মাতৃস্নেহ
মাতৃস্নেহ
1 min
195
ছোট্টবেলার সব দস্যিপনা গুলোয়
বড়রা যখন দিত কানমলা
ভাবতাম আমি কোথায় গেলে পরে
নির্ভয়ে একটু করতে পারব খেলা।
ছোটবেলার যত আবদার ছিল
বড়রা তা মিটিয়ে দিত হেঁসে
বড় হয়ে যখন দাবীতে বদলে গেল
শুধু একজনই তা মিটিয়ে দিত এসে।
পড়তে বসে ঘুমিয়ে পড়তাম যখন
বাবা দেখে মারত গাঁট্টা মাথায়
বলত তোমার খোকা গোল্লা পাবে দেখো
পরীক্ষার খাতাগুলো যেন এনে সব দেখায়।
মা-ই তখন ছিল একমাত্র সহায় সম্বল
সর্বদা উৎসাহ যুগিয়ে দিত বরাভয়
বলত ছেলে আমার মস্ত বড় হবে
বয়স হলে ওই তো হবে সহায়।
ছোট ছিলাম বুঝতাম না ভালো
সবার রাগ মায়ের উপর নিতাম
হাসিমুখে সব ভুলই মেনে নিত
এখন মাকে যদি আবার ফিরে পেতাম।
