চিত্ত যেথা
চিত্ত যেথা
চিত্ত যেথা
চিত্ত যেথা ভয়পূর্ণ
নিত্য পথে ঘাটে
শীর উঁচু রাখা দুষ্কর
কখন যে কি ঘটে !
মন ও থাকে না মুক্ত
নানা চিন্তা মন পটে
ব্যাখ্যা দেওয়া জটিল
কখন যে কি রটে !
এই শুনছি চাকরি পেলাম
চিঠি পেলাম হাতে
মন খুশিতে ভরপুর
ছুটি জয়েনের পথে !
জয়েন করার পরই শুনি
চাকরি আমার নেই
অযোগ্য রাও ঢুকে গেছে
এক ঝামেলা সেই !
চাকরি দেখেই শ্বশুর মশায়
দিয়েছিলেন কন্যা
যেমন ছিলাম তেমনি বেকার
হতেই সে কি কান্না !
যতই বোঝাই - নয় ভালো আর
জটিল বড়ো জীবন
কান্না ততই বাড়ে তাঁহার
বলতো কি করি এখন !
চিত্ত সদাই ভয় পূর্ণ
বাসে ট্রেনে সংসারে
সবাই হচ্ছে জেরবার
তবুও উঁচু হচ্ছে থাকতে
যখনই কাজে কম্মে বাইরে ।
