STORYMIRROR

#স্মরণে নজরুল

SEE WINNERS

Share with friends

"দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার

লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!"


এই রকম অজস্র বিদ্রোহী কবিতা লিখে বাংলা সাহিত্যে চিরতরে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। আগামী ২৫শে মে কাজী নজরুল ইসলাম জয়ন্তী। এই উপলক্ষে স্টোরিমিরর এবং Mr. BOOK Publication-এর যৌথ উদ্যোগে আয়োজিত "স্মরণে নজরুল " -এই প্রতিযোগিতায় আপনার লেখা সেরা মৌলিক লেখাটি জমা করুন। নির্বাচিত লেখাগুলি নিয়ে প্রকাশিত হবে Mr. BOOK Publication-এর বিশেষ ই-বুক।


সারা ভারতের লেখক ও পাঠকদের একই ছাদের তলায় আনার জন্য একনিষ্ঠ প্রচেষ্টা করে চলেছে মিস্টার বুক পাবলিকেশন ও বুক স্টোর এবং বইওয়ালা গ্রুপ। বিনামূল্যে বই প্রকাশ থেকে শুরু করে বই বিপনন এবং পত্রিকা গোষ্ঠীগুলিকে সহায়তার মধ্যে দিয়ে পেপারলেস বইয়ের বৃহত্তম ঠিকানা হয়ে উঠতে চলেছে এই সংস্থা। তবে সর্বস্তরের লেখক ও পাঠকের কাছে পৌঁছাতে প্রিন্টেড সংস্করণও করে থাকে তারা। 


নিয়মাবলী :


১) নিজের পছন্দের যে কোনও বিষয় নিয়ে লেখা দেওয়া যাবে। লেখাটি অবশ্যই বিদ্রোহী কবি নজরুল ইসলাম সম্পর্কিত হতে হবে। 

২)লেখার কোনো শব্দসীমা নেই। 

৩) একজন প্রতিযোগী একাধিক সংখ্যক লেখা জমা দিতে পারে।

৪) স্টোরিমিরর এবং Mr. Book Publication-এর সম্পাদকদের দেওয়া স্কোরের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে । পাঠকদের পছন্দ, মন্তব্য এবং রেটিং-ও লেখা নির্বাচনের মূল্যায়নে বিবেচিত হবে।

৫) লেখা নির্বাচনের ক্ষেত্রে Mr. BOOK Publication এবং স্টোরিমিররের সিদ্ধান্তই চূড়ান্ত।

৬) স্টোরিমিররে সাইটে ইতিপূর্বে জমা দেওয়া কোনো লেখা এই প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।

৭) নির্দিষ্ট প্রতিযোগিতার লিংক ব্যবহার করেই লেখা জমা দিতে হবে।


পুরস্কার

১) সেরা ৫০ টি লেখা বইঘর Mr. BOOK Publication-এর বিশেষ ই-বুক-এ প্রকাশ করা হবে।

২) নির্বাচিত লেখক / লেখিকাদের স্টোরিমিরর এবং Mr. BOOK-এর পক্ষ থেকে থেকে বিশেষ ডিজিট্যাল শংসাপত্র প্রদান করা হবে।


যোগ্যতা

প্রতিযোগিতার সময়কাল – ১৫ই মে ২০২০ থেকে ১৫ই জুন ২০২০

ফলাফল - ৩০শে জুন, ২০২০

ভাষা - বাংলা

সামগ্রীর ধরণ - গল্প,কবিতা,প্রবন্ধ,স্মৃতিচারণ, আলোচনা

যোগাযোগের ব্যক্তি: Bangla@storymirror.com