STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

3  

Manik Goswami

Abstract Classics

এই তো আছি বেশ

এই তো আছি বেশ

1 min
24

Week- 45

এই তো আছি বেশ  

মানিক চন্দ্র গোস্বামী  

  

বদলে গেছে মাতৃভূমি, বদলেছে রঙ তার, 

সবুজ তৃণ হারিয়ে গিয়ে লাল কালো একাকার।  

ফুটে উঠেছে রক্তের দাগ, কালিমা চরিত্রের, 

প্রতিবেশী আজ সর্বনাশী, আওয়াজ সন্ত্রাসের।  

উর্বর জমি বন্ধ্যা হয়েছে প্রকৃতির রোষানলে, 

পুড়ে ছাই আজ বসত বাটি ক্রোধের কোপানলে।  

ঝরে গেছে শত গাছের পাতা, শুকনো শাখায় সাপ, 

অসহায় নারীর আর্তস্বরেও অপরাধী পায় মাফ।  

গতিহারা জীবন নদীর পথের ওপরে পাঁক, 

সর্বহারার জীবনে নেমেছে গভীর দুর্বিপাক।  

সূর্য্য যখন মাঝ গগনে, জমলো ঈশানে মেঘ, 

ক্রমেই কালো ছড়িয়ে গেলো, বাতাসে বাড়লো বেগ।  

দমকা হাওয়ায় উড়ে গেলো ছাদ, আঁধারে হারালো ভোর, 

ছিনিয়ে নিয়েছে বুকের কাপড়, ভাঙলো মনের জোর।  

প্রতিবাদের শক্তি কোথায়, হাত পা আছে বাঁধা, 

এক মুষ্টি খয়রাতিতে চোখে লেগেছে ধাঁধা।  

বাঁচার জন্য অনেক দামি মুঠোয় দেওয়া দান, 

নিপীড়ন আর অত্যাচারেও ক্ষুন্ন লাগেে না মান। 

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract