বুড়িছোঁয়ার মত ট্রামটা আজও
ছুঁয়ে যায়, গড়িয়াহাটের মোড়...
শুধু আজ আর নেই সেই
যৌবনের উদ্দামতা....
তবু তাকে দেখলেই, স্মৃতিরা সব
মিছিল করে , ক্লান্ত করোটিতে....
আবার নিমেষেই মিলিয়ে যায়,
জেবরা ক্রসিংয়ের থিকথিকে ভিড়ে....
আচ্ছা বনলতা, তুমি কি আজও একই আছো?
স্টোরিমিরর বাংলার থেকে খুব গর্বের সাথে শীঘ্রই আনতে চলেছে আমাদের প্ল্যাটফর্মের প্রিয় লেখিকা সান্ত্বনা সাহার প্রথম কবিতার বই। সেই বইয়ের কবিতার অনুভূতিকে সমস্ত লেখক এর মধ্যে পৌঁছে দিতে আমরা নিয়ে আসলাম এই কবিতা লেখার প্রতিযোগিতা।
লেখিকার প্রোফাইল:
https://storymirror.com/profile/tounqjmn/santana-saha
নিয়মাবলী:
১) শুধুমাত্র কবিতাই জমা করবেন।
২) সব রকমের কবিতা লিখতে পারেনযাতে আপনার মনের অনুভূতি ভালো ভাবে প্রকাশ পায়।
৩) আপনার কবিতা আপনার জীবনের কোনো বিশেষ মুহূর্তকে উৎসর্গ করেও হতে পারে।
৪) একজন প্রতিযোগী একাধিক কবিতা জমা করতে পারেন।
পুরস্কার:
১) সেরা তিন জন প্রতিযোগী স্টোরিমিরর বাংলা থেকে প্রকাশিত আসন্ন কবিতার বই উপহার পেতে চলেছেন।
২) স্টোরিমিরর থেকে বিজয়ীরা শংসাপত্র পাবেন।
সময়সীমা:
১৩ই সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বর
ফলাফল ঘোষণা:
অক্টোবরের প্রথম সপ্তাহে