কিছু কথা রাতের অন্ধকারে ফুটে ওঠে,
আর চাঁদের আলো তা মুছে দিয়ে যায় ।।
আমি ওর মতো হতে চেয়েছিলাম,
যে মনে মনে আমার মতো হতে চাইত...
সাময়িক কিছু পাওয়ার আশায় বৃথা ছুটে যাওয়ার থেকে
বসে বসে স্থায়ী কিছুর আশা করাটাই শ্রেয় ।।
আকাশের ধ্রুবতারা যতই দিকনির্ণয় করুক,
অনেকসময় কোণে বসে থাকা একটা ছোট্ট তারাও
অনেক কার্যকারী হয় ।।