ক্লান্ত অভিমান
ক্লান্ত অভিমান
1 min
6
ক্লান্ত অভিমান
................................
এত প্রেম, এত মায়া, তবু ভুলে গেলে শেষে,
হৃদয়ের আঙিনাতে বিষাদের মেঘ মেশে।
স্বপ্নগুলো ডানা ভাঙে, হারায় পথের দিশা,
স্মৃতির পাতায় লেখা শুধু নীরবতার ভাষা।
চোখের গভীরে জমে ব্যথার অথৈ জল,
হারানো দিনের ছায়া, আজ করে টলমল।
হাসির আড়ালে কাঁদে ক্লান্ত এক অভিমান,
শেষ বিদায়েও তুমি রাখোনি তো কোনো মান।
তবুও আঁকড়ে ধরি কিছু পুরোনো স্মৃতি,
তোমার স্পর্শে মাখা কিছু রঙিন প্রীতি।
জানি, ফেরা আর হবে না সেই সোনালি দিন,
তবুও আশায় বাঁচে এই প্রেম অন্তহীন।
পৃথিবীর বুকে লেখা রবে এই বেদনার গান।
এত প্রেম, এত মায়া, তবু হলো অবসান।
তবুও জানি, একদিন সব ব্যথা যাবে থেমে,
নতুন ভোরের আলোয় হৃদয় উঠবে জেগে।
PaRaN📝
