ইচ্ছে
ইচ্ছে
ইচ্ছেডানায় ভর করে ভাই
চল রে উড়ে যাই দূরে ,
যেথায় আছে চকোলেটের নদী
টফির গাছ আর আইসক্রিমের পাহাড়
আনন্দে মেতে হৈচৈ করে
সবাই খাবো ঘুরে ঘুরে ।
আজ শনিবার রাতে এসো
স্বপ্ন দেখি মন ভরে ,
কালতো রবিবার ছুটি ছুটি
এবার মজা নেব লুটি ,
বইপত্ত শিকেয় তুলে
করবো হুটোপুটি ।
