STORYMIRROR

SOHAN GHOSH

Children Stories Classics Children

4  

SOHAN GHOSH

Children Stories Classics Children

মা, আমি হব।

মা, আমি হব।

1 min
3

 মা, আমি হব।

লেখক:- সোহন ঘোষ। ( Sohan Ghosh)

 

মা, আমি হব — 

          আদর্শ ছেলে।

সকালে ঘুম থেকে উঠব

         আমি সবার আগে,

নিজের সব কাজ, করব নিজে —

       হাসিমুখে, শান্তভাবে।

তুমি যা বলবে,

 পালন করব অক্ষরে অক্ষরে।


করব না বায়না,

  করব না দুষ্টামি,

গুরুজনদের দেব

  শ্রদ্ধা, সম্মান আমি।

অপমান হয় তোমার —

  এমন কাজ নাহি করব।


পড়ব আমি মন দিয়ে

  সারাটি দিন,

বড়ো হয়ে গড়ব ঘর

  তোমার জন্য একদিন।

আর কিনব একখানি গাড়ি —

  মাগো, গাড়ি চেপে

 দেব আমরা দিগন্তে পাড়ি।


Rate this content
Log in