STORYMIRROR

Mahfuz Abir

Abstract Romance Others

3  

Mahfuz Abir

Abstract Romance Others

মেঘ রোদ্দুর বৃষ্টি

মেঘ রোদ্দুর বৃষ্টি

3 mins
201

মেঘ আর নদী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একসাথে পড়ালেখা করেছে। তারপর তারা দুজন দুই বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়। মেঘ আর নদীর মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। ভিন্ন স্কুলে ভর্তি হওয়ার পর তারা দুজন দুজনকে আর দেখতে পায় না। দেখতে দেখতে মেঘ আর নদী নবম শ্রেণীতে উঠে পড়ে মেঘ সারাক্ষণ শুধু নদীর কথা ভাবতে থাকে আর এটাও ভাবতে থাকে নদী কি তার কথা ভাবছে? কিন্তু নদী মোটেও মেঘকে নিয়ে ভাবে না। দেখতে দেখতে মেঘ আর নদীর এসএসসি পরীক্ষা শেষ। দুজনই জিপিএ ৫ অর্জন করে পরীক্ষায়। এবার মেঘ একটা ভালো কলেজে ভর্তি হয়। নদী ও সে একই কলেজে ভর্তি হয়। আজ কলেজের প্রথম দিন মেঘ বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হল। মেঘ কলেজে যেতে যেতে ভাবতে থাকে কবে যে নদীর দেখা পাবে। মেঘ নদীকে নিয়ে ভাবতে ভাবতে হয়রান কিন্তু নদী মেঘকে নিয়ে মোটেও ভাবে না। নদী ভুলে যায় যে মেঘ নামক একটা অধ্যায় তার জীবনে ছিল। দেখতে দেখতে দুজনই কলেজে পৌঁছে গেল। হঠাৎ করে মেঘ নদীকে দেখতে পায় মেঘ নদীকে দেখা মাত্রই চিনে পেলে যে এটা নদী। কিন্তু নদী দেখতে পায় মেঘ তার দিকে তাকিয়ে থাকতে কিন্তু নদী মেঘ কে চিনতে পারেনি। মেঘ নদীর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু পরিস্থিতির কারণে কথা বলতে পারেনি। এভাবে মেঘ নদীর সাথে অনেকদিন কথা বলার চেষ্টা করে কিন্তু পারেনি।একদিন মেঘ কথা বলার সুযোগ পায় এবং মেঘ নদীকে বলে হাই আমি মেঘ তুমি নদী না। নদী বলে হ্যাঁ আমি নদী। মেঘ বলে তুমি আমাকে চিনতে পেরেছ তোমার ছোটবেলার বন্ধু মেঘ। নদী বলে কোন মেঘ তুমি? মেঘ তখন ছোটবেলার স্মৃতির কথা বললে নদী মেঘকে চিনতে পারে। চিনতে পারলে কি হবে? নদী মেঘকে দেখেও দেখেনা। আর এদিকে মেঘ প্রতিনিয়ত নদীর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু নদী কথা বলতে চায় না। মেঘ নদীতে অনেক পছন্দ করে। মেঘ জানতে পারে যে নদী স্রোত নামক একটা ছেলেকে ভালোবাসে। আর মেঘ ভাবতে থাকে যার জন্য এত বেশি ভাবলাম, যাকে নিয়ে এত বেশি স্বপ্ন দেখলাম,সেই আজ অন্য আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখছে। নদী তখন স্রোতকে নিয়ে অনেক সুখে আছে কিন্তু হঠাৎ করে স্রোত তার জীবন থেকে হারিয়ে যায়। একদিন নদীর মেঘের কথা মনে পড়ে এবং মেঘকে কলেজে অনেক খুঁজতে থাকে কিন্তু পায় না। মেঘের বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে মেঘ গত এক মাস ধরে কলেজে আসতেছেনা। কেউই মেঘের বাড়ির ঠিকানা জানে না তাছাড়াও মেঘের নাম্বারও বন্ধ। আর এদিকে নদী মেঘকে খুঁজতে খুঁজতে হয়রান। কারণ নদী বুঝতে পারে যে স্রোতের চেয়েও মেঘের প্রয়োজন তার জীবনে অনেক বেশি কিন্তু নদী আর মেঘকে পায় না। পরবর্তীতে নদী বুঝতে পারে যে মেঘ তাকে প্রথম পূর্ণতা এনে দিয়েছে। সেই মেঘকে নদী ভুলে গিয়েছিল। যেমন, নদী যখন শুকিয়ে যায় তখন মেঘ বৃষ্টিকে আনয়ন করলে নদী পূর্ণতা পায়। আর যদি পূর্ণতা না পায় তাহলে স্রোত তার জীবনে আসার প্রশ্নই উঠে না। তাই মেঘের মূল্য নদীর জীবনে অনেক বেশি। 

প্রিয় বন্ধুরা এটা একটি কাল্পনিক গল্প। এখানে মেঘ হচ্ছে ছেলে নদী হচ্ছে মেয়ে আর স্রোতও হচ্ছে ছেলে। তাদেরকে নিয়ে এ গল্পটা লেখা। 


Rate this content
Log in

Similar bengali story from Abstract