ভাবনা
ভাবনা
1 min
24
ভাবনাতে ভাবিয়াছি অনেক
আর ভাবিবার কিছু নেই,
বাস্তবে শুনিয়াছি প্রচুর
যাহার সাথে এখনের কোনো মিল নেই।
তবু ভাবিতে ভাবিতে ভাবিয়াছি
আগে যাহা দেখিয়াছি,
বর্তমানে তাহা সে এড়িয়েছে
যাহা মোর ভাবনাকে বিনাশ করিতেছে।
তবু একদিন সন্ধ্যার রাত্রিতে
অন্ধকার দিনের সাদা কাশে,
চাঁদের ওই আবছা আলোয়
শেষবার ভেবেছিলাম তাকে
ওই খোলা বাতাসে।।
