শারদীয় উৎসবের অন্যতম আকর্ষণীয় বিষয় হলো পুজোসংখ্যা পত্রিকা। দূর্গা পূজার সাথে নতুন সাহিত্য, গল্প, কবিতা এক অবিচ্ছেদ্য অঙ্গ। সারাবছর সব সাহিত্যপ্রেমী মানুষরা এই পুজো সংখ্যার জন্য প্রতীক্ষায় থাকে।
সেই পূজাসংখ্যার কথা মাথায় রেখে স্টোরিমিরর বাংলা নিবেদন করতে চলেছে তাদের প্রথম শারদ সংখ্যা পত্রিকা।
সমস্ত সাহিত্যপ্রেমী মানুষের কাছে আমাদের আবেদন আপনারা নিজেদের সাহিত্য গল্প, কবিতা বা প্রবন্ধ আমাদের সর্বপ্রথম শারদ সংখ্যার জন্য জমা দিন।
করোনা পরিস্থিতির মধ্যে এইবারে উৎসবে হয়ত কিছুটা বিঘ্ন ঘটতে চলেছে। কিন্তু নতুন সাহিত্য,নতুন প্রতিভা প্রকাশ হওয়ার ক্ষেত্রে যেন কোনো বাধা না সৃষ্টি হয়।
নিয়মাবলী
১)আপনার দেখা গল্প, কবিতা বা প্রবন্ধ জমা করতে পারেন।
২) আপনার লেখার শিরোনাম এর পর শারদ সংখ্যা কথাটি লিখতে ভুলবেন না।
৩) পূর্ব প্রকাশিত কোন লেখা দয়া করে দেবেন না|
৪) লেখা শুধুমাত্র স্টোরিমিরর ওয়েবসাইটে গ্রহণযোগ্য হবে। দয়া করে ই-মেইল এর মাধ্যমে লেখা পাঠাবেন না।
৫) নির্বাচিত লেখা স্টোরিমিররের সর্বপ্রথম শারদ সংখ্যা পত্রিকাতে প্রকাশ করা হবে।
৬) প্রকাশিত লেখা নির্বাচনের ক্ষেত্রে স্টোরিমিরর সম্পাদকমন্ডলীর সিদ্ধান্ত গণ্য করা হবে।
পুরস্কার:
নির্বাচিত লেখকরা স্টোরিমিরর বাংলা শারদ সংখ্যায় নিজেদের লেখা প্রকাশ করার সুযোগ পাবে। এর পাশাপাশি স্টোরিমিরর থেকে শংসাপত্র তাদের প্রদান করা হবে।
যোগ্যতা:
প্রতিযোগিতার সময়কাল: ২৩শে আগস্ট থেকে ৬ই সেপ্টেম্বর
সামগ্রী ধরন: গল্প, কবিতা, প্রবন্ধ