অনেক অনুভূতি অপ্রদর্শিত রয়ে গেছে 🙂🙂❤️
Share with friends
অনেকসময় কাছের নামযুক্ত সম্পর্কগুলোকে আমরা আপন বলতে পারি না । অনেকসময় অচেনা নামহীন সম্পর্ক গুলোও অত্যন্ত নিবিড় হয়ে ওঠে যদি তাতে মানবিকতা নামক শব্দটা তার যথার্থ ভূমিকা পালন করে মানুষের মধ্যে। তখন সেই অচেনা মানুষটিও হতে পারে আপন একজন.......
জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া মানুষের অভাব কতোটা জ্বালায় , কতটা পুড়ায় , রোজ কতটা গমগমে মেঘে বৃষ্টি ঝড়ায় অবিরত , কতোটা ভাসায় কূল কিনারা বিহীন , বেহিসেবী ঘুমহীন রাত কাটাতে শেখায় সযত্নে.......একমাত্র সেই উপলব্ধি করতে পারে , যে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া মানুষটার অভাবে অভাবী....... -তিলোত্তমা ( মিমি )