STORYMIRROR

Enamul Haque

Others

4  

Enamul Haque

Others

বাবা

বাবা

1 min
3

বাবা,

তোমার নীরবতাতেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা।

ভোরের আলো ফোটার আগেই

তুমি বেরিয়ে পড়ো জীবনের যুদ্ধক্ষেত্রে,

আমাদের মুখে হাসি ফুটাবে বলে

নিজের স্বপ্নগুলো রেখে দাও ব্যাক্স বন্দী করে।


তোমার কষ্টের রেখাগুলোই

আমাদের নিরাপত্তার প্রাচীর,

তুমি ক্লান্ত হও, তবু বলো—

“সব ঠিক আছে।”


আজ বুঝি,

তোমার ছায়ার নিচেই ছিল

আমার সবচেয়ে বড় আশ্রয়।



Rate this content
Log in