STORYMIRROR

Abrar Nuhan

Others

3  

Abrar Nuhan

Others

একটি দুঃখের কবিতা

একটি দুঃখের কবিতা

1 min
302

দুঃখের কোন রং নেই

কিছু দুঃখ মানিয়ে নিই

কিছু থেকে পালিয়ে বেড়াই

দুঃখের এত রূপ নেই

ব্যাস্ততা আর নতুন মুখের ভীড়ে

ঘুমন্ত ভলকানো হয়ে রয়

দুঃখবোধ বিষন্নতা

চোখ বুজলেই নিরুদ্দেশ

অনুভূতির ব্যবচ্ছেদ

আরো কিছু দুঃখ আছে

গ্রাস করে হৃদয়ের দুয়ার

ভেঙে চুরে চুরমার

চাইলেই পালানো যায়না

গাইডেড বুলেটের মত

ছিন্নভিন্ন করে মনের দুকূল

এইসব দুঃখবোধ

বিরহের কবিতা

বিষন্ন কোন দুপুর

নিঃসঙ্গতা

আর কিছু যন্ত্রনা

হৃদয়ের উষ্ণতায়

প্রবল সাইক্লোন টর্নেডো জলোচ্ছ্বাস

দম বন্ধ হয়ে আসে

পাগল করে তোলে

তখন একটুখানি শ্বাসের প্রয়োজনে

প্রিয় কোন মুখের মায়ায়

শেষ ট্রেনে উঠে পড়ি

আরো কিছুদিন,কয়েক বছর

প্রিয়মুখদের মায়ায়

মৃত হয়ে বেঁচে রই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন