STORYMIRROR

মোঃ ফখরুল ইসলাম সাগর।

Others

4  

মোঃ ফখরুল ইসলাম সাগর।

Others

কুয়াশার চাদরে ঢাকা শহর।

কুয়াশার চাদরে ঢাকা শহর।

1 min
1

‎কুয়াশার চাদরে ঢাকা শহর।

‎​চারিদিকে সাদা ধোঁয়া, অস্পষ্ট সব রূপ,
‎শহরটা আজ নিঝুম ভারী, নিস্তব্ধ আর চুপ।
‎আবছা আলোয় হারিয়ে গেছে চেনা পথের রেখা,
‎এক হাত দূরেও যায় না যেন আপন মানুষ দেখা।

‎​অন্ধকারের বুকে যেন সাদা মেঘের মেলা,
‎কুয়াশার এই চাদর নিয়ে প্রকৃতির এক খেলা।
‎ধীরে চলা গাড়ির আলোয় মিটিমিটি এক আভা,
‎হিমেল হাওয়ায় শরীর কাঁপে, মনে জাগে ভাবা—

‎​পৃথিবীটা কি হারিয়ে গেল এমন ধোঁয়াটে জালে?
‎নাকি কোনো স্বপ্নপুরী নামল মর্ত্যতলে?
‎শান্ত শীতল স্নিগ্ধ এ রাত, নেই কোনো কোলাহল,
‎কুয়াশার মাঝে সিক্ত যেন এই ধরণীর আঁচল।


Rate this content
Log in