STORYMIRROR

Siddhartha Singha

Others

2  

Siddhartha Singha

Others

চিরুনি তল্লাশি

চিরুনি তল্লাশি

1 min
228


তুলকালাম কাণ্ড। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ। মানুষ উত্তাল। মোড়ে মোড়ে জটলা। নিউজ চ্যানেলগুলো লাইভ টেলিকাস্ট করছে। তুলে ধরা হচ্ছে প্রত্যক্ষদর্শীর বয়ান। সবাই বিস্মিত। অমন সৎ একটা এস আইকে কে বা কারা এই ভাবে ঘুম পাড়িয়ে দিল!


উপর মহল থেকে ঘন ঘন ফোন আসছে। খুনি এখনও নিশ্চয়ই শহর ছেড়ে পালাতে পারেনি। সব ক'টি রাস্তা সিল করে দিন। কাছাকাছি যত রেল স্টেশন, জেটি, বিমানবন্দর আছে, এমনকী সড়ক পথও। সার্চলাইট মেরে শুরু করুন চিরুনি তল্লাশি। যারা এই জঘন্য কাজ করেছে, আমি তাদের ঘৃণ্য মুখগুলো দেখতে চাই। একেবারে নিঁখুত ভাবে তল্লাশি করুন।


বড়কর্তার নির্দেশে স্থানীয় থানার ওসি থতমত। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি।


ও প্রান্তের গলা খাদে নেমে এল--- চিরুনি তল্লাশি করুন। তবে হ্যাঁ, তার আগে শুধু চিরুনির দাঁতগুলো একটু ফাঁকা ফাঁকা করে নেবেন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন