উদাসীন
উদাসীন
ছোট বেলা আমাদের কেটেছে অনেক আনন্দে, দুঃখে সাথে অনাবিল মহামিলনে।
মা বাবার আদর, সোহাগ ও ভালোবাসা সাথে বন্ধু বান্ধব এর সাথে কোলাহল, হাসি ঠাট্টা আর কত কি।উৎসব, পূজো, বিবাহ আর সামাজিক কেন কাজে সবার অংশগ্রহণ মন মোহিত করতো।আজ কেমন যেন নিজেদের একটু বেশিই একা মনে হয় সব কিছু থাকা সত্ত্বেও। সে দিন ও কোথায় ভিডিও যদি দেখাতো, দৌড়ে গিয়ে শুধু বাড়ীটা দেখে এসেছি পড়ে সব বন্ধু একসাথে আনন্দ মনে ভিডিও দেখেছি আর অনেক সময় সকাল বেলায় বাড়ীতে আসলে মার ও খেয়েছি।সবাই একসাথে স্কুল যেতাম,
বন্ধু দের নিয়ে বিকাল বেলায় খেলাধূলা করে সন্ধ্যে বেলায় আড্ডা দিতাম।
আর আজ কোথায় যেন সেই সোনালী দিন গুলি হারিয়ে গেছে।আমাদের পরবর্তী প্রজন্ম শুধু পড়াশোনা আর মোবাইলে নিজেকে আবদ্ধ করে রেখেছে। সমাজে উন্নতি লক্ষ করা যাচ্ছে তবে তা আমাদের আত্মিক সম্পর্ককে ধিরে ধিরে নরম করে দিচ্ছে। সবাই এখন আধুনিকতার ছোড়ায় নিজেকে রাঙ্গাতে চায়,,,সম্পর্ক কে হায় হেলোতো আর দেখা হলেও সবাই মোবাইলের ছোড়াতে মনমোহিত করে আড্ডায় মেতে থাকতে চায়।যা আমার কাছে বড্ড বেমানান। খেলার জায়গা গুলি আজ বড় বড় ইমারত আর নগর সভ্যতায় উন্নয়ন এর জোয়ার, সবাই নিজেকে আধুনিকতার ছোয়ায় সাজাতে চায়,,তবে এর সাথে আগের মন মানসিকতা যুক্ত হলে আমরা আরো সমৃদ্ধ হবো।আর কি পৃথিবীটা আরো সমৃদ্ধ হোক এটাই কামনা।
