STORYMIRROR

Misti biswas

Others

4  

Misti biswas

Others

কতদিন দেখিনি তোমায়

কতদিন দেখিনি তোমায়

1 min
13

আজ পাঁচ বছর হতে গেলো দেখিনি তোমায়
তোমাকে দেখে রেখেছে ব্যস্ততায়,
কাজের ফাঁকে হয়না তোমার বাড়ি আসা
আমাদের তো দূরত্বের ভালবাসা।
যদিও বা হয় ফোনে একটু কথা, একটু দেখা 
কিন্তু ফোন রেখে দিলে সেই হয়ে যায় একা। 
কবে আসবে তুমি ? পারবে কী একটু বলতে!
মন চাইছে তোমার হাসিতে ভুলতে।
তোমার কী একটুও ইচ্ছে হয় না আমাকে দেখার
ব্যস্ততার নজর সরিয়ে, ভালোবাসার ছবি আঁকার!!
কতদিন দেখিনি তোমায়! তুমি কী গুণে রেখেছো সেটা 
নাকি কাজের মাঝে ভুলে গিয়েছ এটা!
ব্যস্ততা ও কাজ সারাজীবন থাকবে ,শুধু থাকবো না আমি 
আমাকে শেষ দেখার সুযোগও পাবে না জানি।
তাও বলবো দেখতে এসো একটিবার
আমাকে দেখলেই বুঝবে ,
আমার চোখ দুটো তোমাকে দেখার জন্য হয়েছিল কতটা পাগল।
তখন হয়তো চোখ দুটো কেউ  বন্ধ করে দেবে
তাও কী তুমি আমার শেষ দেখা পাবে??



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন