স্টোরিমিরর এবং বইঘর ডট ইন-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুগল্প লেখার এই প্রতিযোগিতায় ২০০ শব্দের মধ্যে আপনার লেখা একটি মৌলিক অনুগল্প জমা করুন। নির্বাচিত গল্পগুলি নিয়ে প্রকাশিত হবে বইঘর ডট ইন-এর বিশেষ ই-বুক।
"বইঘর ডট ইন (boighar.in)। বিবিধ বাংলা বইয়ের অন্যতম অনলাইন ঠিকানা। সহজে, সুলভে বাড়ি বসেই অর্ডার করতে পারেন শতাধিক ছোট বড় প্রকাশনীর বাংলা বই, পত্রিকা ও লিটল ম্যাগাজিন। Boighar.in এর ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে। অনলাইন পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, ও অর্ডার ট্র্যাকিং এর সুবিধা।"
নিয়মাবলী
১) নিজের পছন্দের যে কোনও বিষয় নিয়ে গল্প লেখা যাবে। রাজনীতি এবং অশ্লীল বিষয়গুলো গ্রহণযোগ্য হবে না।
২) গল্পের শব্দ সংখ্যা ১০০ থেকে ২০০ শব্দের মধ্যে রাখতে হবে।
৩) একজন প্রতিযোগী একাধিক সংখ্যক অনুগল্প জমা দিতে পারে।
৪) স্টোরিমিরর এবং বইঘর ডট ইন সম্পাদকীয়দের দেওয়া স্কোরের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে । পাঠকদের পছন্দ, মন্তব্য এবং রেটিং-ও গল্প নির্বাচনের মূল্যায়নে বিবেচিত হবে।
৫) গল্প নির্বাচনের ক্ষেত্রে বইঘর ডট ইন এবং স্টোরিমিররের সিদ্ধান্তই চূড়ান্ত।
৬) স্টোরিমিররে সাইটে ইতিপূর্বে জমা দেওয়া কোনো গল্প এই প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
৭) নির্দিষ্ট প্রতিযোগিতার লিংক ব্যবহার করেই গল্প জমা দিতে হবে।
পুরস্কার
১) সেরা ৫০ টি অনুগল্প বইঘর ডট ইন ওয়েবসাইটের বিশেষ ই-বুক-এ প্রকাশ করা হবে।
২) নির্বাচিত লেখক / লেখিকাদের স্টোরিমিরর এবং বইঘর ডট ইন-এর পক্ষ থেকে থেকে বিশেষ ডিজিট্যাল শংসাপত্র প্রদান করা হবে।
যোগ্যতা
প্রতিযোগিতার সময়কাল – ২৭শে মার্চ ২০২০ থেকে ২৫শে এপ্রিল, ২০২০
ফলাফল - ৭ মে, ২০২০
ভাষা - বাংলা
সামগ্রীর ধরণ - গল্প
যোগাযোগের ব্যক্তি: 9674291002 (Team Storymirror)