সাগরের ঢেউ আসে আবার ফিরে যায়। সাগরতটে আছড়ে পড়ে, সড়সড় করে সরে যায় বালুকারাশি খানিক। বালুকাময় সৈকতে এঁকে রেখে যায় কত বিচিত্র আলপনা। রেখে ঝিনুক, শামুক, সামুদ্রিক জীব অথবা শুধুই লোনা ফেনা। সৃষ্টির আদি থেকে বহমান এই প্রক্রিয়া। ঢেউয়েরা কখনো উদ্দাম, কখনো চোরা ঘূর্ণি জাল বুকে লুকিয়ে সাগরবেলা ছুঁয়ে দিয়ে যেন কত গল্পকথা শুনিয়ে আবার ফিরে যায় সাগরের নিঃসীম বিস্তারে।
মানুষের জীবন, মন, অভিজ্ঞতা, অস্তিত্বও যে সাগরের ঢেউয়ের মতোই। কখনো তাতে উত্তুঙ্গ ওঠা, আবার কখনো নিস্তরঙ্গ পড়া। সৃষ্টির ধ্রুব সত্য।
আমাদের সাহিত্য পত্রিকা "সাগরের ঢেউ"-এর আত্মপ্রকাশ সংখ্যা... গদ্যকথা ও পদ্যকথায় শোনাবে জীবনের গান, সেই গানের সুর তাল লয় ছন্দ। "সাগরের ঢেউ" প্রকাশিত হতে চলেছে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা (মানবিক ও সৃষ্টি)-কে সাহায্যার্থে। এই পত্রিকা বিক্রয়ে সংগৃহীত অর্থ সম্পূর্ণরূপে ঐ দুই সংস্থাকে ডোনেশন করা হবে।
"সাগরের ঢেউ" পত্রিকা তাই স্টোরি মিরর বাংলার সহযোগিতায় নিয়ে এসেছে একটি সাহিত্য প্রতিযোগিতা এবং এটি চলবে ১০ই নভেম্বর, ২০২০ থেকে ২০শে নভেম্বর ২০২০ পর্যন্ত। প্রিয় লেখক ও লেখিকাবৃন্দ, আপনাদের স্বতঃস্ফূর্ত যোগদান কামনা করি। প্রত্যেক যোগদানকারীকে জানাই অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন।
ধন্যবাদ ও নমস্কারান্তে,
সংঘমিত্রা রায়চৌধুরী
(প্রধান সম্পাদক, সাগরের ঢেউ সাহিত্য পত্রিকা)
১) গল্প / কবিতা / প্রবন্ধ / ভ্রমণকাহিনী / মুক্তগদ্য যেকোনো বিষয়ে লিখতে পারবেন।
২) একাধিক বিষয়ে একাধিক এন্ট্রিও জমা দিতে পারেন।
৩) শব্দ সংখ্যা: গল্প / প্রবন্ধ / ভ্রমণকাহিনী / মুক্তগদ্য লিখলে কমপক্ষে ১৫০০ শব্দ হতেই হবে।
৪) লাইন সংখ্যা: কবিতায় কমপক্ষে ২৪ লাইন হতেই হবে।
৫) প্রতিটি এন্ট্রির তলায় #সাগরের_ঢেউ লেখাটি থাকতেই হবে।
৬) যদি একাধিক এন্ট্রি জমা দেন তবে #সাগরের_ঢেউ #এন্ট্রি_সংখ্যা_ লিখতেই হবে। অন্যথায় এন্ট্রি বাতিল বলে গণ্য হবে।
১) প্রথম ৩টি গল্প, প্রথম ২টি কবিতা এবং ১টি করে ভ্রমণকাহিনী ও মুক্তগদ্য পত্রিকায় স্থান পাবে।
২) প্রত্যেক লেখক/লেখিকা স্টোরি মিররের তরফ থেকে পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন।
৩) "সাগরের ঢেউ" পত্রিকার পরবর্তী সংখ্যায় লেখার আমন্ত্রণ।
ফলাফল প্রকাশ:
ডিসেম্বর ২০২০
ফলাফল নির্ধারিত হবে স্টোরি মিরর এডিটোরিয়াল টিমের স্কোরের ভিত্তি এবং সাগরের ঢেউ সম্পাদকীয় টিমের নির্বাচনের মাধ্যমে। বিচারকগণের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত।
Contact: dibyajit@storymirror.com