STORYMIRROR

Aditya Bhowmik

Others

4  

Aditya Bhowmik

Others

দীপাবলির আলোয় সেজেছে বাংলার মুখ

দীপাবলির আলোয় সেজেছে বাংলার মুখ

1 min
0

দীপাবলির আলোয় সেজেছে বাংলার মুখ
আদিত্য ভৌমিক
তারিখ:৮/১১/২০২৬
আজ দীপাবলির আলোয় সেজেছে বাংলার মুখ, প্রদীপ জ্বলে ঘরে ঘরে, আনন্দে ভরে বুক। অমাবস্যার কালো বুকে আলোর মধুর গান, মা কালীর আশীর্বাদে জাগে নতুন প্রাণ। আলোর পরশ ছড়িয়ে পড়ে বাংলার প্রতিটি কোণে, শুভ্র আশার স্বপ্ন জাগে হৃদয়েরই গোপনে। প্রদীপের শিখা বলে যায় ভালোবাসার কথা, মুছে যাক জীবনের যত দুঃখ আর ব্যথা। দীপাবলির এই সন্ধ্যায় জাগুক মঙ্গলবাণী, সত্যের পথে এগিয়ে চলুক সকল জীবের প্রাণী। অশুভ শক্তি দূরে যাক, শুভ হোক আগমন, মা কালীর কৃপায় পূর্ণ হোক সবার আয়োজন। আলোর মাঝে খুঁজে পাই জীবনেরই মানে, সম্প্রীতির সুর বাজুক বাংলার প্রতিটি গানে। দীপাবলি শুধু উৎসব নয়, হৃদয়ের এক ভাষা, আলোয় আলোয় পূর্ণ হোক প্রতিটি মনের আশা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন