"মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি"
শরৎকাল মানে আবছা মেঘের মাঝে রৌদ্রের খেলা, যা সকল মানুষকে ছুটির মেজাজ নিয়ে আসে। অবশ্যই তার মন মেজাজের রয়েছে শারদ উৎসব।
সেই শরৎকালকে মাথায় রেখে স্টোরিমিরর বাংলা ও ময়ূরাক্ষী পাবলিকেশন এর যৌথ উদ্যোগে আমরা নিয়ে এসেছি এক অনবদ্য সাহিত্যের প্রতিযোগিতা।
১) আপনার গল্প বা কবিতা শরৎকালের কথা মাথায় রেখে লিখবেন।
২) গল্প বা কবিতার শিরোনাম এর পাশে শরৎকাল দেখতে ভুলবেন না।
৩) প্রতিযোগিতা কোন প্রবেশ মূল্য নেই।
৪) একজন প্রতিযোগী একাধিক গল্প বা কবিতা প্রদান করতে পারেন।
১) সেরা তিনটি গল্প এবং কবিতা ময়ূরাক্ষী পাবলিকেশনের শারদ সংখ্যায় প্রকাশ করা হবে।
২) প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগী স্টোরিমিররের তরফ থেকে ১০০ টাকা মূল্যের ভাউচার এবং শংসাপত্র পাবেন।
সময়সীমা: ২২শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর