STORYMIRROR

Debolina Santra

Others

4  

Debolina Santra

Others

সফলতা

সফলতা

1 min
7

 হতে পারি আমি অল্প 
       কিন্তু একটু আলাদা।
   জীবন খাতার প্রতি পাতায় 
        আমি পাবই সফলতা।।
আমি কে ? আমি কোথায় ? 
        ভেবে কি হবে লাভ ?
ভবিষ্যতে থাকবো কোথায়
        ভাবা আমার কাজ ।।
হয়ত আমি গ্রামের মেয়ে 
         হলোটা তাতে কি ?
তাই বলে কি চারটে লোকে 
         বলবে আমায় ঝি ?
পড়ব আমি, পারবো আমি 
        সফলতা পেতে 
তারা কি পারবে নাকি 
        আমায় হারিয়ে দিতে ? 
করব বাড়ি, দেখবে লোকে 
        দাঁড়িয়ে থেকে আমায় 
গাড়িও কিনব চড়বো তাতে 
         দেখি আমায় কে থামায়।
এই সেই জেদি মেয়ে 
         প্রচুর খ্যাত হবে,
যতই যাই হোক না কেনো 
         সফলতা সে পাবেই পাবে।।
     


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Debolina Santra

...

...

1 min পড়া

...

...

1 min পড়া

...

...

1 min পড়া