অভিমান
অভিমান
1 min
213
হাড়িয়ে যাবো যেদিন আমি,
আসবো না আর ফিরে।
থাকবোনা আর তখন আমি,
কারো হৃদয় জুড়ে।
আমার বিশ্ব থাকবে নীরব,
করবে না আর অভিযোগ।
আমার জায়গায় থাকবে তখন,
একটি অন্য লোক।।
করবো না শাসন আর
দেখাবোনা তো মায়া।
থাকবো না হয়ে আমি,
তোমার পাশের ছায়া।
ভালোবাসতে গিয়ে আমি,
হয়েছি অপমানি।
অন্য সবার চেয়ে একটু,
আমি বেশিই অভিমানি।।
