবার ধরা পড়ে যান-সেই ভয়ে নয়, সেই আনন্দে প্রভু রামানন্দন্দের মুখ চেপে ধরলেন, আর নয়, আর হবে না বলতে । প্রভু এও বললেন, এই সাধ্যবস্তুর শেষসীমা, তোমার অনুগ্ৰহে আমার পুরোপুরি জানা হল । সাধ্য-সাধনতত্ত্বে অবধি হলো প্রেমবিলাসবিবর্ত। রামানন্দ দৃঢ়স্বরে বললেন, প্রভু আমি এবার নিঃসংশয় হয়েছি, তুমিই রাধিকার ভাবকান্তি অঙ্গীকৃত করে অবতীর্ণ হয়েছ, গৌরকান্তিতে শ্যামকান্তিকে আবৃত করেছ নিজের মাধুর্য নিজে আস্বাদন করবে বলে । প্রেমভক্তি বিতরণ করে নির্বিশেষে সকলকে কৃতষ্ণপ্রেমময় করবে বলে। তোমাকে বুঝতে আর আমার বাকি নেই,আর তুমি আত্মগোপন না করে, এবার তোমার স্বরূপ উন্মোচন করো । অবশেষে:- 'তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ। রসরাজ মহাভাব দুই একরূপ।। :-'রসরাজ':-অপ্রাকৃত-শৃঙ্গার-রসরাজ-মূর্তি শ্রীকৃষ্ণ এবং 'মহাভাব':- মাদনাখ্য-মহাভাব-স্বরূপিণী শ্রীরাধা-এই দুয়ের মিলিত এক 'অপূর্বরূপ' !! প্রভু দেখালেন তাঁর স্বরূপ,'রসরাজ মহাভাব দুই একরূপ' শৃঙ্গাররসরাজ কৃষ্ণ আর মহাভাবস্বরূপিনী রাধিকা। দুয়ে মেলামেশা এক অপূর্ব মূর্তি। মহানন্দে রামানন্দ মূর্ছিত হয়ে পড়ল, গায়ে হাত বুলিয়ে প্রভু তাকে সচেতন করলেন, বললেন তুমি তাড়া এরূপ কেউ দেখতে পারে নি । আমার তত্ত্বলীলারস তোমার কাছে পরিস্ফুট,তাই তোমার কাছেই এ রূপ আজ প্রকাশিত হল । মহাপ্রভুর আবির্ভাবের কারণ মহাপ্রভু এই রামানন্দের কাছেই ব্যক্ত করেছিলেন। সাধ্যসাধনতত্ত্ব বৈষ্ণব ধর্মসাহিত্যের অমূল্য সম্পদ। মহাপ্রভু রামানন্দের পরিচয় দিতে গিয়ে বলেছেন:- 'রামানন্দ সহ মোর দেহ-ভেদ মাত্র।' বৈষ্ণবদর্শনের এইসব নিগূঢ় তত্ত্ব পরিবেশিত হয়েছে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’ শীর্ষক মহাগ্রন্থে। দশদিন থাকলেন মহাপ্রভু বিদ্যানগরে, প্রতি রাত্রে মিলিত হয়ে দুজনে বিচিত্র কৃষ্ণকথায় মত্ত হতেন । প্রভু বিদায় চেয়ে বললেন, আমি তীর্থ সাঙ্গ করে নীলাচলে ফিরব, তুমি নীলাচলে গিয়ে থাকো, সেখানে কৃষ্ণকথা-রঙ্গে দিন কাটাব।...
🌹(৮)
জ্ঞানশূন্যা ভক্তিতে—সেব্য-সেবকত্ব ভাব বা সেবাবাসনা থাকায় মহাপ্রভু রামানন্দকে বললেন—"এহো হয়" তবু এর পরে কিছু থাকলে তা শুনতে চাইলেন ৷ তখন—" রায় কহে—প্রেমভক্তি সর্ব সাধ্য সার ॥" (চৈ;চ;-২/৮)
প্রেমভক্তি—প্রেমলক্ষণা ভক্তি ৷ প্রেম বলতে 'কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাসনা' বুঝায় ৷ সাধন-ভক্তির অনুষ্ঠান করতে করতে ভগবৎ-কৃপায় চিত্তের মলিনতা দূর হলে সেব্য-সেবকত্ব জ্ঞানের উদয়ে ভক্তের সেবা-বাসনা প্রেমরূপে পরিণত হয় ৷ এই প্রেমরূপ সেবা-বাসনার সঙ্গে যে কৃষ্ণসেবা, তা-ই প্রেমভক্তি ৷
মহাপ্রভু বললেন—
প্রেমভক্তি সাধ্যবস্তু ঠিকই, কিন্তু এর পরেও বলবার বা শুনবার বস্তু আছে ৷ তখন—
" রায় কহে—দাস্যপ্রেম সর্ব সাধ্য সার ॥" (চৈ;চ;)
দাস্যপ্রেম—'ভগবান সেব্য, আমি তাঁর সেবক; ভগবান প্রভু, আমি তাঁর দাস'- এরূপ ভাবই দাস্যভাব ৷ আর দাস্যভাবজাত যে সেবাবাসনা— তাই দাস্যপ্রেম ৷ কিন্তু সকলেই শ্রীকৃষ্ণের দাস হলেও সেবাবাসনা অনুযায়ী দাস্যপ্রেম বিকাশেরও তারতম্য আছে ৷ শান্তভাবের ভক্ত যাঁরা তাঁদের কৃষ্ণের প্রতি নিষ্ঠা আছে, কিন্তু মমতা-বুদ্ধি নেই ৷ তাই শান্তভাব থেকে দাস্যভাব উন্নত ৷
তাই মহাপ্রভু বললেন-
দাস্যপ্রেম সাধ্য ঠিকই ৷ কিন্তু কৃষ্ণের প্রতি মমতাবুদ্ধির আধিক্যহেতু আরও উৎকর্ষ সেবাবাসনার কথা শুনতে চাইলেন মহাপ্রভু ৷
তখন—রায় কহে—সখ্যপ্রেম সর্বসাধ্য সার ॥(চৈ;চ;)
সখ্যপ্রেম—প্রেমাধিক্যবশত যাঁরা শ্রীকৃষ্ণকে নিজেদের সমান বলে মনে করেন, কোনো মতেই নিজের থেকে শ্রেষ্ঠ মনে করেন না, তাঁদের প্রেমকে সখ্য প্রেম বলে ৷ এই প্রেমে শান্তের একনিষ্ঠতা, দাস্যের সেবা আছে ৷
কিন্তু দাস্যের_ন্যায় গৌরববুদ্ধি, সম্ভ্রম ও সেবায় সঙ্কোচ নেই ৷ এইজন্য এই প্রেম দাস্য অপেক্ষা শ্রেষ্ঠ ৷ মহাপ্রভু সখ্যপ্রেমকে সাধ্য বলে উত্তম বললেন, কিন্তু মমতাবুদ্ধির আধিক্য হেতু আরও প্রেমবৈচিত্রী ও উৎকর্ষময় সেবাবাসনার কথা শুনতে চাইলেন ৷ তখন— রায় কহে—বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার ॥(চৈ;চ;) বাৎসল্য প্রেম—যাঁরা
নিজেদেরকে শ্রীকৃষ্ণের গুরুস্থানীয় বলে মনে করেন এবং শ্রীকৃষ্ণকে তাঁদের অনুগ্রহের পাত্র বলে মনে করেন, তাঁদের রতিকে বাৎসল্য প্রেম বলে ৷ এই রতিতে সখ্য অপেক্ষাও মমতাধিক্য আছে ; কারণ নন্দ-যশোদাদি শ্রীকৃষ্ণকে তাড়ন, ভর্ৎসন, বন্ধনাদি করেছেন ৷ এতে শান্ত, দাস্য ও সখ্যের নিষ্ঠা, সেবা, সংকোচহীনতা ছাড়াও শ্রীকৃষ্ণকে পাল্য এবং নিজেকে পালক জ্ঞান আছে ৷ এজন্য সখ্য অপেক্ষা বাৎসল্য শ্রেষ্ঠ ৷ মহাপ্রভু বললেন—বাৎসল্য প্রেম উত্তম বস্তু, কিন্তু এর চেয়েও কিছু উত্তম থাকলে তা বল ৷ তখন—
রায় কহে—কান্তাপ্রেম সর্বসাধ্য সার ॥(চৈ;চ;) কান্তাপ্রেম—শ্রীকৃষ্ণকে প্রাণবল্লভ, আর নিজেদেরকে তাঁর কান্তা মনে করে স্বসুখবাসনাশূন্য হয়ে কেবল কৃষ্ণসুখৈক তাৎপর্যময়ী সম্ভোগ-লালসাকে কান্তাপ্রেম বলে ৷ এখানে কান্তা বলতে পরকীয়া ভাবাপন্ন ব্রজগোপীদের বুঝাচ্ছে ৷
কান্তাপ্রেমে শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের অসংকোচভাব, বাৎসল্যের লালন ও মমতাধিক্যের সঙ্গে কৃষ্ণের সুখের জন্য নিজাঙ্গ দিয়েও সেবা আছে ; এইজন্য কান্তাপ্রেম শ্রেষ্ঠ ৷ তাছাড়া বাৎসল্য প্রেম বৃদ্ধি পেয়ে ' অনুরাগ 'পর্যন্ত যেতে পারে, কিন্তু কান্তাপ্রেম ভাব ও মহাভাব পর্যন্ত বর্ধিত হয় ; এইজন্য এইপ্রেম বাৎসল্য অপেক্ষাও শ্রেষ্ঠ ৷ তাই কান্তাপ্রেমই সেবা-বাসনার সর্বাতিশায়ী উৎকর্ষতা প্রাপ্ত হয়েছে ৷ তটস্থ হঞা বিচারিলে আছে তরতম ॥ (চৈ;চ;)
তটস্থ হঞা বিচারিলে—
নিরপেক্ষভাবে বিচার করলে বিভিন্ন ভাবের মধ্যে যে তারতম্য আছে, তা বুঝা যায় ৷ পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেমা হৈতে ৷
এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে॥ (চৈ;চ;-২/৮)
শান্তের গুণ দাস্যে , দাস্যের গুণ সখ্যে , সখ্যের গুণ বাৎসল্যে এবং বাৎসল্যের গুণ মধুরে বর্তমান ৷* এইভাবে শান্তের একটি গুণ, দাস্যের দুটি, সখ্যের তিনটি, বাৎসল্যের চারটি এবং মধুরের পাঁচটি গুণ ৷
অর্থাৎ গুণাধিক্যেও কান্তাপ্রেম সর্বশ্রেষ্ঠ ৷ যে রসে গুণ যত বেশি, সেই রসে স্বাদও তত বেশি ; তাই স্বাদাধিক্যেও কান্তাপ্রেমই সর্বশ্রেষ্ঠ ৷ আকাশ,বায়ূ , তেজ, জল ও পৃথিবী—এই পাঁচকে পঞ্চভূত বলে ৷ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ—এই পাঁচটি পঞ্চভূতের পঞ্চগুণ ৷ এই পৃথিবীতে যেমন শব্দ,স্পর্শ,রূপ,রস আকাশাদির সমস্ত গুণই আছে, উপরন্তু পৃথিবীর বিশেষ গুণ আছে তেমনই কান্তাপ্রেমে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের গুণ তো আছেই, উপরন্তু নিজাঙ্গ দিয়ে সেবাও আছে, তাই কান্তাপ্রেমের সেবাতেই শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা এবং এই প্রেমেই শ্রীকৃষ্ণ সম্যকরূপে বশীভূত ৷।
রায় রামানন্দ ও মহাপ্রভু সংবাদ:-মহাপ্রভু বললেন—এই সাধ্যাবধি সুনিশ্চয় ৷
আগে-এই কান্তাপ্রেমের মধ্যে যদি কিছু বিশেষত্ব থাকে, তবে তা বল ৷ রায় কহে— ইহার মধ্যে রাধার প্রেম-সাধ্য শিরোমণি ৷ যাঁহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি ॥ (চৈ;চ;) কান্তাপ্রেম শ্রীরাধার মধ্যে যতখানি বিকশিত হয়েছে, আর অন্য কোথাও এমন বিকশিত হয়নি ৷প্রভু কহে-আগে কহ,শুনি পাইয়ে সুখে ৷ অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে ॥
রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ ৷ তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগ ॥
রায় কহে তাহা শুন প্রেমের মহিমা ৷ ত্রিজগতে নাহি রাধা প্রেমের উপমা ॥" (চৈ;চ;)
সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা ৷ রাধার কুটিল প্রেম হইল বামতা॥ (চৈ;চ;) সব গোপীর প্রতিই কৃষ্ণের যে ব্যবহার, রাধার প্রতিও সেই একই ব্যবহার দেখে রাধার মনে প্রেমের কুটিলতাবশত বাম্যভাব জন্মাল ৷ রসপুষ্টির জন্যেই প্রেমের এই কুটিলতা ৷
"সম্যক্ সার বাসনা কৃষ্ণের রাসলীলা ৷ রাসলীলা বাসনাতে রাধিকা শৃক্ষলা ॥ তাঁহা বিনু রাসলীলা নাহি ভায় চিতে ৷মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে ॥ ইতস্ততঃ ভ্রমি কাঁহা রাধা না পাইয়া ৷ বিষাদ করেন কামবাণে খিন্ন হইয়া ॥" শ্রীকৃষ্ণের যত বাসনা আছে, তাদের মধ্যে রাসলীলার বাসনাই সর্বাপেক্ষা প্রধান বাসনা ৷ এই রাসলীলার শৃঙ্খল বা শিকলই হলেন শ্রীরাধা ; তাঁকে ছাড়া রাস লীলা অসম্ভব ৷ তাঁকে (শ্রীরাধা) বিনা প্রকাশ পায় না ; স্ফুরিত হয় না ; ভালো লাগে না ৷ এই কাম (কামবাণ) প্রাকৃত কাম নয় ; এ প্রেমেরই বৈচিত্রী বিশেষ ৷ শ্রীরাধার প্রতি প্রেমজনিত উৎকণ্ঠাকেই এখানে *কামবাণ* বলা হয়েছে ৷ "শতকোটী গোপীতে নহে কাম নির্বাপণ ৷ ইহাতেই অনুমানি শ্রীরাধিকার গুণ ॥" (চৈ;চ;) শতকোটি ব্রজসুন্দরীর প্রেম একত্র করলে যা হয়, একা শ্রীরাধার প্রেম তার চেয়ে অনেক অধিক ৷ তাই শ্রীরাধার প্রেম সাধ্য শিরোমণি॥"
প্রভু কহে যে লাগি আইলাঙ তোমা স্থানে।সেই সব রসবস্তুতত্ত্ব হৈল জ্ঞানে ৷৷ এবে সে জানিল সেব্য-সাধ্যের নির্ণয় ৷ ( সেব্য সাধ্য;সেব্য হল শ্রীকৃষ্ণ এবং সাধ্য হল রাধাপ্রেম) আগে আর কিছু শুনিবার মন হয় ৷৷ কৃষ্ণের স্বরূপ কহ-রাধিকা স্বরূপ ৷ রস কোন্ তত্ত্ব, প্রেম কোন্ তত্ত্বরূপ ৷৷ রায় কহে ইহা আমি কিছুই না জানি ৷ যে তুমি কহাও সেই কহি আমি বাণী ॥" (চৈ;চ; মধ্য.অষ্টম প.) শুক(টিয়া) পাখিকে যা পড়ানো যায়,তা-ই পড়ে ; অর্থাৎ রামানন্দকে মহাপ্রভু যা সিদ্ধান্তের জ্ঞান সঞ্চারিত করেছেন,প্রভুর কৃপাতে তা-ই তিনি প্রকাশ করছেন !
'অন্যোন্যে মিলিয়া দোঁহে নিভৃতে বসিয়া ৷ প্রশ্নোত্তর গোষ্ঠী করে আনন্দিত হঞা ॥' মহাপ্রভু ও রামানন্দ দুজনের মধ্যে—তামা থেকে কাঁসা , কাঁসা থেকে রূপা...যেমন উৎকর্ষ , তেমনি— সাধ্য সাধনতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেমতত্ত্ব, গোপীভাব-প্রাপ্তীর সাধন, রসরাজ মহাভাব দুই একরূপ,, একেবারে— বর্ণাশ্রম ধর্ম থেকে মহাভাব পর্যন্ত সাধ্যবস্তুর উত্তরোত্তর উৎকর্ষ , শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা , তত্ত্বকথাদি সম্বন্ধে একজন প্রশ্ন করেন, আর একজন উত্তর দেন ,এইভাবে দশদিন অতিবাহিত হল ৷ প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়।প্রেমার স্বভাব এই জানিহ নিশ্চয় ॥ রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয় ৷যাঁহা তাঁহা রাধাকৃষ্ণ তোমারে স্ফুরয়॥" রায়_কহে-তুমি প্রভু ছাড় ভারিভূরি ৷ মোর আগে নিজরূপ না করিহ চুরি ॥" (চৈ;চ;) তখন মহাপ্রভু— তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ ৷ রসরাজ মহাভাব দুই একরূপ ॥" (চৈ;চ;) ! "রসরাজ" অর্থাৎ অপ্রাকৃত-শৃঙ্গার-রসরাজ-মূর্তি শ্রীকৃষ্ণ এবং " মহাভাব" অর্থাৎ মাদনাখ্য-মহাভাব-স্বরূপিণী শ্রীরাধা-এই দুয়ের মিলিত এক অপূর্বরূপ , রায় রামানন্দকে দর্শন করালে রামানন্দ আনন্দে মূর্ছা গেলে মহাপ্রভুর স্পর্শে চেতনা ফিরলে মহাপ্রভু আলিঙ্গন করে বললেন তোমা বিনা এইরূপ আর দেখে কোন জন ৷গৌর অঙ্গ নহে , মোর রাধাঙ্গ স্পর্শন ৷ গোপেন্দ্র সূত বিনা তেঁহো না স্পর্শে অন্যজন ॥"* (চৈ;চ;) শ্রীরাধা নিজ অঙ্গ দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি অঙ্গকে ঢেকে আছেন বলে বর্তমানে তাঁর ( শ্রীচৈতন্যের) গৌরবর্ণ অঙ্গকান্তি ; বাস্তবিক তাঁর বর্ণ গৌর নয় , কৃষ্ণ বর্ণ ৷* আর শ্রীরাধাও ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কাউকেও স্পর্শ করেন না ৷ দক্ষিণ ভারতে গোদাবরী তীরে রামানন্দের মুখ দিয়ে যেদিন অমৃতের নদী প্রবাহিত হয়েছিল- সেইদিনই মহাপ্রভু রামানন্দকে বলেছিলেন-- রামানন্দ ! তুমি আমাকে একটা ভিক্ষা দিবে?
পরমারাধ্য প্রভুর মুখে ভিক্ষার কথা শ্রবণ করা মাত্রই রামানন্দ বলেছিলেন — প্রভুগো! আমি তোমার ভৃত্যের ভৃত্য ! তুমি আমার প্রাণ চাহিলেও তাহা দিব_
দিবই দিব_ তুমি শুধু কৃপা করে মাত্র একটিবার বল , কি তোমার অভিলাষ? মহাপ্রভু বলেছিলেন—
রামানন্দ ! তুমি যেভাবে পরম মধুর কৃষ্ণকথা শুনিয়ে আমার প্রাণ জুড়ালে,ঠিক এমনিভাবেই
আমি যখন নীলাচলে কাশীমিশ্রালয়ে নিরালায় নিভৃতে অবস্থান করব তখন আমার পার্শ্বে থেকে কৃষ্ণকথা শুনিয়ে আমার প্রাণ জুড়াইও । জগতের লোক জগদীশ্বরের কাছে কতকিছু বিষয় ভিক্ষা করে , আর স্বয়ং জগদীশ্বর কি না, রামানন্দের কাছে, " কৃষ্ণকথা " ভিক্ষা চাইলেন ! কারণ একটাই যে , বিশুদ্ধ হৃদয় মহাপ্রেমিক ভক্তের মুখে কৃষ্ণকথারূপ অমৃতধারা প্রতি মুহূর্তে বর্দ্ধনশীল হয়ে এক অনাবিল আনন্দ রসাস্বাদিত হয় যে , তখনই অনুভবে আসে তাদৃশ লোভনীয় বস্তু বিশ্বব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কোন কিছুতে নাই ৷ এই কারণেই মহাপ্রভু গম্ভীরাকক্ষে অবস্থানকালীন রামানন্দ রায়ের মুখে কৃষ্ণকথার রসপ্রাচুর্য ও রসবৈভব প্রাণ ভরে আস্বাদন করতেন।।"...
মহাপ্রভু বিদ্যানগরে দশদিন অবস্থানকালে প্রতি রাত্রে দুজনে মিলিত হয়ে কৃষ্ণকথায় মত্ত হতেন, এরপর মহাপ্রভু রামানন্দের কাছে বিদায় চেয়ে বললেন, আমি তীর্থ সাঙ্গ করে নীলাচলে ফিরব, তুমি নীলাচলে গিয়ে থেকো, সেখানে কৃষ্ণকথা-রঙ্গে দিন কাটাব !
------------
🌹(৯)
"দক্ষিণ-গমণ প্রভুর অতি বিলক্ষণ। সহস্র সহস্র তীর্থ কৈল দরশন।। সেই সব তীর্থ স্পর্শি মহাতীর্থ কৈল। সেই-ছলে সেই-দেশের লোক নিস্তারিল।। (চৈ;চ;২/৯/২-৩)
বিদ্যানগর থেকে বের হয়ে কৃষ্ণদাস নামক সেবক-সহ মহাপ্রভু দক্ষিণাভিমুখে অগ্ৰসর হতে লাগলেন, মহাপ্রভুর প্রভাবে সর্বত্রই মানুষের জীবনধারা পরিবর্তীত হতে লাগল। দক্ষিণের লোকসমূহ অনেক প্রকার--
বৈষ্ণবের মধ্যে রাম উপাসক সব।কেহ তত্ত্ববাদী তো কেহ শ্রীবৈষ্ণব।। সেই সব বৈষ্ণব মহাপ্রভুর দর্শনে। কৃষ্ণ-উপাসক হৈল লয় কৃষ্ণ নামে।। (চৈ;;-২/৯/১০-১১)
সকল বস্তুই সত্য, কিছুই মিথ্যা নয়-এই তত্ত্বে যাঁরা বিশ্বাসী তাঁরা তত্ত্ববাদী, এঁরা মধ্বাচার্য সম্প্রদায় ভুক্ত; এঁদের উপাস্য শ্রীনারায়ণ ! আর শ্রীসম্প্রদায়ভুক্ত বৈষ্ণব; এই তত্ত্বের প্রতিষ্ঠাতা রামানুজ, এঁদের উপাস্য লক্ষীনারায়ণ ! এঁরা সকলেই মহাপ্রভুর দর্শন লাভে কৃষ্ণ নাম নিয়ে কৃষ্ণ উপাসক হল।
দক্ষিণ ভ্রমণকালে মহাপ্রভু ভাবে বিভোর হয়ে সমুদায় বিগ্ৰকেই সমানভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে দর্শন-পূজা প্রদক্ষিণাদি করতে করতে আরও দক্ষিণাভিমুখে অগ্ৰসর হতে হতে কখনও "রামরাঘব রামরাঘব রামরাঘব পাহিমাম্।" আবার কখনও "কৃষ্ণকেশব কৃষ্ণকেশব কৃষ্ণকেশব রক্ষমাম্" স্মরণ করতে করতে মহাপ্রভু গৌতমী-গঙ্গায় স্নান করে সুপ্রসিদ্ধ মল্লিকার্জুন দর্শন ও দ্বাদশ জ্ঞ্যোতিলিঙ্গ দর্শন, দাসরাম মহাদেব দর্শন করলেন এবং সেখানকার সবলোক কৃষ্ণনাম নিলেন। সেখান থেকে অহোবল নৃসিংহেরে গিয়ে নৃসিংহ দর্শন করে নতি-স্তুতি করলেন। এরপর মহাপ্রভু সিদ্ধিবটে গিয়ে সীতাপতি রঘুনাথ দর্শন করে প্রণতি-স্তবন করলেন। মহাপ্রভু সেখানে মহাপ্রভু এক ব্রাহ্মণ গৃহে ভিক্ষাগ্ৰহণ করলেন, এবং ব্রাহ্মণ গৃহে অবস্থান করে সেখান থেকে স্কন্দক্ষেত্রে গিয়ে স্কন্দ দর্শন ও ত্রিমঠ গিয়ে ত্রিবিক্রম দর্শন করে পুনরায় বিপ্র গৃহে ফিরে এলেন, সিদ্ধবটে ব্রাহ্মণ গৃহে দুই-চারিদিন আসন গ্ৰহণ করে মহাপ্রভু ব্রাহ্মণের সেবা গ্ৰহণ করলেন, সেই বিপ্র নিরন্তর রামনাম করত, ব্রাহ্মণ মহাপ্রভু দর্শনে মহাপ্রভুকে সাক্ষাৎ কৃষ্ণ বলে নির্ধারণ করে মহাপ্রভুর চরণে প্রণত হলেন এবং কৃষ্ণনামে ব্রতী হলেন। তাঁকে কৃপা করে মহাপ্রভু পরদিন বৃদ্ধকাশী এসে শিব দর্শন করলেন। এবং সেখান থেকে এক ব্রাহ্মণ গ্ৰামে ব্রাহ্মণ সমাজে বিশ্রাম করলেন সেখানের লোকসব মহাপ্রভুর প্রভাবে মহাপ্রভুকে লক্ষ লক্ষ লোক দর্শন করে কৃষ্ণ নাম করতে লাগলেন। মহাপ্রভুর লোকপ্রভাব দেখে মায়াবাদীগণ এলে তাঁরা মহাপ্রভুর কাছে তর্কে পরাজিত হয়ে বৈষ্ণব হলেন। যে গ্ৰাম দিয়েই মহাপ্রভু যেতে থাকেন সকলেই মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণ উপাসক হয়, এবং 'কৃষ্ণ কৃষ্ণ' 'হরি হরি' বলে ধ্বনি দেয়। আরও দক্ষিণে অগ্ৰসর হতে হতে মহাপ্রভু অন্ধ্র প্রদেশের প্রসিদ্ধ তীর্থ, মঠ, মন্দির সমূহ দর্শন করবার কালে একসময়ে মহাপ্রভুর সঙ্গে তার্কিক বৌদ্ধ পণ্ডিতদের সাক্ষাৎ হয়েছিল এবং তাঁদের সঙ্গে মহাপ্রভুর শাস্ত্র বিচার সম্বন্ধে তর্ক হয়--
তর্কপ্রধান বৌদ্ধশাস্ত্র নব মতে। তর্কেই খণ্ডিল প্রভু, না পারে স্থাপিতে।। (চৈ;চ;)
বৌদ্ধদের নয়টি সিদ্ধান্ত-১/ বিশ্ব অনাদি সুতরাং ঈশ্বরবিহীন, ২/ জগৎ মিথ্যা, ৩/ অহং তত্ত্ব, ৪/ জন্মান্তর ও পরলোক প্রকৃত, ৫/ বুদ্ধই তত্ত্বলাভের উপায়, ৬/ নির্বাণই পরমতত্ত্ব,৭/ বৌদ্ধদর্শনই দর্শন,৮/ বেদ মানব-চরিত, ৯/ দয়াদি সদাচরণই বৌদ্ধ জীবন। এই নিয়ে সুদীর্ঘ বিচার হলে মহাপ্রভুর কাছে বিচারে পরাস্ত হয়ে বৌদ্ধপণ্ডিতগণ নব প্রস্তাব উঠিয়ে নিল এবং মহাপ্রভুর মত স্বীকার করলেন এবং মহাপ্রভুর অলৌকিক প্রভাবে ঐ অঞ্চলের বৌদ্ধগণ তাঁরা সকলেই 'কৃষ্ণ কৃষ্ণ হরি হরি' বলে বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত হয়ে বৈষ্ণব সমাজে মিলিত হয়ে গেলেন। মহাপ্রভু বৌদ্ধদের কাছ থেকে অলৌকিক লীলায় অন্তর্ধান করে চলে এলেন ত্রিপদী-ত্রিমল্লে , বেঙ্কট-অচলে চতুর্ভুজ বিষ্ণু দর্শন ওই ত্রিপদীতে শ্রীরাম দর্শন করে মহাপ্রভুর প্রণাম-স্তবন করলেন, মহাপ্রভুর স্তবনের প্রভাবে সেখানের লোকসকল 'কৃষ্ণ কৃষ্ণ হরি হরি' ধ্বনি দিতে লাগল। এইভাবে তীর্থ স্থানাদি দর্শন ও ভগবৎ ভক্তির প্রচার করতে করতে ধীরে ধীরে অগ্ৰসর হয়ে-
পানা-নরসিংহে আইলা প্রভু দয়াময়।। নৃসিংহে প্রণতি-স্তুতি প্রেমাবেশে কৈল। প্রভুর প্রভাবে লোক চমৎকার হৈল।। (চৈ;চ;)
পানা-নরসিংহ-এখানকার শ্রীনৃসিংহ-বিগ্ৰহের ভোগে কেবলই পানা অর্থাৎ সরবত দেওয়া হয় বলে তাঁকে পানা-নরসিংহ বলা হয়। মহাপ্রভু পানা-নরসিংহ দরশন করে সপ্তমোক্ষ ক্ষেত্রের অন্যতম কাঞ্চিপুরে উপস্থিত হলেন, কাঞ্চি সনাতন-ধর্মের-হিন্দু-শিক্ষা-সংস্কৃতির এক কেন্দ্র, মহাপ্রভু কাঞ্চিতে মহাদেব দরশন করেলে এবং মহাপ্রভুর প্রভাবে সেখানকার শৈবগণ বৈষ্ণব হলেন। মহাপ্রভু বিষ্ণুকাঞ্চি এসে লক্ষী-নারায়ণ দর্শন ও স্তুবন করলেন এবং প্রেমাবেশে নৃত্য-কীর্তন করে সেখানে দুই দিন অবস্থান করায় বহু লোকে কৃষ্ণভক্ত হল। আরদিন মহাপ্রভু ত্রিমল্ল ওত্রিকাল-হস্তিস্থান গেলেন, মহাদেব দর্শন করে মহাপ্রভু পক্ষতীর্থে গিয়ে শিব-দরশন করলেন। বৃদ্ধকোল তীর্থ হয়ে শ্বেতবরাহ দর্শন করে পীতাম্বর শিবস্থানে গেলেন গৌরহরি, সেখান থেকে শিয়ালী ভৈরবী দর্শনান্তে কাবেরীর তীরে এলেন। গো-সমাজ শিব দর্শন করে বেদাবনে উপস্থিত হলেন। সেখান থেকে তিনি অমৃত-লিঙ্গ-শিব দর্শন করে মহাপ্রভু স্বপ্রভাবে শিবালয়ের শৈবদের বৈষ্ণব করলেন। কুম্ভকর্ণ কপালের সরোবর দেখে সমস্ত শিবক্ষেত্র দর্শনান্তে মহাপ্রভু পাপনাশনে বিষ্ণু দর্শন করে, ক্রমে ক্রমে পদব্রজেই মহাপ্রভু দক্ষিণদিকে অগ্ৰসর হয়ে সমস্ত তীর্থ ও দেবমূর্তি দর্শন করলেন। এবার মহাপ্রভু ভারতের সর্বাপেক্ষা বৃহৎ দেবালয় শ্রীশ্রীরঙ্গমে উপস্থিত হলেন, মহাপ্রভু কাবেরী নদীতে স্নান করে শ্রীশ্রীরঙ্গনাথকে দর্শনান্তে ভক্তিভরে প্রণত হলেন, মন্দির প্রদক্ষিণ করে মহাপ্রভু স্তব-স্তুতি আরম্ভ করলেন, ক্রমে ক্রমে মহাপ্রভুর ভাবাবেশ বৃদ্ধি বাহ্যজ্ঞান তিরোহিত হল, মহাপ্রভুর নাম-কীর্তন-নর্তন দেখে সেখানকার সব লোক চমৎকৃত হলেন।
শ্রীবৈষ্ণব এক-বেঙ্কটভট্ট নাম। প্রভুকে নিমন্ত্রণ কৈল করিয়া সস্মান।।
সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের রামানুজ সম্প্রদায়ী এক ব্রাহ্মণ পণ্ডিত মহাপ্রভুর অলৌকিক চরিত্র দেখে নিজ গৃহে ভিক্ষা গ্ৰহণ করবার জন্য মহাপ্রভুকে প্রার্থনা করলেন, এবং সাগ্ৰহে গৃহে নিয়ে গিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে ভিক্ষা করাইলেন। ভট্ট ও তাঁর পরিবারবর্গের আগ্ৰহাতিশয়ে মহাপ্রভু তাঁদের গৃহেই আসন করিয়া অবস্থান করলেন। এদিকে বর্ষাকাল নিকটবর্তী হওয়ায় মহাপ্রভু ভট্টের অনুরোধে শ্রীরঙ্গমক্ষেত্রেই চাতুর্মাস্য পালন করার জন্য অবস্থান করলেন। সেখানে মহাপ্রভু প্রতিদিন কাবেরীতে স্নান ও শ্রীরঙ্গনাথ দর্শন ও কীর্তন-নর্তনে ভট্টসঙ্গে অতিবাহিত করতে থাকলেন, প্রতিদিন মহাপ্রভুর দর্শনে লক্ষ লক্ষ লোক সমাগম হতে লাগলো। এইভাবে চাতুর্মাস্য পালনে সেখানকার সব ব্রাহ্মণ শ্রীরঙ্গক্ষেত্রে শ্রীরঙ্গনাথ মন্দিরে ভিক্ষা গ্ৰহণে মিলিত হতেন, এবং সেই ব্রাহ্মণদের মধ্যে একজন বৈষ্ণব-ব্রাহ্মণ ছিলেন, তিনি প্রতিদিনের ন্যায় সেদিনও দেবালয়ে শ্রীগীতার আবৃত্তি করছিলেন।
সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব-ব্রাহ্মণ। দেবালয়ে বসি করে গীতা-আবর্তন।।অষ্টাদশাধ্যায় পঢ়ে আনন্দ আবেশে। অশুদ্ধ পড়েন, লোকে করে উপহাস।। (চৈ;চ;)
শ্রীরঙ্গনাথের মন্দিরে এক বৈষ্ণব ব্রাহ্মণ নিত্য ভক্তি ভরে গীতা আবৃত্তি করেন, কিন্তু তাঁর আবৃত্তি শুদ্ধ হত না, উচ্চারণ ভুল হত, অশুদ্ধ গীতা আবৃত্তি নিয়ে অন্য একজন ভক্ত মহাপ্রভুর কাছে নালিশ করল যে, প্রভু ! দেখুন এই ব্যাক্তি অত্যন্ত পাষণ্ড, একে তো শুদ্ধ পাঠ করে না, তার ওপর আবার ভণ্ডামি করে। মহাপ্রভু ব্রাহ্মণের গীতা আবৃত্তি শুনলেন এবং দেখলেন গীতা আবৃত্তি করতে করতে ব্রাহ্মণের অবিরলধারায় প্রেমাশ্রু পতিত হচ্ছে, এই দেখে মহাপ্রভুর মনে খুবই আনন্দের সঞ্চার হওয়ায় পাঠ শেষে মহাপ্রভু ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন --
মহাপ্রভু পুছিলা তাঁরে শুন মহাশয়। কোন্ অর্থ জানি তোমার এত সুখ হয়।। বিপ্র কহে মূর্খ আমি শব্দার্থ না জানি। শুদ্ধাশুদ্ধ গীতা পঢ়ি গুরু আজ্ঞা মানি।। (চৈ;চ;)
পাঠ শেষে মহাপ্রভু ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন তুমি যে গীতা আবৃত্তি করো, তার অর্থ বুঝতে পারো তো ? ব্রাহ্মণ তখন বললেন না প্রভু ! মহাপ্রভু তখন আবারও জিজ্ঞেস করলেন তাহলে গীতা পাঠ করতে করতে তুমি কাঁন্দ কেন ? ব্রাহ্মণ তখন বললেন প্রভু ! আমি যখন অর্জুন উবাচ পঢ়ি, তখন আমি প্রত্যক্ষ করি অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, আবার যখন শ্রীভগবান উবাচ পঢ়ি তখন প্রত্যক্ষ করি শ্রীভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাই গীতা আবৃত্তি করতে করতে আমি এই প্রত্যক্ষ করি, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একে অপরের সঙ্গে কথা বলছেন এটি প্রত্যক্ষ দেখতে পাই; কিন্তু অর্জুন কি জিজ্ঞাসা করছেন আর ভগবান কি উত্তর দিচ্ছেন, তা আমি বুঝতে পারি না। আমি শুধু তাঁদের দুজনকে দর্শন করেই সন্তুষ্ট হয়ে থাকি।
প্রভু কহে গীতাপাঠে তোমারি অধিকার। তুমি সে জানহ এই গীতার অর্থ সার।। (চৈ;চ;)
ভক্তের এরূপ শ্রদ্ধা-ভক্তি দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন, এইরূপ শ্রদ্ধা-ভক্তি যুক্ত ব্যক্তি যদি গীতা পাঠ শ্রবণ করেন তাহলে তাঁর মুক্তিতে আর কোন সন্দেহ থাকে না। তিনি সম্পূর্ণ পাপমুক্ত হয়ে পুণ্যবানদের কাঙ্খিত শুভলোকে গমন করতে পারবেন। সেই ব্রাহ্মণকে মহাপ্রভু আলিঙ্গন করে বললেন গীতা পাঠে তোমার সম্পূর্ণ অধিকার। সেই ব্রাহ্মণ মহাপ্রভুর পরম ভক্ত হয়ে শ্রীরঙ্গমে চারমাস মহাপ্রভুর সঙ্গেই শ্রীরঙ্গমে থাকতেন।
এই শ্রীরঙ্গমে শ্রীবৈষ্ণবগণ একমাত্র শ্রীলক্ষীনারায়ণ বিগ্ৰহের প্রতিই আকৃষ্ট ছিলেন, মহাপ্রভু তাঁদেরকে শ্রীকৃষ্ণরূপ-মাধুর্য ও মধুরভাবের সারতত্ত্ব ব্যাখ্যা বিশ্লেষণ করে তাঁদেরকে মোহিত করতেন--
প্রভু কহে কৃষ্ণের এক স্বভাব বিলক্ষণ। স্বমাধুর্যে করে সদা সর্ব-আকর্ষণ।।
শ্রীকৃষ্ণের মাধুর্যের বৈশিষ্ট্যই হল, অন্যান্য ভগবৎ-স্বরূপকে, তাঁদের কান্তাগণকে, ব্রজবাসীগণকে, স্থাবর-জঙ্গমকে, এমনকি নিজেকে সর্বদা আকর্ষণ করেন। কিন্তু নারায়ণ ব্রজগোপীদের চিত্তকে নিজের প্রতি আকর্ষণ করতে পারেন না। কৃষ্ণের অসাধারণ গুণ- লীলামাধুর্য, প্রেমমাধুর্য, বেণুমাধুর্য ও রূপমাধুর্য এই চারটি শ্রীকৃষ্ণের অসাধারণ গুণ। মহাপ্রভু শ্রীরঙ্গমের ব্রাহ্মণদের কাছে শ্রীকৃষ্ণের বিভূতি ও মাধুর্য ব্যাখ্যা করে তাঁদেরকে মোহিত করলেন, এবং আরও বললেন- ঈশ্বরের বিভিন্ন প্রকাশে স্বরূপতঃ কোনো ভেদ আছে বলে মনে করলে অপরাধ হয়। এইভাবে শ্রীরঙ্গমে কৃষ্ণকথা আলাপণে চাতুর্মাস্য কাটিয়ে মহাপ্রভু শ্রীভট্টের নিকট বিদায় লইলেন ।
ঋষভ-পর্বত চলি আইলা গৌরহরি। নারায়ণ দেখি তাঁহা স্তুতি-নতি করি।। পরমানন্দপুরী তাঁহা রহে চতুর্মাস। শুনি মহাপ্রভু গেলা পুরীগোঁসাঞি পাশ।।
শ্রীরঙ্গমে ভট্ট সঙ্গে মহাপ্রভু চাতুর্মাস্য সমাপণ করে ভট্টের নিকট বিদায় নিয়ে ক্রমে ঋষভ পর্বতে এসে শ্রীনারায়ণ দর্শনান্তে জানতে পারলেন যে শ্রীমৎপরমানন্দ পুরী মহারাজ তথায় অবস্থান করছেন এবং তাঁর সাক্ষাৎ পেয়ে মহাপ্রভু তাঁর সঙ্গে ঐস্থানে তিনদিন একত্রে কাটাইলেন, মহাপ্রভুর মধুর চরিত্র ও অলৌকিক ভাবশক্তির পরিচয় পরিচয় পেয়ে পরমানন্দজীর মন মহাপ্রভুর প্রতি বিশেষ আকৃষ্ট হল। তিনি মহাপ্রভুর প্রতি স্নেহ ভালবাসা প্রদর্শন করে বললেন, তিনি শীঘ্রই শ্রীশ্রীজগন্নাথ দর্শন করে বঙ্গদেশে গঙ্গা স্নান করতে যাবেন এবং মহাপ্রভুও দক্ষিণের তীর্থ দর্শন করে পুরী প্রত্যাবর্তন করলে তিনিও বঙ্গদেশ হতে ফিরে এসে উভয়ে তথায় একত্রে বাস করবেন। পুরীজীর স্নেহ আদরে মহাপ্রভুর খুব আনন্দিত হলেন এবং মহাপ্রভুও শ্রীশৈলের দিকে অগ্ৰসর হলেন।
মহাপ্রভু শ্রীশৈলে শিবদুর্গা দর্শন করে দক্ষিণ মথুরাতে মীনাক্ষী দেবীর মন্দিরে উপস্থিত হলেন, ঐ মন্দিরে অবস্থানকালীন এক রামভক্ত ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভুর আলাপ হয়, ঐ ব্রাহ্মণ মহাপ্রভুকে ভক্তি শ্রদ্ধা সহকারে নিমন্ত্রণ করে স্বগৃহে নিয়ে গেলেন। সেই রামনামী বিপ্র ছিলেন আসক্তিশূন্য ।
দক্ষিণ মথুরা আইলা কামকোষ্ঠী হৈতে। তাঁহা দেখা হৈল এক ব্রাহ্মণ সহিতে।। সেই বিপ্র মহাপ্রভুর কৈল নিমন্ত্রণ। রামভক্ত সেই বিপ্র বিরক্ত মহাজন।। (চৈ;চ;)
গৌরহরির দাক্ষিণাত্য পর্যটনকালে দক্ষিণ মথুরাতে এক রামভক্ত সংসার-আসক্তিশূন্য ব্রাহ্মণের সাথে দেখা হলে সেই ব্রাহ্মণ গৌরহরিকে নিমন্ত্রণ করলেন, প্রভু কৃতমালায় স্নান সেরে সেই বিপ্রের ঘরে উপস্থিত হলেন, এ কেমনতরো নিমন্ত্রণ ? মধ্যাহ্নকাল, তবু বিপ্রের ঘরে রান্নার কোনো আয়োজন নেই দেখে প্রভু জিজ্ঞেস করলেন, রান্না কোথায় ? 'বিপ্র কহে-প্রভু ! মোর অরণ্যে বসতি, পাকের সামগ্ৰী বনে না মিলে সম্প্রতি'--রামদাস বিপ্র বললেন, আমি বনবাসে আছি, বনে পাকের সামগ্ৰী সম্প্রতি দুর্লভ, লক্ষণ বন্য অন্ন শাক-ফল আনতে গেছে,সে ফিরে এলে সীতাদেবী রান্নার যোগাড় দেখবেন, 'তাঁর উপাসনা জানি প্রভু তুষ্ট হৈলা,আস্তে-ব্যস্তে সেই বিপ্র রন্ধন করিলা'--বিপ্রের উপাসনার ভাবটি বুঝে নিলেন গৌরহরি, বুঝে আনন্দে ভরে উঠলেন , এমন লীলা স্মরণের ভক্তও দেখা যায় সংসারে ? প্রায় তৃতীয় প্রহরে বিপ্রের আবেশ তিরোহিত হলে তারপর অতিযত্নে ভিক্ষা দিল গৌরহরিকে, কিন্তু নিজে কিছুই খেল না, বিষন্ন মনে বসে থাকলে, প্রভু জিজ্ঞেস করলেন, এ কি, তুমি খেলে না, তোমার হয়েছে কী ?
'বিপ্র কহে জীবনে মোর নাহি প্রয়োজন। অগ্নি-জলে প্রবেশিয়া ছাড়িব জীবন।। জগন্মাতা মহালক্ষী সীতা ঠাকুরাণী। রাক্ষসে স্পর্শিল তাঁরে ইহা কর্ণে শুনি।।
রামদাস বললো, আমার জীবনে প্রয়োজন নেই,আমি দেহত্যাগ করব, প্রভু বললেন, কেন, কিসের দুঃখ তোমার ? রামদাস বললো, রাবণ জগন্মাতা সীতাঠাকুরাণীকে ধরেছে এই বলে কাঁদতে লাগলো, এই দুঃখে আমার দেহ জ্বলে পুড়ে যাচ্ছে, এই দেহকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে না।
প্রভু কহে-এ ভাবনা না করিহ আর। পণ্ডিত হইয়া কেনে না কর বিচার।। ঈশ্বর-প্রেয়সী সীতা চিদানন্দ মূর্তি।
গৌরহরি বললেন তুমি অমন চিন্তা মনেও স্থান দিও না, সীতা ঈশ্বরপ্রেয়সী, চিদানন্দ-মূর্তি, প্রাকৃত হাত তাঁকে ছুঁতে পারে না, দেখতে পারে না প্রাকৃত চোখ। রাবণের সাধ্য কী তাঁকে ছোয়, দেখে, রাবণকে কুটিরদ্বারে আসতে দেখেই মায়া-সীতাকে রেখে সীতা দেবী অন্তর্হিত হলেন, তুমি দুর্ভাবনা কোরো না, 'অপ্রাকৃতবস্তু নহে প্রাকৃতগোচর'! গৌরহরির বাক্যে রামদাসের বিস্বাস হল আহার ও গ্ৰহণ করলো।
'তারে আশ্বাসিয়া প্রভু করিলা গমন। সেতু-বন্ধে আসি কৈল ধনুতীর্থে স্নান।। রামেশ্বর দেখি তাঁহা করিলা বিশ্রাম। বিপ্রসভায় শুনে তাঁহা কূর্মপুরাণ।। মায়াসীতা নিল রাবণ' শুনিল ব্যাখ্যানে। পতিব্রতা-শিরোমণি জনক-নন্দিনী।। জগতের মাতা সীতা শ্রীরামগৃহিণী। রাবণ দেখি সীতা লৈল অগ্নির শরণ।। রাবণ হৈতে অগ্নি কৈলা সীতা আবরণ।
ঘুরতে ঘুরতে গৌরহরি রামেশ্বরে পৌঁছলেন, বিশ্রামকালে জানতে পারলেন ব্রাহ্মণ সভায় কূর্মপুরাণ পাঠ হচ্ছে, তিনি গেলেন পাঠ শুনতে,তখন পতিব্রতা-উপাখ্যান পড়া হচ্ছে, গৌরহরি আশ্চর্য হলেন, তিনি যেমনটি রামদাস বিপ্রকে বলেছিলেন,ঠিক তেমনি অবিকল পাঠ-জগতের মাতা সীতা, শ্রীরাম-গৃহিণী পতিব্রতা-শিরোমণি, রাবণকে আসতে দেখেই অগ্নির শরণাপন্ন হলেন,অগ্নি তাঁকে পার্বতীর কাছে রেখে মায়া-সীতা দিয়ে রাবণকে বঞ্চনা করল, সেই মায়া-সীতাই হরণ করল রাবণ,রাবণবধ করে সীতাকে ঘরে এনে রাম যখন তাঁর অগ্নিপরীক্ষা করলেন,তখন অগ্নি সেই মায়া-সীতাকে গ্ৰাস করে সত্য-সীতাকে রামসকাশে এনে দিল ।
শুনিয়া প্রভুর আনন্দিত হৈল মন। রামদাস বিপ্রের কথা হৈল স্মরণ।। এ সব সিদ্ধান্ত শুনি প্রভুর আনন্দ হৈল। ব্রাহ্মণের স্থানে মাগি সেই পত্র লৈল।। নুতন পত্র লিখিয়া পুস্তকে রাখাইল। প্রতীতি লাগি পুরাতন পত্র মাগি লৈল।। পত্র লঞা পুন দক্ষিণ মথুরা আইলা। রামদাস বিপ্রে সেই পত্র আনি দিলা।।
গ্ৰন্থের যে পত্রে এ কাহিনী বিবৃত আছে তার প্রতিলিপি রেখে সে মূল পত্র ছিঁড়ে নিলেন গৌরহরি, কারণ মূল পত্র নিজের চোখে না দেখলে রামদাস বিশ্বাস করবে কি ? মূল পত্র নিয়ে গৌরহরি দক্ষিণ মথুরায় ফিরে এসে রামদাসের গৃহে গিয়ে রামদাসকে সেই প্রাচীন পত্র দেখিয়ে বললেন, দেখ দেখ কূর্মপুরাণ কী বলে।
'পত্র পাঞা বিপ্রের হৈল আনন্দিত মন। প্রভুর চরণ ধরি করয়ে ক্রন্দন।।
রামদাসের আর সন্দেহ কী, দুঃখ কিসের, দশানন রাক্ষস সত্য-সীতাকে স্পর্শ করতে পারেনি, স্পর্শ করেছিল মায়া-সীতাকে, সত্য-সীতাকে অগ্নিদেব লুকিয়ে রেখেছিল, গৌরহরির চরণ ধরে কাঁদতে লাগলো সংসার-আসক্তিশূন্য রামদাস বিপ্র, আর বললো, তুমিই সাক্ষাৎ রঘুনন্দন রাম, সন্ন্যাসীর বেশে আমাকে দর্শন দিলে, তোমার কী করুণা, মহাদুঃখ থেকে আমাকে ত্রাণ দিলে,পাছে তোমার কথায় আমার প্রতীতি না হয়, একেবারে প্রাচীন পুঁথির পত্র নিজের হাতে ছিঁড়ে নিয়ে এলে, প্রভু, সেদিন মনোদুঃখে তোমাকে ভালো করে সেবা দেওয়াতে পারিনি, আজ একবার পরিপূর্ণ করে ভিক্ষা গ্ৰহণ করো ।
সেই রাত্রি তাঁহা রহি তাঁরে কৃপা করি।
সেই ব্রাহ্মণ রামভক্ত, রামায়ণ পাঠে তাঁর এমন ভাবাবেগ হয় যে সে অগ্নিতে প্রাণ ত্যাগ করবে বলে সংকল্প করলে, রামনামী বিপ্রের ভাবাবেগকে সান্তনাপূর্বক মহাপ্রভু সেখানে থেকে কৃতমালায় স্নানাদি সেরে এসে পৌঁছলেন দুর্বেশন এবং সেথায় রঘুনাথ দর্শনান্তে মহেন্দ্রশৈলে পরশুরাম দর্শন পূর্বক সেতুবন্ধে এসে ধনুতীর্থে স্নান ও দর্শন করে মহাপ্রভু রামেশ্বরে কয়েনদিন বিশ্রামকালে সমুদ্রস্নান, হরপার্ব্বতী দর্শন ও পূজা পাঠ, স্তব স্তুতি, প্রদক্ষিণ, প্রণাম দিবাভাগে, আবার ধ্যান ধারণাতে রাত্রিকাল কাটিয়ে পরমানন্দে রামেশ্বরে বাস করতে লাগলেন এবং সেখানে বিপ্রসভায় কূর্মপুরাণ শ্রবণ করে মহাপ্রভুর মনে আনন্দের সঞ্চার হল, এবং সেই রামনামী বিপ্রের কথা স্মরণ হওয়ায় সেই পত্র লিখিয়ে পুরাতন পত্রটি নিলেন রামনামী বিপ্রের জন্য, পত্র পেয়ে মহাপ্রভু পুনয়ায় দক্ষিণ মথুরায় এসে রামনামী বিপ্রের হাতে তুলে দিলেন, সেই পত্র পেয়ে রামনামী বিপ্র মহাপ্রভুকে বললেন আপনি সাক্ষাৎ শ্রীরঘুনন্দন সন্ন্যাসীর বেশে আমাকে দর্শন দিতে এসেছেন।
সেই রাত্রে রামদাস বিপ্রের বাড়িতে অবস্থান করার পর মহাপ্রভু পাণ্ড্যদেশে তাম্রপর্ণী তীরে এসে স্নান করে নয়-ত্রিপদী দর্শন করেচিয়ড়তলা-তীর্থে এসে শ্রীরাম-লক্ষণ দর্শনান্তে তিলকাঞ্চী এসে শিব-দরশন করলেন।এরপর গজেন্দ্রমোক্ষণ তীর্থে বিষ্ণুমূর্তি দরশন করে পানাগড়ি তীর্থে এসে সীতাপতি দর্শন করলেন। সেখান থেকে চামতাপুরে এসে শ্রীরাম-লক্ষণ ও শ্রীবৈকুণ্ঠে এসে বিষ্ণু দরশন করলেন। এরপর মলয় পর্বতে অগস্ত্য-বন্দন হয়ে কন্যাকুমারী দরশন করলেন। সেখানথেকে আমলীতলাতে রাম দরশন করে মল্লার দেশে এলেন যেখানে ভট্টমারি সন্ন্যাসীদের স্থান, সেখানে তমাল-কার্তিক দর্শন করে এলেন বাতাপাণি এবং রঘুনাথ দরশন করে সেখানে রাত্রিবাস করলেন। পরদিন এলেন পয়স্বিনী তীরে সেখানে স্নান করে তিনি গেলেন আদি-কেশব মন্দিরে। কেশব দর্শন করে মহাপ্রভু প্রেমে আবিষ্ট হয়ে পড়ে নতি স্তুতি করলেন, মহাপ্রভুর প্রেম দেখে সেখানের লোকসকল চমৎকৃৎ হলেন, এবং ভক্তগণ মহাপ্রভুর প্রতি শ্রদ্ধাভক্তি প্রদর্শন করলেন, মহাভক্তগণ সঙ্গে মিলিত হয়ে মহাপ্রভু ব্রহ্মসংহিতাধ্যায় পুঁথি নকল করিয়ে নিলেন। এরপর অনন্ত পদ্মনাভ এলেন, এবং সেখানে দিনদুই পদ্মনাভের দর্শন করলেন। ওখান থেকে শ্রীজনার্দন সেখানেও দুইদিন কীর্তন-নর্তন করলেন মহাপ্রভু। পয়োষ্ণী এসে শঙ্কর-নারায়ণ দর্শনান্তে সিংহারি -মঠে শঙ্করাচার্য স্থানে এলেন। এরপর মৎস্যতীর্থ হয়ে তুঙ্গভদ্রায় স্নান করে এলেন মধ্বাচার্য স্থানে।...
***
🌹(১০/১০)
মহাপ্রভুর দক্ষিণ ভ্রমণের সঙ্গী কৃষ্ণদাস ব্রাহ্মণকে এক অলৌকিক লীলায় ভট্টমামারি সন্ন্যাসী অর্থাৎ ভণ্ড সন্ন্যাসীদের খপ্পর থেকে উদ্ধার করে তত্ত্ববাদী সন্ন্যাসী মাধ্বাচার্যদের স্থানে উপস্থিত হলেন।
️'মধ্বাচার্য-স্থানে আইলা যাঁহা তত্ত্ববাদী। উড়ুপ-কৃষ্ণ দেখি তাঁহা হইলা প্রেমোন্মাদী।।' (চৈ; চ;)
শ্রীমাধ্বাচার্য সম্প্রদায়ভুক্ত ভক্তগণকে তত্ত্ববাদী বলা হয়, এরা দ্বৈতবাদী, শঙ্করাচার্যের অদ্বৈতবাদের এরা ঘোর বিরোধী। কথিত আছে এক বণিক দ্বারকা থেকে নৌকা করে গোপীচন্দন আনছিলেন; নৌকা মধ্বাচার্যের শ্রীপাটের কাছে এসে হঠাৎ জলে ডুবে যায়, নৌকায় গোপীচন্দনের সঙ্গে নাড়ুগোপালের মূর্তিও ছিলেন, নাড়ুগোপাল মাধ্বাচার্যকে স্বপ্নাদেশ দিলেন যে, জলের ভিতর থেকে তাঁকে উদ্ধার করতে, মধ্বাচার্য গোপালকে উদ্ধার করে তাঁর সেবা প্রতিষ্ঠিত করলেন। সেই গোপালের সেবা করেন তত্ত্ববাদীগণ। মহাপ্রভু মধ্বাচার্যের প্রতিষ্ঠিত কৃষ্ণমূর্তি দর্শন করে প্রেমাবেশে বহুক্ষণ নৃত্যগীত করলেন। প্রথমে তত্ত্ববাদীগণ মহাপ্রভুকে মায়াবাদী জ্ঞানে কোন সম্ভাষণ করলেন না কিন্তু পরে মহাপ্রভুর প্রেমাবেশে নৃত্যকীর্তন দেখে মহাপ্রভুকে বহুত শ্রদ্ধাভক্তি করে অভ্যর্থনা করলেন এবং তত্ত্ববাদীরা মহাপ্রভুকে নিয়ে শাস্ত্রকথা আলাপণে রত হলেন এবং মহাপ্রভু অনুভব করলেন তত্ত্ববাদীদের অন্তরে এক গর্ব রয়েছে।
তত্ত্ববাদী আচার্য শাস্ত্রে পরম প্রবীন। তাঁরে প্রশ্ন কৈল প্রভু হঞা যেন দীন।। সাধ্য-সাধন আমি না জানি ভালমতে। সাধ্য-সাধন শ্রেষ্ঠ জানাহ আমাতে।। (চৈ;চ;)
তত্ত্ববাদীদের যিনি আচার্য তাঁকে মহাপ্রভু অতি বিনয়ের সাথে বললেন সাধ্য-সাধন আমি সেভাবে অবগত নই, তাই আমি আপনার কাছে সাধ্য-সাধনের শ্রেষ্ঠত্ব জানতে আগ্ৰহী, আমাকে তা কৃপাকরে শোনালে কৃতার্থ হবো। তখন আচার্য বললেন-
আচার্য কহে-বর্ণাশ্রম-ধর্ম কৃষ্ণে সমর্পণ। এই হয় কৃষ্ণভক্তের শ্রেষ্ঠ সাধন।। পঞ্চবিধ মুক্তি পাঞা বৈকুণ্ঠে গমন। সাধ্যশ্রেষ্ঠ হয় এই শাস্ত্র নিরুপণ।। (চৈ;চ;)
আচার্য বর্ণাশ্রম ধর্মের কর্মের কথা বললেন যে, জীবের অভীষ্ট বা কাম্যবস্তুই হল সাধ্য আর সাধ্যবস্তু পাওয়ার উপায় হল সাধন।
বর্ণাশ্রমাচারবতা পুরুষের পরঃ পুমান্। বিষ্ণুরারাধ্যতে পন্থা নান্যস্তত্তোষকারণম্।। (বিষ্ণুপুরাণ-৩/৮/৯)
সেই পরমপুরুষ বিষ্ণুকে বর্ণাশ্রমচারী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ব্যক্তিরা আরাধনা করে থাকেন, বস্তুত বর্ণাশ্রমের আচার ছাড়া বিষ্ণুপ্রীতি (কৃষ্ণ) সাধনের কোন উপায় নাই, বিষ্ণুভক্তিই পুরুষার্থ বা সাধ্যবস্তু; ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণকে সেবা করাই হল বিষ্ণুভক্তি।, অতএব বর্ণাশ্রম-ধর্ম কৃষ্ণে সমর্পণ- শ্রীকৃষ্ণেই সমস্ত কর্মের ফল অর্পণ, এই-ই হল কৃষ্ণভক্তের শ্রেষ্ঠ সাধন। শুনে মহাপ্রভু বললেন-
প্রভু কহে- শাস্ত্রে কহে 'শ্রবণ-কীর্তন'। কৃষ্ণপ্রেম-সেবাফলের পরম সাধন।। (চৈ;চ;)
মহাপ্রভু বললেন, শ্রবণ-কীর্তন কৃষ্ণপ্রেম-সেবাফলের শ্রেষ্ঠ পরম সাধন তা শাস্ত্রে উল্লেখ রয়েছে, এবং শ্রীমদ্ভাগবতের একটি শ্লোকও তিনি আবৃত্তি করে শোনালেন-
শ্রবণং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনম্। অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্।। (ভা;৭/৫/২৩)
বিষ্ণু ভগবানের প্রতি ভক্তিভাবের নয় প্রকার ভেদ আছে- ভগবানের গুণ, লীলা, নাম প্রভৃতির শ্রবণ, কীর্তন, নাম রূপাদির স্মরণ, চরণসেবা, পূজার্চনা, বন্দনা করা, দাস্যভাব, সখ্যভাব এবং আত্মনিবেদন-এই নববিধা ভক্তি ভগবানের প্রতি সমর্পণের ভাব নিয়ে যদি অর্পণ করা হয় তাহলে তা-ই উত্তম সাধন। এবং এই নববিধা ভক্তি সাধনার মধ্যে আবার শ্রেষ্ঠ সাধন হচ্ছে -'শ্রবণ-কীর্তন'।
'শ্রবণ কীর্তন হৈতে কৃষ্ণে হয় প্রেমা। সেই পরম পুরুষার্থ, পুরুষার্থ সীমা।।
এই শ্রবণ-কীর্তন থেকেই কৃষ্ণে প্রেম হয়। ভগবানের নাম সংকীর্তনের প্রভাবে অনুরাগ ও প্রেমের বীজ অঙ্কুরিত হয়, সেই জন্যেই শাস্ত্রে শ্রবণ-কীর্তনের বলা হয়েছে। এই শ্রবণ-কীর্তনের এমনি গুণাবলি-
এবংবব্রতঃ স্বপ্রিয়নামকীর্ত্যা জাতানুরাগো দ্রুতচিত্ত উচ্চৈঃ। হসত্যথো রোদিতি রৌতি গায়ত্যুন্মাদবন্নৃত্যতি লোকবাহ্যঃ।। (ভাগবত-১১/২/৪০)
ভক্তি অঙ্গের এই নির্মল ব্রত ও নিয়ম পালনকারীর হৃদয়ে পরম প্রিয়তম প্রভুর নামে সংকীর্তনের প্রভাবে অনুরাগ ও প্রেমের বীজ অঙ্কুরিত হয়। তার চিত্ত দ্রবিত হয়। তখন সে সাধারণ মানবের স্তর থেকে উচ্চে উঠে যায়, দম্ভপূর্বক নয়, স্বভাবে মত্ত হয়ে সে কখনো উচ্চ-হাস্যে প্রবৃত্ত হয় আবার কখনো মধুর স্বরে তাঁর গুণকীর্তনে তন্ময় হয়ে যায়, আবার কখনো সে প্রিয়তমকে দৃষ্টিপথে দৃশ্যমান অনুভব করে তাঁর প্রীতিকল্পে নৃত্যশীল হয়ে ওঠে। এইভাবে মহাপ্রভু আরও শ্রীমদ্ভাগবত ও শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে ব্যাখ্যা করে শোনালেন তখন তত্ত্বাচার্য লজ্জিত হলেন এবং মহাপ্রভুর বৈষ্ণবতা দেখে বিস্মিত হয়ে আচার্য বললেন, প্রভু ! আপনি যা বললেন সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই সুনিশ্চয়।
এবার মহাপ্রভু বললেন কর্মী জ্ঞানী দুই ভক্তিহীন, তোমাদের সম্প্রদায়ে এই দুই রয়েছে , তবে একটি গুণ তোমাদের সম্প্রদায়ে রয়েছে সেটি প্রশংসাযোগ্য-
সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়। সত্য বিগ্ৰহ করি ঈশ্বরে করহ নিশ্চয়।।
মহাপ্রভু তাঁদের বললেন তোমরা জ্ঞানী ও কর্মীদের মতো ভক্তিহীন আচরণ করলেও একটি বিষয় তোমাদের প্রশংসার, সেটি হল, তোমরা ঈশ্বরের বিগ্ৰহকে মায়িক বলে মনে কর না, সচ্চিদানন্দ বলেই মনে কর। তত্ত্ববাদীদের এইভাবে গর্ব চূর্ণ করে গৌরহরি ফল্গুতীর্থ থেকে এসে ত্রিতকূপ বিশালতার দর্শন করে পঞ্চাপ্সরা-তীর্থে এলেন, এরপর গোকর্ণ শিব দর্শন করে এলেন দ্বৈপায়নী এবং সেখান থেকে সন্ন্যাসীদের শ্রেষ্ঠ মহাপ্রভু এলেন শূর্পারক-তীর্থে ।
এইভাবে কৃষ্ণদাস নামক সেবক সহ ন্যাসী-শিরোমণি দক্ষিণ-ভ্রমণে সহস্র সহস্র তীর্থ দরশন করতে করতে ভাবে বিভোর হয়ে প্রেম ভরে চলতে চলতে 'রামরাঘব, রামরাঘব, রামরাঘব, পাহিমাম্'- আবার কখনও কখনও শ্রীকৃষ্ণকে স্মরণ করে -'কৃষ্ণকেশব, কৃষ্ণকেশব, কৃষ্ণকেশব, রক্ষমাম্ '- বলতে বলতে মহাপ্রভু যে পথ গ্ৰাম দিয়ে যেতে থাকেন সকলেই মহাপ্রভুকে দর্শন করে 'কৃষ্ণ কৃষ্ণ' 'হরি হরি' বলে ধ্বনি দিতে থাকে ! মহাপ্রভু প্রসিদ্ধ তীর্থ,মঠ, মন্দির সমূহ দর্শন করতে করতে দক্ষিণাভিমুখে অগ্ৰসর হতে লাগলেন, মহাপ্রভুর প্রভাবে সর্বত্রই জনমানসে জীবন ধারা পরিবর্তীত হতে লাগল, ক্রমশঃ অগ্ৰসর হতে হতে একসময়ে--
'কোলাপুরে লক্ষী দেখি ক্ষীর-ভগবতী। লাঙ্গা গণেশ দেখি চোরা-ভগবতী'।।
দক্ষিনদেশ ভ্রমণকালে আমাদের দীনদয়াল প্রভু শ্রীশ্রীগৌরাঙ্গঁসুন্দর কোলাপুর নামক স্থানে শ্রীপদার্পণ করলেন। এই কোলাপুরের প্রখ্যাত দেবী অষ্টভূজা ভগবতীর বিশেষভাবে স্তুতি বন্দনা করে শ্রীশ্রীনাম সংকীর্তন আরম্ভ করলেন। মহাপ্রভুর আচরিত সংকীর্তন যাঁর স্বাভাবিক কথাই সঙ্গীত হতেও সুমধূর তার কীর্তন কিরুপ মধূর হতে পারে তা মানসে স্মরণ করলেও সবার অন্তর পূলকিত হয়। সেখানে নাম কীর্তন আরম্ভ করলেন মহাপ্রভু।
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।"
যাঁর নামে যমুনা উজান বহে, যাঁর চরণ হতে উৎপত্তি হয়ে গঙ্গাঁ মহাঅসুর গজেন্দ্রকে মহাবেগে ভাসিয়ে নিয়ে যায়, সেই নামী স্বয়ং কীর্তন করলে কি হতে পারে, কত মহাসূরকে ভাসিয়ে নিতে পারে, কত কঠিন পাষাণ গলাতে পারে তা শাস্ত্রই প্রমাণ এবং তা একমাত্র তাঁর শ্রীচরণাশ্রিত ভক্তগণই জানেন।কীর্তনে ভক্তিস্বরুপিনী গঙ্গাঁর প্রেমবন্যা একেবারে উথলে উঠল। প্রেমবন্যায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হল, তার চারদিকের সকল জীবসমুহকে সবলে টেনে কেন্দ্রস্থল শ্রীশ্রীপ্রভূর শ্রীচরণপদ্মে এনে জমায়েত করল।
চারিদিকে পদ্মগন্ধ আমোদিত করল, হঠাৎ পুষ্পবৃষ্টি হল, অষ্টভূজা দেবী ভগবতী দুলতে লাগলেন, সকলে দয়াময় প্রভুর চরণে আত্মসমর্পণ করে প্রেমবন্যায় ডুবলেন, প্রভু ডুবলেন ভক্তের ভক্তিপুষ্প বরিষনে। প্রভু দেবীর মন্দিরে বসে সমাগত ভক্তদের উদ্যেশ্যে শ্রীমুখে বলতে লাগলেন ভাই সব কর হরিনাম । প্রভু উপস্থিত সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে সংকীর্তন নৃত্য করতে লাগলেন।
এরপর মহাপ্রভু কীর্তন করতে করতে পারার পুরের দিকে অগ্রসর হয়ে বিঠ্ ঠল দরশের জন্য যাত্রা করলেন।
তথা হইতে পাণ্ডুপুর আইলা গৌরচন্দ্র। বিঠ্ ঠল ঠাকুর দেখি পাইল আনন্দ।।
মহাপ্রভু মালাবার হতে সমুদ্রের উপকূল ধরে উত্তর-পশ্চিম দিকে অগ্ৰসর হতে হতে কর্ণাট-মহারাষ্ট্র পরিভ্রমণ করে পাণ্ডারপুরে উপস্থিত হলেন যেখানে ভগবান বিঠ্ ঠল স্থান। ভীমা নদীতে স্নান করে মহাপ্রভু বিঠ্ ঠল ঠাকুর দর্শন করে প্রেমাবেশে নর্তন-কীর্তন করলেন। মহাপ্রভুর প্রেম দেখে এক ব্রাহ্মণ মহাপ্রভুকে ভিক্ষা গ্ৰহণের জন্য নিমন্ত্রণ করে নিজ গৃহে নিয়ে গেলেন এবং সেখানে এক শুভ সংবাদ পেলেন যে, সেই গ্ৰামে এক ব্রাহ্মণ গৃহে মাধবেন্দ্রপুরীর শিষ্য শ্রীরঙ্গপুরী বিশ্রাম করছেন এবং সেখানে দৈব-বশে মহাপ্রভুর গুরুভ্রাতা শ্রীমৎ রঙ্গপুরী স্বামীজীর সন্ধান ও দর্শন পেয়ে অতিশয় ভক্তিভরে দণ্ডবৎ প্রণাম করলেন এবং ঈশ্বরপুরীর সংবাদ মহাপ্রভু তাঁকে জানালেন। দুই জনের আলাপ পরিচয় হওয়ায় শ্রীরঙ্গপুরী মহাপ্রভুকে জানালেন তিনি একসময় শ্রীমাধবেন্দ্রপুরীর সঙ্গে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়িতে ভিক্ষা গ্ৰহণ করেছিলেন এবং তাঁর এক যোগ্য পুত্র সন্ন্যাস গ্ৰহণ করেন এবং সন্ন্যাস করণে তাঁর নাম হয় শঙ্করারণ্য এবং সেই সন্ন্যাসীর এই তীর্থে অর্থাৎ শঙ্করারণ্যের সিদ্ধিপ্রাপ্তি হয়েছিল এই পর্যন্ত বলে শ্রীরঙ্গপুরী থামলেন। এরপর দুইজনে পাঁচ-সাত দিন একসাথে পাণ্ডুপুরে কৃষ্ণকথা আলাপনে কাটিয়ে শ্রীরঙ্গপুরীজী মহাপ্রভুর কাছে বিদায় নিয়ে দ্বারকা দর্শনে চলে গেলেন। আর মহাপ্রভুকে আরও চারদিন সেই ব্রাহ্মণ তাঁর গৃহে রাখলেন, মহাপ্রভু প্রত্যহ ভীমরথীতে স্নান বিঠ্ ঠল ঠাকুর দর্শন, প্রণাম, প্রদক্ষিণ, স্তুব, প্রার্থনা ও ভজন কীর্তন করে চারদিন অতিবাহিত করে কৃষ্ণবেণ্বা তীরে এলেন এবং সেখানের সমস্ত দেব মন্দির দর্শন করলেন, সেখানের ব্রাহ্মণরা সকলেই বৈষ্ণব চরিত, মহাপ্রভু সেখানে কৃষ্ণকর্ণামৃত শুনে তা নকল করিয়ে নিজ সঙ্গে নিলেন। মহাপ্রভু দক্ষিণ দেশ থেকেই ব্রহ্মসংহিতা অর্থাৎ সিদ্ধান্ত শাস্ত্র যাতে গোবিন্দ জ্ঞানের পরম কারণ বা বৈষ্ণবশাস্ত্রের সার, এবং কৃষ্ণকর্ণামৃত যাতে কৃষ্ণপ্রেম, সৌন্দর্য, মাধুর্য , কৃষ্ণলীলা, এই দুটি মহারত্নগ্ৰন্থ তিনি নকল করিয়ে সঙ্গে করে এনেছিলেন। মহাপ্রভু সেখান থেকে এলেন মাহিষ্মতীপুরে এবং তাপী-তীর্থে স্নান করে নর্মদা তীরের সমস্ত তীর্থ দর্শনান্তে ধনুতীর্থে দেখে নির্বিন্ধ্যাতে স্নান সেরে ঋষ্যমূক-পর্বত, দণ্ডকা-অরণ্যে, সপ্ত তালবৃক্ষ দেখে মহাপ্রভু সপ্ততাল আলিঙ্গন করামাত্রই সপ্ততাল বৈকুণ্ঠে চলে গেল, সেই সপ্ততাল বৃক্ষস্থল শূন্য হতে দেখে সেখানকার সবলোক চমৎকৃত হয়ে বলে উঠলেন এই সন্ন্যাসী মানুষ নয় স্বয়ং-রাম-অবতার। এরপর মহাপ্রভু সেখান থেকে পম্পা সরোবরে এসে স্নানাদি সেরে পঞ্চবটী এসে বিশ্রাম করলেন। সেখান থেকে নাসিকের ত্রাম্বক দেখে ব্রহ্মগিরি গেলেন, এরপর যেখানে গোদাবরীর জন্ম সেই কুশাবর্তে এলেন এবং সপ্ত গোদাবরীর সমস্ত তীর্থ দর্শনান্তে মহাপ্রভু পুনরায় বিদ্যানগরে ফিরে এসে রামানন্দের সাথে মিলিত হলেন !
সপ্ত গোদাবরী দেখি তীর্থ বহুতর।
পুনরপি আইলা প্রভু বিদ্যানগর।। রামানন্দ রায় শুনি প্রভুর আগমন। আনন্দে আসিয়া কৈল প্রভুর মিলন।। (চৈ;চ;-২/৯/২৯০-২৯১)
........*সনৎকুমার মিত্রঠাকুর*......
