I'm Tapan kumar and I love to read StoryMirror contents.
Share with friends
মানুষের অতি বিনয় ব্যবহার অনেক ক্ষেত্রে সন্দেহে র কারক বলে মনে হতে পারে। সুতরাং প্রতি পদে আমাদের সচেতন থাকতে হবে ।
আজকাল মানুষ নিজের কথা চিন্তা করে কুল পাচ্ছে না,সে অবস্থায় অন্যের আর কি চিন্তা করবে । সবাই বলে নিজের চরকায় আগে তেল দিয়ে নেও । তাহলেই যথেষ্ট ।
যার কথায় না কথায় সব সময় সব ক্ষেত্রেই হেসে চলে তাদের মনে বেশি র ভাগ ক্ষেত্রে কোন না কোন প্যাঁচ চলতে থাকে ।এ রকমটাই দেখা যায় ।এরা সাধারণ নয় ।
যে তোমার গুরুত্বকে বোঝে না তার সাথে কথা বাড়িয়ে নিজের শক্তি ক্ষয় করার কোন অর্থ হয় না । তুমি শত চেষ্টা করেও তার ধারনাকে পাল্টাতে পারবে না । সুতরাং সে জায়গায় থেকে নিজেকে হটিয়ে আনাই বুদ্ধিমানের কাজ ।
জীবিত অবস্থায় যাকে সম্মান দেওয়া সম্ভবপর হয়নি , মৃত্যুর পর তাকে শত মুখে প্রসংশা করলেও যা হবে আর প্রসংশা না করলেও তাই হবে।তার স্থিতিকে তো আমরা পাল্টাতে পারব না ।
বাদ বিবাদ সব সময় হবে ও হতে থাকবে পরিস্থিতি অনুযায়ী তার মধ্যে তোমার যেটা সঠিক বলে মনে হবে সে অনুসারে চলতে হবে । অন্যের বুদ্ধিতে নয় ।
শিক্ষা মানুষকে বিষয়কে জানার ও বোঝার ক্ষমতা দেয়।ন্যায় অন্যায়কে বোঝার শক্তি দিয়ে থাকে । সুতরাং সময় বিশেষে অন্যায় কাজের প্রতিবাদ করা ও মানুষের ই দায়িত্ব ।
যে পরিস্থিতি ই হোক না কেন, যেখানেই থাকি না কেন আমাদের আজন্ম যে পেটের জ্বালা তা থাকবে ই আর এ জন্যেই তোএ জীবন যুদ্ধে যত মিথ্যা যত অনাচার যত হানা হানি,যত বিসঙগতি খাওয়াখায়ি তার শেষ পরিণতি হয় বিচ্ছেদে ।যখন আমাদের আশা গুলো ধূলোয় মিলিয়ে যায় ।