I'm Ayan and I love to read StoryMirror contents.
Share with friends
বুকের গভীরে আমি জমিয়ে রেখে ছাইয়ের ধ্বংসস্তুপ তুমি আসোনি বলে আমি যাইনি চলে, শুধু এ কয়টা বছর হয়ে ছিলাম নিশ্চুপ।
পঁচিশটা বছর কম কথা নয়, তুমি ফিরে আসোনি প্রিয়তমা তোমার কাছে আমার জমা কত আবদার, আহ্লাদ আরো অনেক কথা জমা, প্রিয়তমা।
বেঁচে থাকতে হচ্ছে 'আমার' বেঁচে থাকতে হচ্ছে 'তোমার' শুধু মরে গেছি 'আমরা' তবুও চলতে হচ্ছে উপায় নেই থামার।