STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Others

3  

Nityananda Banerjee

Comedy Romance Others

সমুদ্র

সমুদ্র

1 min
120

দেখেছি তোমারে সাগর বক্ষে জড়িয়ে,

বালুকা বেলায় ঝাউ বনে দিতে দোলা,

দেখেছি তোমারে নীলের গভীরে ছড়িয়ে,

মেরু তুষারে ভেসে যাও আপন ভোলা ।

সাত সাগর আর তেরো নদীর পারে,

যখন যেখানে চেয়েছি দু' চোখ মেলে,

দেখেছি তোমারে আরব সাগর পারে ,

ঝিনুকের বুকে মুকুতা যেথায় খেলে ।

যত বার যাই লাল কাঁকড়ার দেশে ;

দেখেছি তোমারে রয়েছ মুখটি বাড়ায়ে,

ডলফিন প্রেমে নর নারীদের বেশে ;

আসার আশায় রয়েছ বেলায় দাঁড়ায়ে।

ঝড় আসে যবে তুফান মেলে চাপিয়া ;

বৃষ্টির ফোঁটা জুড়ে গড়ে যাও চাপ,

কখনো ভয়াল সুনামীরে যাও ছাপিয়া ;

গভীর সাগর ক্ষমে নাই অভিশাপ ।

জল তল দেশ খুঁজেছি যুগের ধারায় ;

অতলে তোমার কত না সূতল ছন্দ,

তবু মন মোর ওই পদতলে হারায় ; 

জীবন অটবি পুষ্প শোভিত অনুবন্ধ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy