do you love me?
do you love me?
দেশ ভারত , একটি ছোট শহর "বালিয়া"......
ঐতিহাসিক মতে এর অর্থ "আলোর নগরী"। এই শহরের প্রতিটি মানুষ নতুন কিছু গড়ে তোলার আলো রাখে। বাড়ি-গাড়ি-গাছপালা-রেস্টুরেন্ট-সিনেমা হল... সব কিছুই বর্তমান। সব ধর্মের মানুষ বাস করেন।
এই শহরে উত্তর প্রান্ত দিয়ে পবিত্র গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। একটি বিখ্যাত ঘাট রয়েছে.... "অন্তিম ঘাট"। "রেশমলতা" নামে একটি সুন্দর পার্ক রয়েছে। যেখানে সব বয়সের মানুষ যেতে পারেন, যেমন - শিশু, বৃদ্ধ ইত্যাদি। সবকিছু মিলিয়ে শহরটি অপূর্ব সুন্দর.............।
>>>>>>"শহরটি ছোটো হলেও বুকের ভেতর মায়া ছিল। আলোর নীচে রাস্তা গুলো যখন ভিজে থাকত, তখন মনে হতো যেনো কোনো এক 'না-বলা' গল্প বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে" |<<<<<<<
রাত বাড়লে এই শহরে যেন অন্য এক রূপ ধারণ করে। আমার চোখে এটা শুধু রাস্তাঘাট আর ল্যাম্পপোস্টের শহর নয়, এটি একটি জীবন্ত ছবি। শহরটিকে দেখে মনে হয় যেন রূপকথার এক রাজ্য। ল্যাম্পপোস্টের হলুদ আলো যখন ভিজে রাস্তায় পড়ে, তখন পুরো শহরটিকে কোনো শিল্পীর আঁকা ক্যানভাস মনে হয়। যখন দিনের আলো শেষ হতে থাকে তখন এই শহরে এক মায়াবী রূপ নেয়। সন্ধ্যার মায়াবী আলোয় সব কিছু এক মিশ্র রূপ ধারণ করে।
>>>>>'সেদিন ও বলেছিল, "সব শহরই কি রাতে এমন স্বর্গ হয়ে যায়"?
'আমি হেসে উত্তরে বলেছিলাম, "না", শহর স্বর্গ হয় তখন যখন প্রিয় মানুষ পাশে থাকে' |<<<<
✿ আজ রবিবার, দিনটা ভীষণ স্পেশাল হওয়ার কথা। আজ আমার জন্মদিন (০৬/১০/২০০৭)....১৮ এপ্রিল। কিন্তু সবার জন্য জন্মদিন স্পেশাল হয় না , যেমন আমি। আমি শ্রীনিকা রায়, বয়স ১৮+। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী।আমি থাকতাম"আধুনা"তে। কিন্তু আমি কলেজের সূত্রে থাকি বালিয়া তে। আমি এখানে এসেছি শুধুমাত্র এই অপূর্ব শহর টাকে দেখব বলে। তাছাড়া, এর ও অবশ্য অনেক কারন আছে, অনেক স্মৃতি জড়িত। আমি একজন সাধারণ , মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি বাড়ির বড়ো, আর আমার একটা বোন রয়েছে.."সিউমি",ক্লাশ ৯ । আমার বাবা একজন দিন মজুর, মা হাউসউইফ। তবুও মা বাবা আমাদের কোনো কিছুতে কমতি রাখেননি । আমাদের দুজন কে অনেক ভালোবেসেছেন তারা ।..... তবুও কথাই আছে না "ভালোর মধ্যেও খারাপ থাকবে"... ঠিক তেমনি।

